| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মাস্কের এক্সএআই-এর বিরুদ্ধে তার সন্তানের মায়ের মামলা

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই-এর বিরুদ্ধে মামলা করেছেন মাস্কের এক সন্তানের মা, অ্যাশলি সেন্ট ক্লেয়ার। তার অভিযোগ, এক্সএআইয়ের এআই টুল গ্রোগ তার সম্মতি ছাড়া তাকে নিয়ে অশ্লীল, অপমানজনক এবং যৌন হয়রানিমূলক ডিপফেক ছবি তৈরি ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

বিস্তারিত...

অস্ট্রেলিয়ায় শিশুদের ৪৭ লাখ সামাজিকমাধ্যম অ্যাকাউন্ট বাতিল

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পর দেশটিতে শিশু বলে শনাক্ত হওয়া প্রায় ৪৭ লাখ অ্যাকাউন্টের প্রবেশাধিকার বাতিল করেছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি। দেশটির কর্মকর্তারা শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী শায়া মোহসেন জিনদানি

ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইক পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন শায়া মোহসেন জিনদানি। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

বিস্তারিত...

গাজায় ইসরাইলি হামলায় আরও ১০ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আরও অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এই তথ্য সামনে এসেছে। যুদ্ধবিরতির ঘোষণা থাকা সত্ত্বেও গাজাজুড়ে ইসরাইলি সামরিক অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকায় নতুন করে প্রাণহানির এই ঘটনা ঘটল।

বিস্তারিত...

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো

আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে এক ব্যতিক্রমী ঘটনা। ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের প্রাপ্ত নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকের সময় তিনি এই পদক ট্রাম্পের হাতে তুলে দেন এবং ভেনেজুয়েলার স্বাধীনতা ও গণতন্ত্রের প্রশ্নে ট্রাম্পের দৃঢ় অবস্থানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিস্তারিত...

৮০০ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করল ইরান

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গ্রেপ্তার হওয়া অন্তত ৮০০ জন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর আপাতত স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। ব্রিফিংয়ে ক্যারোলিন লিভিট জানান, মার্কিন প্রশাসনের কাছে আসা তথ্যে জানা গেছে। যেসব বিক্ষোভকারীর বুধবার ফাঁসি কার্যকরের কথা ছিল, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে ইরান সরে এসেছে।

বিস্তারিত...

নিউইয়র্কে আটকে থাকা পোস্টাল ব্যালট বিতরণের উদ্যোগ

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হাজারো পোস্টাল ব্যালট পেপার নিউইয়র্কের একটি পোস্ট অফিসের গুদামে পড়ে থাকতে দেখা গেছে। ঠিকানাজনিত জটিলতার কারণে এসব ব্যালটকে অযোগ্য হিসেবে চিহ্নিত করে স্টোরেজে রাখা হয়েছিল, যা নির্দিষ্ট সময় পর বাতিল হিসেবে ফেলে দেওয়ার ঝুঁকিতে ছিল।

বিস্তারিত...

ক্যারিবীয়ান সাগরে আবারও তেলবাহী ট্যাংকার জব্দ

ক্যারিবীয়ান সাগরে ভেনেজুয়েলা-সংশ্লিষ্ট আরেকটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর বৈঠকের ঠিক আগমুহূর্তে এই অভিযান চালানো হয়।

বিস্তারিত...

ট্রাম্পের হুমকির পর গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনা মোতায়েন শুরু

ইউরোপীয় ন্যাটো সদস্য দেশগুলো গ্রিনল্যান্ডে সামরিক সদস্য মোতায়েন শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করার পরই এই পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় দেশগুলো।

বিস্তারিত...

এরফানের মৃত্যুদণ্ডের রায়ই হয়নি, যুক্তরাষ্ট্র গুজবে প্রতারিত: ইরান

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, এরফান সোলতানি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তা সত্য নয়। সেই ব্যক্তির বিরুদ্ধে মামলার রায়ই হয়নি। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রকাশিত বিচার বি

বিস্তারিত...

গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনা মোতায়েন

গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোর দাবির মধ্যেই সেখানে ইউরোপের একাধিক দেশ সামরিক সদস্য পাঠাতে শুরু করেছে। ইতোমধ্যে ফ্রান্সের ১৫ সদস্যের একটি সামরিক দল গ্রিনল্যান্ডের রাজধানী নুকে পৌঁছেছে। এছাড়া জার্মানি, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যের সামরিক সদস্যরাও এই অভিযানে অংশ নিচ্ছেন।

বিস্তারিত...

এবার কোয়ান্টাম অস্ত্র নির্মাণের পথে চীন

ভবিষ্যৎ যুদ্ধের ধরন আমূল বদলে দিতে কোয়ান্টাম অস্ত্র তৈরির পথে এগোচ্ছে চীন। দেশটির সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জানিয়েছে, কোয়ান্টামভিত্তিক অন্তত ১০টির বেশি পরীক্ষামূলক সাইবার যুদ্ধ

বিস্তারিত...

কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল ভারত

ভারত-শাসিত কাশ্মীরের একটি মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। মেডিকেল কলেজটিতে বিপুল সংখ্যক মুসলিম শিক্ষার্থীর ভর্তির বিরুদ্ধে উগ্রপন্থী হিন্দু গোষ্ঠীগুলোর প্রতিবাদের মুখে ভারত সরকার কলেজটি বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএম

বিস্তারিত...

এক বছরে ভারতে সংখ্যালঘু বিরোধী ১,৩১৮ ঘৃণ্য ভাষণ, শীর্ষে উত্তরপ্রদেশ

ইন্ডিয়া হেট ল্যাবের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে অন্তত ১ হাজার ৩১৮টি ঘৃণ্য ভাষণের ঘটনা ঘটেছে। এসব ভাষণের

বিস্তারিত...

শান্তি চুক্তি আটকে রেখেছেন জেলেনস্কি, পুতিন নন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া নয় বরং ইউক্রেনই সম্ভাব্য শান্তি চুক্তি আটকে রেখেছে। তার এই বক্তব্য ইউরোপীয় মিত্রদের অবস্থানের সম্পূর্ণ বিপরীত, যারা ক্রমাগত যুক্তি দিয়ে আসছেন যে ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে মস্কোর আগ্রহ খুব কম। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪