পর্যটকদের যাতায়াত সহজ করতে স্পনসর বা আয়োজক ছাড়াই পাঁচ বছর মেয়াদি ‘মাল্টিপল-এন্ট্রি ভিজিট ভিসা’ চালু করেছে দুবাই। নতুন এই সুবিধার মাধ্যমে বিশ্বের যেকোনো দেশের নাগরিক একাধিকবার দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন।
কিশোর-কিশোরীদের মধ্যরাতের পর সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর কারফিউ বা বিধিনিষেধ আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা চাইলে তাদের অ্যাকাউন্টের সেটিংস পরিবর্তন করে এই বিধিনিষেধের আওতামুক্ত থাকতে পারবে।
ক্তরাষ্ট্রের দুটি মানবাধিকার সংগঠন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে। তাদের অভিযোগ, ফিলিস্তিনিদের অধিকারবিষয়ক সংগঠন, আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তা এবং জাতিসংঘের এক বিশেষজ্ঞের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বেআইনিভাবে মার্কিন নাগরিকদের
বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে আবারও হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সঙ্গে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। বৃহস্পতিবার (১৬ জুলাই) ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বরাত দিয়ে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য প্রকাশ করেছে।
ইরানের পার্লামেন্টের স্পিকার এবং বর্তমানে দেশটির শীর্ষ কূটনৈতিক মুখপাত্র মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত আছে; তবে একই সঙ্গে জাতীয় স্বার্থকে এগিয়ে নেওয়র জন্য আলোচনার দরজাও খোলা রেখেছে।
যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালালে এর জবাব ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি বাস্তবায়ন করা হলে ইরান এমন পাল্টা জবাব দেবে, যাতে মধ্যপ্রাচ্যের অবশিষ্ট স্থাপনাগুলোও ধ্বংস হয়ে যেতে পারে।
মিয়ানমারের উপকূলে রোহিঙ্গা শরণার্থী বহনকারী দুটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ৫০০ জনেরও বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করছে জাতিসংঘ। যদিও ঘটনাটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবে এটিকে সংঘাত ও নির্যাতনের মুখে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের চলমান মানবিক সংকটের আরেকটি মর্মান্তিক উদাহরণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। বৃহস্পতিবার (১৫ জুলাই) এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, ৫০০ জনের বেশি আরোহী নিয়ে দুটি নৌকা মিয়ানমারের উপকূলে ডুবে যাওয়ার খবরে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে।
দণ্ডিত প্রয়াত শিশু যৌন নিপীড়ক ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গোপন সম্পর্ক ছিল—এমন গুঞ্জন দীর্ঘদিন ধরেই ছিল। এবার সেই গুঞ্জনের পালে জোরালো হাওয়া দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর একেবারে শীর্ষ মহলের সঙ্গে গভীর যোগাযোগ ছিল এপস্টিনের।
আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) প্রধান ও আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমাকে নিয়োগ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিন দশকেরও বেশি সময়ের কূটনৈতিক ও আন্তর্জাতিক প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে এ দায়িত্ব পালন করবেন তিনি।
ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলার পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও জোরালো হয়েছে। এর প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো বেড়েছে অপরিশোধিত তেলের দাম।
ইরানের দক্ষিণাঞ্চলে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েক দিন ধরে চলা এসব হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র ইরানের নির্ধারিত শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে বলে ঘোষণা দিয়েছে তেহরান। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র এ ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক উত্তেজনা আবারও যুদ্ধাবস্থায় রূপ নিয়েছে। ইরানের ওপর মার্কিন বাহিনীর হামলার জবাবে জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এর বিপরীতে মার্কিন বাহিনী হরমুজ প্রণালি ও বন্দর আব্বাসসহ ইরানের কৌশলগত সামরিক স্থাপনাগুলোতে টানা বিমান হামলা চালিয়েছে। এরই মধ্যে ইরানের খোররামাবাদে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে সেই নৌকাটিতে থাকা ৬০ জন যাত্রীর মধ্যে ৫০ জন নিখোঁজ হয়েছেন।
ইরানের দক্ষিণাঞ্চলে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েকদিন ধরে চলা এ হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। দুই পক্ষের সংঘাতের প্রভাবে অঞ্চলে একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল করেছে।