তীব্র জ্বালানিসংকটের কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি গুরুত্বপূর্ণ হাসপাতালের একাধিক চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেছে। এতে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রমাণ করে যে রাশিয়া যুদ্ধ বন্ধ করতে আগ্রহী নয়। শনিবার (২৭ ডিসেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এই সুখবর জানান।
সোমালিল্যান্ডকে বিশ্বে প্রথম আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। শুক্রবার (২৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটিকে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন।
ইয়েমেনের পূর্বাঞ্চলীয় হাদরামাউত প্রদেশে সামরিক পদক্ষেপ না নিতে দেশটির প্রধান দক্ষিণী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে (এসটিসি) সতর্ক করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।
গৃহযুদ্ধ ও চরম মানবিক সংকটের মধ্যে রোববার(২৭ ডিসেম্বর) সাধারণ নির্বাচনে যাচ্ছে মিয়ানমার। ২০২১ সালে সামরিক বাহিনীর অভ্যুত্থানে নোবেলজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত বেসামরিক সরকার উৎখাত হওয়ার পর থেকেই দেশটিতে সহিংস সংঘাত
ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্ভাব্য বৈঠকের আগে শনিবার ভোরে কিয়েভ ও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া শনিবার (২৭ ডিসেম্বর) তাদের অভিন্ন সীমান্তে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত বন্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
শক্তিশালী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। শনিবার (২৭ ডিসেম্বর) ভোররাতে শহরজুড়ে একাধিক বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাশিয়া রাজধানী লক্ষ্য করে বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে।
ইসরায়েলের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বেইসানে গাড়িচাপা ও ছুরিকাঘাতে দুই ইসরায়েলি নিহত এবং ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশটির জরুরি চিকিৎসা সংস্থা ম্যাগেন ডেভিড আদোম এ তথ্য জানায়।
ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রণীত শান্তি পরিকল্পনা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কোনো চূড়ান্ত ক্ষমতা নেই—এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমার অনুমোদন না পাওয়া পর্যন্ত তার হাতে কিছুই নেই।
বাংলাদেশে এক হিন্দু যুবকের হত্যাকাণ্ডসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক সহিংসতার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার (২৬ ডিসেম্বর) এক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, এ
দক্ষিণ কোরিয়া শুক্রবার (২৬ ডিসেম্বর) জানিয়েছে, দীর্ঘদিন ধরে নিষিদ্ধ থাকা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্রকে ‘সাধারণ তথ্য’ হিসেবে পুনর্বিন্যাস করা হবে, যাতে দেশের জনগণ সহজে তা পড়তে পারে। প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের প্রশাসনের এই পদক্ষেপকে পিয়ংইয়ংয়ের প্রতি সদয় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
জাপানের মধ্যাঞ্চলে একটি রাবার কারখানায় ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলে একটি অজ্ঞাত তরলও ছিটানো হয় বলে জানিয়েছে স্থানীয় জরুরি সেবা কর্তৃপক্ষ।
সিরিয়ার হোমস শহরে আলাওয়ি সংখ্যালঘু সম্প্রদায়ের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। নিহত ও আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।