| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ও আইআরজিসি প্রধান নিহত

ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপৌর এবং

বিস্তারিত...

মারা গেছেন আয়াতুল্লাহ আলি খামেনি, ইসরায়েলের দাবি

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একটি সূত্র বলেছে, তাদের কাছে আসা খবর ইঙ্গিত করছে খামেনি নিহত হয়েছেন। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য জানা যায়নি।

বিস্তারিত...

ইরানে ইসরায়েলি হামলায় ৫১ শিক্ষার্থী নিহত

ইরানের দক্ষিণে হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, এ ঘটনায় নিহতরা মূলত স্কুলের শিক্ষার্থী। এছাড়া, ইরানের মেহর সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরানের পূর্ব দিকে অবস্থিত আরেকটি বিদ্যালয়েও ইসরায়েলি হামলায় অন্তত দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।

বিস্তারিত...

ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরিপ্রেক্ষিতে ইরানে ইন্টারনেট সংযোগ প্রায় ব্ল্যাকআউট পর্যায়ে রয়েছে। বৈশ্বিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি পোস্টে জানিয়েছে, নেটওয়ার্ক ডেটা দেখাচ্ছে ইরান এখন ‘প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের’ মধ্যে রয়েছে। বর্তমানে দেশটিতে ইন্টারনেট সংযোগের মাত্রা ৪ শতাংশে নেমে এসেছে।

বিস্তারিত...

অবিলম্বে উত্তেজনা বন্ধ করতে কাতার-সৌদি আরবের আহ্বান

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়েছে। তেহরান ইতোমধ্যে ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি উপসাগরীয় বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। এমন পরিস্থিতিতে সব পক্ষকে অবিলম্বে উত্তেজনা বন্ধ করতে আহ্বান জানিয়েছে কাতার ও সৌদি আরব।

বিস্তারিত...

ইরানের ওপর হামলায় কিছু আমেরিকানও প্রাণ হারাতে পারেন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর “বৃহৎ সামরিক অভিযান” শুরু করেছে, তবে এ নিয়ে কিছু মার্কিন সেনার

বিস্তারিত...

ইসরায়েলে ৩৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে শনিবার সকাল থেকে অন্তত ৩৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে প্রাথমিক সামরিক মূল্যায়নে জানা গেছে। খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল।

বিস্তারিত...

যুদ্ধক্ষেত্র মধ্যপ্রাচ্য, ঝুঁকিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া ভয়াবহ সামরিক সংঘাত এখন কেবল একটি আঞ্চলিক সমস্যা নয়, বরং বিশ্ব অর্থনীতির জন্য বড় এক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তেহরানের ওপর ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান পাল্টা আক্রমণ শুরু করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই সংঘাতের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে।

বিস্তারিত...

খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আজ শনিবার সকালে ইসরায়েল-যুক্তরাষ্ট্র আকস্মিক হামলা চালায়। এ সময় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আয়াতুল্লাহ আলী খামেনি ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীদের বাড়িতে হামলা চালানো হয়।

বিস্তারিত...

বাগদাদের দক্ষিণে বিমান হামলায় ইরানপন্থি ২ ইরাকি যোদ্ধা নিহত

ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখার এলাকায় বিমান হামলায় কমপক্ষে দুই ইরাকি যোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

বিস্তারিত...

শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে: আইআরজিসি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক লক্ষ্যবস্তু ‌‌‘‘ইরানি ক্ষেপণাস্ত্র শক্তিশালী আঘাত’’ হেনেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বিস্তারিত...

বাসিন্দাদের তেহরান ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার মুখে তেহরানের বাসিন্দাদের শহর ছাড়ার নির্দেশ দিয়েছে ইরান সরকার। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে নাগরিকদের ‘শান্তি বজায় রেখে সম্ভব হলে অন্য শহর ও এলাকায় যাত্রা করার চেষ্টা করতে হবে।’ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিস্তারিত...

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় অন্তত ৪০ শিক্ষার্থী নিহত

দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় অন্তত ৪০ শিক্ষার্থী নিহত। শনিবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, মিনাবে অবস্থিত ওই বিদ্যালয়ে হামলার ফলে ঘটনাস্থলেই পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়। হামলার ধরন ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

বিস্তারিত...

রণক্ষেত্র মধ্যপ্রাচ্যে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর সব ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ভয়াবহ রূপ নেওয়ায় ভারতের প্রধান দুই বিমানসংস্থা ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া ওই অঞ্চলে তাদের সমস্ত ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।

বিস্তারিত...

বাহরাইন, কুয়েত ও আবুধাবিতে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রিয়াদের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪