| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় টানা প্রতিবাদ, সীমান্তে বিএসএফের কড়া নজর

ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় টানা কয়েকদিনের ধারাবাহিকতায় বুধবারও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিজেপিসহ বিভিন্ন সংগঠন।

বিস্তারিত...

যুদ্ধক্ষেত্র থেকে ব্যালট বাক্সে যাওয়ার পথে মিয়ানমার জান্তা, সাফল্যের সম্ভাবনা ক্ষীণ

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রায় পাঁচ বছর পর মিয়ানমারের সামরিক জান্তা এবার যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হয়ে ব্যালটের মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা করছে। তবে বিশ্লেষক ও কূটনীতিকদের মতে, এই উদ্যোগের সাফল্যের সম্ভাবনা অত্যন্ত কম।

বিস্তারিত...

প্রথমবার সোনার দাম ছাড়াল ৪,৫০০ ডলার

বিশ্ববাজারে সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। বুধবার (২৪ ডিসেম্বর) প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে রুপা ও প্লাটিনামের দামও ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বিস্তারিত...

তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮

তুরস্কের রাজধানী আঙ্কারার উপকণ্ঠে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদসহ মোট আটজন। আঙ্কারার একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই লিবীয় প্রতিনিধি দলকে বহনকারী জেট বিমানটি দুর্ঘটনায় পড়ে। এতে বিমানে থাকা সবাই নিহত হন।

বিস্তারিত...

তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত

তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদাদসহ আরও চারজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে আঙ্কারা থেকে ত্রিপোলির পথে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

অনলাইনে জাল মার্কিন পাসপোর্ট বিক্রি, এফবিআই তদন্তে বাংলাদেশি যুবক

ঢাকার এক যুবক জাহিদ হাসানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের ফেডারেল আদালতে ৯টি অভিযোগ আনা হয়েছে। ২৯ বছর বয়সী জাহিদ ঢাকায় বসে অনলাইনে জাল মার্কিন পাসপোর্ট, সোশ্যাল সিকিউরিটি কার্ড এবং ড্রাইভার্স লাইসেন্স বিক্রি করতেন। অভিযোগ প্রমাণিত হলে তার ১২৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও সাড়ে ২২ লাখ ডলার জরিমানা হতে পারে।

বিস্তারিত...

সুইডিশ অধিকারকর্মী গ্রেটাকে গ্রেপ্তার করলো যুক্তরাজ্য

ফিলিস্তিনের সমর্থনে প্যালেস্টাইন অ্যাকশনের বিক্ষোভে অংশ নেওয়ায় সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। গ্রেটাকে ‘আমি প্যালেস্টাইন অ্যাকশন প্রিজনারকে সমর্থন করি এবং গণহত্যার বিরোধীতা করি’ লেখা প্ল্যাকার্ড হাতে গ্রেটাকে দেখা যায়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মধ্য ল

বিস্তারিত...

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ

ভারতের ত্রিপুরায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক জওয়ান। তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় নেওয়া হয়েছে।

বিস্তারিত...

কলকাতা-মুম্বাইয়ে বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতের কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদী সংগঠন ভিএইচপির বিক্ষোভে পুলিশি বাধার

বিস্তারিত...

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাংলাদেশের ময়মনসিংহে এক হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও পরে মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনার জেরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

বিস্তারিত...

মার্কিন উপকূলে মেক্সিকোর নৌবাহিনীর বিমান বিধ্বস্ত,৫ নিহত

চিকিৎসা সহায়তা মিশন চলাকালীন মেক্সিকোর নৌবাহিনীর একটি বিমান যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলে বিধ্বস্ত হয়ে কমপক্ষে পাঁচজনের প্রাণহানি ঘটেছে। বিমানটিতে মোট আটজন আরোহী ছিলেন।

বিস্তারিত...

সিরিয়ায় সেনাবাহিনী ও এসডিএফের মধ্যে সংঘর্ষ, হতাহত ১৩

সিরিয়ার আলেপ্পো শহরে সিরীয় সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) এর মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। নিহত হয়েছেন দুই ব্যক্তি। সংঘর্ষটি সোমবার (২২ ডিসেম্বর) শহরের শেইখান ও লায়রমুন গোলচত্বরে সংঘটিত হয়েছে, খবর দিয়েছে আলজাজিরা।

বিস্তারিত...

গ্রিনল্যান্ড আমাদের হতেই হবে: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জাতীয় সুরক্ষার স্বার্থে গ্রিনল্যান্ড প্রয়োজন এবং দ্বীপটি যুক্তরাষ্ট্রের অধীনে থাকা উচিত। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ ও ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে বিশেষ দূত নিয়োগের পর এই মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি, ভেনেজুয়েলাকে সমর্থন চীন-রাশিয়ার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে মাদুরোর জন্য সবচেয়ে নিরাপদ ও বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো। অন্যথায় আরও কঠোর পরিণতির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেন ট্রাম্প। সোমবার (২২ ডিসেম্বর) ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে জাতীয় নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

আগরতলা ও গুয়াহাটিতেও সাময়িকভাবে বন্ধ বাংলাদেশ মিশনের ভিসা সেবা

ভারতবর্ষের উত্তর-পূর্বে শিলিগুড়ির পর আগরতলা ও গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতেও কনস্যুলার ও ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সেবা স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪