| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আগামী ১০ দিনের মধ্যে যুদ্ধবিরতির খসড়া চূড়ান্ত করবে ইউক্রেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, আগামী ১০ দিনের মধ্যেই যুদ্ধবিরতির খসড়া চূড়ান্ত করা হবে। আলোচ্য প্রস্তাব হবে সংক্ষিপ্ত এবং বাস্তবধর্মী।

বিস্তারিত...

‘এটা বাংলাদেশ নয়, এখানে আইন মানতে হবে’ বিলবোর্ড নিয়ে পর্তুগালে তোলপাড়

পর্তুগালের মন্তিজো শহরের একটি বাসস্টপের পাশে ঝুলানো বিলবোর্ডে লেখা হয়েছে ‘Isto não é Bangladesh’, যার অর্থ: ‘এটা বাংলাদেশ নয়’। এছাড়া আরেকটি বিলবোর্ডে লেখা দেখা গেছে, ‘যাযাবর (অভিবাসী) সম্প্রদায়কে অবশ্যই আইন মেনে চলতে হবে’।

বিস্তারিত...

উড়ান্ত বেলুনে তামাকজাত দ্রব্য পাচার, ১১২টি ফ্লাইট বাঁধাগ্রস্থ!

ধূমপানযোগ্য তামাকজাত দ্রব্যের পাচারে ব্যবহৃত হচ্ছে উড়ান্ত বেলুন। এভাবে বেলুনগুলো বেলারুশ থেকে লিথুয়ানিয়ায় প্রবেশ করছে নিয়মিত। ফলে ফ্লাইট সিডিউল বাঁধাগ্রস্থ। বেলুনগুলো এখন গুলি করে নামানোর ঘোষণা দিয়েছে লিথুয়ানিয়ায় সরকার।

বিস্তারিত...

বামপন্থীদের সমর্থন পেলেন জোহরান মামদানি

নিউইয়র্কের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানিকে ভোটারদের এক সমাবেশে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বামপন্থী নেতারা সমর্থন জানিয়েছেন। ডেমোক্রেটিক সমাজতন্ত্রী ও ডোনাল্ড ট্রাম্পবিরোধী রাজনীতিক হিসেবে পরিচিত জোহরান মামদানি এখন বেশ এগিয়ে রয়েছেন।

বিস্তারিত...

অবৈধ ভারতীয়দের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে কানাডা

ভারতীয় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে কানাডার অভিবাসন কর্তৃপক্ষ। কানাডার ক্যালগারি শহরের বিভিন্ন নির্মাণাধীন স্থাপনা থেকে শুরু করে টরোন্টো ও ভ্যাংকুভারের আশপাশের রেস্তোরাঁ ও খামারে এসব অভিযান চলছে।

বিস্তারিত...

ইসরায়েলের নতুন সীমারেখায় আরও ছোট হতে পারে গাজা

ইসরায়েলি সেনারা ‘হলুদ সীমারেখা’র নামে উপত্যকার বিভিন্ন স্থানে সামরিক চৌকি স্থাপন করছে। ফিলিস্তিনিদের এই সীমারেখা পেরোনো নিষেধ। ফলে সেখানে বাড়িঘর থাকলেও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরে তাঁরা সেখানে যেতে পারছেন না। এতে গাজার অর্ধেকের বেশি ভূখণ্ড ইসরায়েলের দখলে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্তারিত...

ইসরায়েলি হামলায় নিহত ২, জিম্মির মরদেহ ফেরত দিল হামাস

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা অবস্থায় গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় জিম্মি থাকা অবস্থায় মারা যাওয়া আরেকজনের মরদেহ ইসরায়েলের কাছে ফিরিয়ে দিয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।

বিস্তারিত...

উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, ভারতের তিন রাজ্যে জারি সতর্কতা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ক্রমেই শক্তি সঞ্চয় করে ভারতের উপকূলের দিকে ধেয়ে আসছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, গত ছয় ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম, পশ্চিম-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর দিয়ে ঘণ্টায় প্রায় ১৭ কিলোমিটার বেগে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়টি।

বিস্তারিত...

৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, ধসে পড়ল বহু ঘরবাড়ি

তুরস্কে আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। সোমবার স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৪৮ মিনিটে) পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা আফাদ (AFAD) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ দশমিক ৯৯ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছে ইস্তানবুল, বুরসা, মানসিয়া ও ইজমিরসহ আশপাশের প্রদেশেও।

বিস্তারিত...

ক্ষেপণাস্ত্র নয়, ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে ভাবা উচিত: পুতিনকে ট্রাম্প

ক্ষেপণাস্ত্র পরীক্ষার বদলে ইউক্রেনে যুদ্ধ শেষ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিস্তারিত...

ত্রিনিদাদ ও টোবাগোতে মার্কিন নৌবাহিনী

যৌথ সামরিক প্রশিক্ষণ পরিচালনার জন্য মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ত্রিনিদাদ ও টোবাগোর নৌবন্দরে নোঙর করেছে।

বিস্তারিত...

গাজায় শান্তিবাহিনী পাঠানোর প্রস্তাব গ্রহণ করবে না জর্ডান

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, গাজায় শান্তিবাহিনী পাঠানোর প্রস্তাব পেলে জর্ডান তা গ্রহণ করবে না।

বিস্তারিত...

গাজায় ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন নয়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর একজন সদস্যকে লক্ষ্য করে ইসরায়েল যে হামলা চালিয়েছে, তা মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির লঙ্ঘন নয় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বিস্তারিত...

আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচন, প্রেসিডেন্টের দলের বড় জয়

আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের দল ‘লা লিবার্তা আভাঞ্জা (এলএলএ)’। এ জয়কে দেশের জন্য ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে উল্লেখ করেছেন মিলেই।

বিস্তারিত...

ভারতে দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ভারতের মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় প্রতিবেশীদের সঙ্গে বিবাদের জেরে ৩৫ বছর বয়সী এক দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। দলিত ওই ব্যক্তির মৃত্যুর পর গ্রামে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে একজনের বাড়িতে ভাঙচুর চালিয়েছে আগুন ধরিয়ে দিয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪