| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নেপালে আকস্মিক বন্যায় নিহত ৮, ১০৫ ভারতীয়সহ নিখোঁজ শতাধিক

নেপালের ভোটো কোশি নদীতে আচমকা ধেয়ে আসা আকস্মিক বন্যায় ভেসে গিয়ে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ১০৫ জন ভারতীয় সহ বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। বন্যা পরিস্থিতির সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে নেপালের নুয়াকোট ও ধাডিং জেলায়।

বিস্তারিত...

রাশিয়ার পাল্টা আঘাতে মাথায় হাত ইউক্রেনের

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দুই পক্ষের তীব্র পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটছে। সম্প্রতি ইউক্রেনের ড্রোন হামলার জবাবে রাশিয়াও তীব্র পাল্টা আক্রমণ চালিয়েছে।

বিস্তারিত...

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে ভিসা সাক্ষাৎকারের নির্ধারিত সময় স্থগিত করেছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চলমান অভিবাসনবিরোধী কঠোর নীতির মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হলো।

বিস্তারিত...

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, সীমান্ত সংকটের সমাধান ও অন্যান্য বিভিন্ন ইস্যুতে চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকের ওই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিস্তারিত...

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে ভূমধ্যসাগরে ভাসতে থাকা দুটি বিপদগ্রস্ত নৌকা থেকে বাংলাদেশিসহ মোট ৭৯ জন অনিয়মিত অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে গ্রীক কোস্টগার্ড। উদ্ধারকৃত এই দলটির মধ্যে অন্তত দুজন নারী ও দুটি শিশু রয়েছে। কোস্টগার্ডের বরাত দিয়ে জানানো হয়, তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত সুদানের বেশ কয়েকজন নাগরিকও রয়েছেন। মঙ্গলবার ২৫ আগস্ট গ্রিসের দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস সমুদ্রবন্দরের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় এই সফল উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত...

পাকিস্তানে সরকারি হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালের গায়নোকোলজি ওয়ার্ডে অগ্নিকাণ্ড হয়েছে। এতে দগ্ধ হয়ে নিহত হয়েছে ১৫ জন নবজাতক শিশু।

বিস্তারিত...

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন আরও ভয়াবহ রূপ নিয়েছে: জাতিসংঘের প্রতিবেদন

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। বিশেষ করে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নির্যাতন দিন দিন ভয়াবহ হয়ে উঠেছে বলে জানিয়েছে জাতিসংঘ। গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি মন্তব্য করে, দেশটির আশঙ্কাজনক মানবাধিকার পরিস্থিতি এখন এক ‘নতুন তলানিতে’ গিয়ে ঠেকেছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়ের ওই প্রতিবেদনে মানবাধিকার পরিস্থিতির অবনতির পেছনে অনবরত বিমান হামলা, অগ্নিসংযোগ ও বেসামরিক নাগরিকদের বাস্তুচ্যুত করার ঘটনাকে চিহ্নিত করা হয়েছে।

বিস্তারিত...

৭ বছর পর ভারত সফরে আসছেন শি জিনপিং

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আসছে সেপ্টেম্বরের ১২ এবং ১৩ তারিখে হবে এই সম্মেলন।

বিস্তারিত...

লোহিত সাগরে সৌদি জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

লোহিত সাগরে সৌদি আরবের একটি তেলবাহী জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার ইয়ানবুর উপকূলের কাছে ‘আমজান’ নামের জাহাজটিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয় বলে জানিয়েছে ইরান-ঘনিষ্ঠ এই সশস্ত্র গোষ্ঠী।

বিস্তারিত...

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয় চেয়ে আবেদন করেছেন— এমন ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। সামনের সপ্তাহগুলোতে এ পরিকল্পনা কার্যকর করা হবে বলে জানা গেছে।

বিস্তারিত...

হাইতিতে রাতভর সন্ত্রাসী হামলা, নিহত ৪৭

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছে একটি এলাকায় রাতভর সন্ত্রাসী দলের হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২২ জন। একের পর এক প্রাণঘাতী হামলার পরও পর্যাপ্ত নিরাপত্তা না পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাতে পাহাড়ের ঢালের জনপদ কেনস্কফে এই হামলা চালানো হয়। খবর রয়টার্সের। বাসিন্দাদের অভিযোগ, পুলিশ স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে এ ভয়াবহ হামলা সংঘটিত হলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।

বিস্তারিত...

ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির নকশা দেবে যুক্তরাজ্য

ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করতে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত নকশা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। প্রথম বিদেশ সফরে সোমবার (২৪ আগস্ট) কিয়েভে গিয়ে তিনি ইউক্রেনের প্রতি ব্রিটেনের সমর্থন পুনর্ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪