ইসরাইলের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এই কম্পনের প্রভাব দেশটির মধ্যাঞ্চল পর্যন্ত অনুভূত হওয়ায় মৃত সাগর (ডেড সি) অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এ তথ্য জানিয়েছে।
থাইল্যান্ডে নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন ভেঙে পড়ে আবারও প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দেশটির রাজধানী ব্যাংককের কাছের সামুত সাখোন প্রদেশে একটি উড়াল সড়ক নির্মাণ প্রকল্পে ব্যবহৃত ক্রেন ভেঙে পড়ে নিচে চলাচলরত দুটি গাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অন্তত দুইজন নিহত
ইরানের সরকারবিরোধী আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ঘটনার নায়ক, ২৬ বছর বয়সী এরফান সোলতানি, যিনি গ্রেপ্তার ও ফাঁসির সাজা পেয়েছিলেন, তার মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে। বিষয়টি তার পরিবারের সদস্য ও নরওয়েতে অবস্থিত মানবাধিকার সংস্থা হেনগাওয়ের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে এসব দেশের নাগরিকদের নতুন করে ভিসা আবেদন গ্রহণ ও অনুমোদন কার্যক্রম স্থগিত রাখা হবে।
ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে বিক্ষোভকারীদের হত্যা এবং গ্রেপ্তারকৃতদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটির প্রশাসন—এমনই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটনের কঠোর অবস্থান ও সতর্কবার্তার পরই তেহরান এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানে বিক্ষোভ দমনের নামে প্রাণঘাতী অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে।
আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের জন্য সব ধরনের মার্কিন ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নির্দেশনায় এই স্থগিতাদেশ আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে এবং পরবর্তী পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বরাত দিয়ে ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কনস্যুলার কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
ইরানে সামরিক হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে,এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই সতর্কবার্তার পর আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় নিরাপত্তাজনিত ব্যবস্থা হিসেবে মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনা ও কর্মী প্রত্যাহার শুরু করেছে ওয়াশিংটন।
রানে ক্রমবর্ধমান অস্থিরতা ও সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত নিজেদের সব নাগরিককে দ্রুত ইরান ত্যাগ করার নির্দেশ দিয়েছে ভারত সরকার। বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি পরামর্শ জারি করে এ নির্দেশনা দেয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে সহিংসতা চালানো হলে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন। সম্প্রতি
ইরান প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে যে, যদি যুক্তরাষ্ট্র চলমান বিক্ষোভে হস্তক্ষেপ করে, তবে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকে আঘাত করা হবে। উচ্চপদস্থ একটি ইরানি কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
মায়ানমারের সামরিক সরকার আন্তর্জাতিক আদালতে দায়ের করা রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুর বিরুদ্ধে গণহত্যার অভিযোগকে ‘ভুল ও ভিত্তিহীন’ বলে খারিজ করেছে। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এই তথ্য জানিয়েছে।
সৌদির অর্থ, পাকিস্তানের পারমাণবিক শক্তি ও তুরস্কের সামরিক সক্ষমতা মিলিয়ে গঠনের পথে ‘ইসলামিক ন্যাটো’।সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় যুক্ত হতে তুরস্কের সঙ্গে আলোচনা চলছে। প্রস্তাবিত এই নিরাপত্তা জোটের কাঠামো অনেকটাই উত্তর আটলান্টিক জোট (ন্যাটো)-এর সমষ্টিগত প্রতিরক্ষা নীতি বা ‘আর্টিকেল–৫’-এর আদলে তৈরি করা হচ্ছে। এতে
ইরানে গত দুই সপ্তাহ ধরে চলমান দেশব্যাপী বিক্ষোভে অন্তত ২,৫৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিক্ষোভকারী, সাধারণ বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।
ব্যাংকক থেকে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের একটি প্রদেশে যাওয়ার পথে একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পের একটি ক্রেন ভেঙে পড়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহত এবং ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। থাইল্যান্ডের পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে নাখোন রাতচাসিমা প্রদেশ এর সিখিও জেলায় এ দুর্ঘটনা ঘটে।
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া জানাতে পারে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবুও সব সতর্কতা উপেক্ষা করে আজ বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এরফান নামের এক তরুণের ফাঁসি কার্যকরের প্রস্তুতি নিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এ ঘটনাকে ঘিরে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।