| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভারতের সিকিমে নির্মাণাধীন টানেলে ভূমিধস, নিহত ৯

ভারতের সিকিমের নামচি জেলায় নির্মাণাধীন একটি টানেলে মিথেন গ্যাসের বিস্ফোরণ ও ভূমিধসের ঘটনায় অন্তত ৯ জন শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর টানেলের ভেতরে অনেক শ্রমিক আটকা পড়েন। তাদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করা হলেও বাকিরা এখনো ভেতরে আটকা রয়েছেন। তাদের জীবিত উদ্ধার করতে টানা দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

বিস্তারিত...

ইউক্রেনীয় বন্দরে জাহাজে রুশ হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

ইউক্রেনের ওডেসা বন্দর ছেড়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে রাশিয়া। এতে চার ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন ভারতীয় গুরুতর আহত হয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

বিস্তারিত...

সৌদি আরবের বিরুদ্ধে হুতির নৌ-অবরোধ

‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের ইরানপন্থি গোষ্ঠী হুতি। সোমবার (২০ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

‘ককরোচ পার্টির’ প্রতিষ্ঠাতা অভিজিৎ আটক

ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে উত্তেজনা ছড়িয়েছে। কর্মসূচির সময় ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ও সীমিত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিস্তারিত...

ভারতের সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই রক্তাক্ত রাজধানী! জলকামান ও ‘বজ্র’ বাহন নামিয়েও ছাত্রবিক্ষোভ রুখতে ব্যর্থ পুলিশ

সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই নজিরবিহীন রণক্ষেত্রের রূপ নিল দেশের রাজধানী দিল্লির উচ্চ-নিরাপত্তা বলয়। আজ সোমবার ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র পূর্বঘোষিত 'সংসদ চলো' অভিযানকে কেন্দ্র করে লণ্ডভণ্ড হয়ে গেল মধ্য দিল্লির নিরাপত্তা পরিকাঠামো। ব্যারিকেড ভাঙা, দফা

বিস্তারিত...

যৌন নিপীড়নের দায়ে ৫৬ লাখ ডলার জরিমানা দিলেন ট্রাম্প

প্রায় ৩০ বছর আগের একটি ঘটনা। একটি পোশাকের দোকানের চেঞ্জিং রুম। যেখানে ঘটে যায় ভয়ংকর এক ঘটনা। আর সেই ঘটনাকে ঘিরেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে শুরু হয়েছিল অন্যতম আলোচিত এক আইনি লড়াই। বহুবার অভিযোগ অস্বীকারও করেছেন তিনি। গিয়েছেন আপিল আদালতে

বিস্তারিত...

বিক্ষোভের মুখে সংসদ ছেড়ে পালালেন মোদি

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যাপক অনিয়মের প্রতিবাদে ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে দেশটির রাজধানী দিল্লি। সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালেই সব নিরাপত্তা বলয় ভেঙে হা

বিস্তারিত...

বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

ভারতে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানীতে দিল্লিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও তরুণেরা। সোমবার (২০ জুলাই) সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিন ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে বিক্ষোভ ছড়িয়ে পড়লে পুলিশ আন্দোলনকারীদের টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে বিক্ষোভকারী ও পুলিশ—উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বিস্তারিত...

সংসদের সামনে রণক্ষেত্র, ভেতরে প্রধানমন্ত্রী

সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে উত্তপ্ত হয়ে ওঠে।

বিস্তারিত...

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম আজ সোমবার (২০ জুলাই) যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের আহ্বান পাবেন তিনি। বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের স্থলাভিষিক্ত হচ্ছেন বার্নহাম।

বিস্তারিত...

মধ্যপ্রাচ্যে ইরানের হামলা, আরও এক মার্কিন সেনা নিহত

মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। দেশটির ছোড়া একটি অবিস্ফোরিত ড্রোন নিষ্ক্রিয় করার সময় যুক্তরাষ্ট্রের এক সেনা নিহত হয়েছেন। এ সময় আরও এক সেনা আহত

বিস্তারিত...

ভারতের মহাকাশ গবেষণা সংস্থায় পদত্যাগের হিড়িক কেন?

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয় পদত্যাগের হিড়িক শুরু হয়েছে। গত কয়েক দিনে ইসরো থেকে শতাধিক বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ একসঙ্গে পদত্যাগ করেছেন। এর ফলে ভারতের মহাকাশ গবেষণা বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন একাধিক বিশিষ্ট বিজ্ঞানী, যারা গুরুত্বপূর্ণ মিশনের সঙ্গে যুক্ত ছিলেন।

বিস্তারিত...

স্পেনের ট্রফি জয়ের ছবিতে ট্রাম্পের ‘জোরপূর্বক’ উপস্থিতি!

স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপনের ঐতিহাসিক মুহূর্তটিতে এক অদ্ভুত ও অস্বস্তিকর দৃশ্যের অবতারণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেওয়ার পর সাধারণত অতিথিরা মঞ্চ থেকে সরে দাঁড়ালেও, ডোনাল্ড ট্রাম্প তা করেননি।

বিস্তারিত...

রাশিয়ার বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ

ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার (১৮ জুলাই) রাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর রাজধানী কিয়েভে এটিই সবচেয়ে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলায় অন্তত একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছে

বিস্তারিত...

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধ-উত্তেজনার মাঝেই ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (১৯ জুলাই) ইরানের পরমাণু শক্তি সংস্থা (এইওআই)-এর বরাতে এ তথ্য জানিয়েছে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি এবং এএফপি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪