ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব পাওয়ার পর মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে এ যোগাযোগ করেন তাঁর পররাষ্ট্রনীতি বিষয়ক সহকারী ইউরি উশাকভ। শুক্রবার এ তথ্য জানিয়েছে ক্রেমলিন।
কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ২০ বছর বয়সী ভারতীয় ছাত্র শিবাঙ্ক অবস্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে ধরতে জনসাধারণের সহায়তা চেয়েছে।
উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)–এর জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নাইজেরিয়া সরকারের অনুরোধেই
মিয়ানমারে ক্ষমতা দখলের প্রায় পাঁচ বছর পর সাধারণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা করছে সামরিক জান্তা।
কথিত রাজনৈতিক অস্থিরতা ও ভারত বিরোধীতার কারণে বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের শিলিগুড়ির ‘বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি’।
মালয়েশিয়ার রাজনীতিতে একসময় যাঁকে ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক হিসেবে দেখা হতো, সেই নাজিব রাজাক আজ দুর্নীতির দায়ে কারাগারে। দেশটির অন্যতম প্রতিষ্ঠাতা নেতার সন্তান নাজিব ছোটবেলা থেকেই রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে বেড়ে ওঠেন। প্রধানমন্ত্রী হওয়ার জন্য যেন তাকে প্রস্তুত করেই গড়ে তোলা হয়েছিল। কিন্তু টানা নয় বছর ক্ষমতায় থাকার পর তার পরিণতি হয় ইতিহাসের অন্যতম আলোচিত রাজনৈতিক পতনে।
ক্রিসমাসের রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ ঝড় ও টানা ভারী বৃষ্টিপাতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা ও ভূমিধস। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। একই সঙ্গে ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রায় এক লাখ মানুষের। আবহাওয়া সংস্থার সতর্কবার্তা অনুযায়ী, শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্যন্ত ঝড়ো আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
বিশ্বের শীর্ষ ধনকুবের ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের কনিষ্ঠ কন্যা ফোবি অ্যাডেল গেটস ফের আলোচনায় এসেছেন প্রেমের খবর নিয়ে। ২৩ বছর বয়সী ফোবি সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন।
রাশিয়া ২০২৫ সালে কিছু সামরিক সাফল্য দেখানোর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। গত শুক্রবার বছরের শেষ সংবাদ সম্মেলনে
যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থায় একটি তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্ট। বাংলাদেশি বংশোদ্ভূত নারী সোমা সাঈদ পবিত্র কোরআনে হাত রেখে শপথ গ্রহণের মাধ্যমে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বড়দিন উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘ধ্বংস’ কামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সরাসরি নাম উল্লেখ না করলেও বক্তব্যে রুশ নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ভারতের উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত শিক্ষকের নাম দানিশ রাও। তিনি ১১ বছর ধরে ক্যাম্পাসের ভেতরে অবস্থিত এবিকে হাইস্কুলে কম্পিউটার সায়েন্স পড়াতেন।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে নামাজের সময় একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন মুসল্লি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। হামলার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অনলাইনে অপতথ্য ও বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে কাজ করা পাঁচ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে, এই ব্যক্তিরা আমেরিকান দৃষ্টিভঙ্গি দমনের চেষ্টা করেছেন।
ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের সিভারস্ক শহর থেকে সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সামরিক বাহিনী। সেনাদের জীবন বাঁচানো