| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পুতিন যুদ্ধ বন্ধে রাজি না হলে ‘গুরুতর পরিণতির’ হুঁশিয়ারি ট্রাম্পের

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি না হলে তাকে “অত্যন্ত গুরুতর পরিণতি” ভোগ করতে হবে। এমন হুঁশিয়ারিই উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিস্তারিত...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১০০, ক্ষুধা-অপুষ্টিতে মৃত্যু ৮ জনের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন ৬১ জন।

বিস্তারিত...

রাহুল গান্ধীকে হত্যার হুমকি

ভারতীয় কংগ্রেস নেতা ও সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি আদালতে অভিযোগ করেছেন।

বিস্তারিত...

‘বৃহত্তর ইসরায়েল’ গড়ার মিশনে নেতানিয়াহু, ঝুঁকিতে মিসর-জর্দানও

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘বৃহত্তর ইসরায়েল’ পরিকল্পনায় তিনি ‘ঐতিহাসিক ও আধ্যাত্মিক’ এক মিশনে রয়েছেন। এই পরিকল্পনায় ফিলিস্তিনি রাষ্ট্রের নির্ধারিত অঞ্চল ছাড়াও বর্তমান জর্দান ও মিসরের কিছু অংশ অন্তর্ভুক্ত থাকতে পারে।

বিস্তারিত...

গাজায় ইসরায়েলের হামলায় আরও ৭৩ জন নিহত

গাজায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। হাসপাতাল সূত্রে এমনটি জানা গেছে। একই সময়ে অনাহারে আরও দুজনের প্রাণ গেছে। সূত্র: আল জাজিরা মঙ্গলবার নিহতদের মধ্যে ১৯ জন ত্রাণ প্রত্যাশী ছিলেন। এদিন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ২৬টি দেশ যৌথ বিবৃতিতে গাজার ‘অকল্পনীয় মাত্রার’ দুর্ভোগের নিন্দা জানিয়ে চলমান দুর্ভিক্ষ ঠেকাতে ও পরিস্থিতি ফিরিয়ে আনতে জরুরি পদক্ষেপের আহ্বান জানায়।

বিস্তারিত...

যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতা, জাতিসংঘের সতর্কতা

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইসরায়েল ও রাশিয়াকে সতর্ক করে জানিয়েছেন, সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতার বিশ্বাসযোগ্য প্রমাণ অব্যাহত থাকলে আগামী বছর তাদের সশস্ত্র বাহিনী জাতিসংঘের কালো তালিকায় উঠতে পারে। নিরাপত্তা পরিষদে জমা দেওয়া প্রতিবেদনে তিনি জানান, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি বন্দিদের যৌনাঙ্গে সহিংসতা, জোরপূর্বক নগ্ন করে রাখা ও অপমানজনক পোশাক তল্লাশির অভিযোগ রয়েছে।

বিস্তারিত...

ওয়াশিংটন ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী ট্রাম্প: গ্রক

প্রকৌশলী ও প্রযুক্তি খাতে সফল উদ্যোক্তা ও বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসিতে ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’ হিসেবে ঘোষণা করেছে। এক্স ব্যবহারকারীরা মার্কিন রাজধানীর অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করার পরই এ মন্তব্য করে চ্যাটবটটি।

বিস্তারিত...

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত

ভারতে রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে রাজস্থানের দৌসা জেলায় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে দ্রুতগামী একটি যাত্রীবাহী পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

ট্রাম্পের সঙ্গে দেখা করবেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে আগামী মাসে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন। ওই সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন। বুধবার সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে। সাধারণ পরিষদের অধিবেশন ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে। তবে রাষ্ট্র ও সরকার প্রধানদের বার্ষিক বৈঠক ২৩-২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

টিউলিপের বাংলাদেশি নাগরিকত্ব আছে, ফিন্যান্সিয়াল টাইমসকে জানালেন দুদকের আইনজীবী

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন আইনজীবী ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস-কে জানিয়েছেন, টিউলিপ একজন প্রাপ্তবয়স্ক হিসেবে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এবং ভোটার তালিকায় নাম নিবন্ধন করেছেন। অথচ টিউলিপ বরাবরই বলে আসছেন, তার বাংলাদেশি নাগরিকত্ব নেই।

বিস্তারিত...

ব্রিটেনে এক বছরে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে রেকর্ড ৫০ হাজার প্রবেশ

২০২৪ সালের জুলাই যুক্তরাজ্যে ক্ষমতাসীন হয় বর্তমান প্রধানমন্ত্রী কেইর স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টির সরকার। তারপর থেকে এ পর্যন্ত অর্থাৎ ১৩ মাসে ইংলিশ চ্যানেল সাগর পথে দেশটিতে প্রবেশ করেছেন ৫০ হাজারেরও বেশি মানুষ।

বিস্তারিত...

গাজায় সহায়তা নিতে গিয়ে নিহত আরও ৩১, অনাহার-অপুষ্টিতে মৃত্যু ৫ জনের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গাজায় মোট প্রাণহানির সংখ্যা প্রায় ৬১ হাজার ৬০০ জনে পৌঁছে গেছে।

বিস্তারিত...

গাজা দখলে ইসরায়েলি পরিকল্পনায় সমর্থন ট্রাম্পের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটি ও শরণার্থী ক্যাম্পসহ পুরো গাজা দখলের পরিকল্পনা করছে ইসরায়েল।

বিস্তারিত...

নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি শিশু নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বেলমন্ট লেক স্টেট পার্ক এলাকায় গাড়ির ধাক্কায় ২৭ মাস বয়সি হিতৈষী প্রার্থনা রায় হিমি নামে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে।

বিস্তারিত...

মিয়ানমারে নিরাপত্তাবাহিনীর নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে: জাতিসংঘের প্রতিবেদন

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পদ্ধতিগতভাবে নির্যাতনের সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়ার দাবি করেছে জাতিসংঘের স্বাধীন অনুসন্ধানী সংস্থা (আইআইএমএম)।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪