ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবুলফজল শেখারচি বলেছেন, খামেনির দিকে হাত বাড়ানো হলে সেই হাত কেটে ফেলা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান অস্থিরতার জন্য খামেনিকে দায়ী করে শাসনব্যবস্থার পরিবর্তনের সময় এসেছে—
গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে সম্মত হয়েছেন
গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রচেষ্টা আরও জোরালো করতে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যার দায়ে তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারা শহরের আদালত। বুধবার (২১ জানুয়ারি) বিচারক শিনিচি তানাকা এ আদেশ দেন। ২০২২ সালে প্রকাশ্যে শিনজো আবেকে গুলি করে হত্যার ঘটনা সারা বিশ্বে ব্যাপক আলোচিত হয়েছিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বার্ষিকীকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে ব্যাপক বিক্ষোভ। মঙ্গলবার (২০ জানুয়ারি) হাজার হাজার শ্রমিক, শিক্ষার্থী ও মানবাধিকারকর্মী ট্রাম্প প্রশাসনের কঠোর ও আগ্রাসী অভিবাসন নীতির প্রতিবাদে রাজপথে নেমে আসেন।
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার বলেন, ইউরোপ কখনোই দুশমনদের কাছে নতিস্বীকার করবে না বা ভীত হবে না। তিনি এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি এবং জোরপূর্বক শুল্ক আরোপের প্রস্তাবের প্রেক্ষিতে।
ভারতের নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার জেরে ভারত–পাকিস্তান সম্পর্কের চলমান উত্তেজনার মধ্যে ভারতীয় বিমানের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার
আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জনের বেশি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে।
যুদ্ধ শেষে গাজা উপত্যকায় মোতায়েন হতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতাকরণ বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের কোনো ভূমিকা থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ বিষয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে গত বছর একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
করাচির একটি বিশাল শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এখনো ৬০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থাগুলো। সোমবার ধোঁয়ায় পোড়া ধ্বংসস্তূপের ভেতর থেকে মরদেহ উদ্ধারের কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রয়টার্স জানায়, শনিবার গভীর রাতে করাচির ঐতিহাসিক এলাকার গুল প্লাজায় আগুনের সূত্রপাত হয়। বহুতল এই বিপণিবিতানে প্রায় ১ হাজার ২০০টি দোকান রয়েছে, যার আয়তন একটি ফুটবল মাঠের চেয়েও বড়। আগুন নেভাতে টানা ২৪ ঘণ্টার বেশি সময় লেগে যায়।
ক্রেমলিন জানিয়েছে, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ‘গাজা শান্তি বোর্ডে’ যোগদানের আমন্ত্রণ পেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে ওয়াশিংটনের সঙ্গে প্রস্তাবের, সব দিক পরিষ্কার করতে চায় মস্কো। সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ নিশ্চিত করেনি।
স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগতিসম্পন্ন ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। আহত হয়েছেন আরো বহু মানুষ। গত এক দশকের বেশি সময়ের মধ্যে এটি স্পেনের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছে দেশটির সিভিল গার্ড। সূত্র বিবিসি। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় কর্দোবা শহরের কাছে আদামুজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হোটেলে বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছেন বলে জানিয়েছেন তালেবান কর্মকর্তারা। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, সোমবার কাবুলের শাহর-ই-নও এলাকায় একটি হোটেলকে লক্ষ্য করে এই বিস্ফোরণটি ঘটনো হয়েছিল, এতে হতাহতের ঘটনা ঘটেছে।
চলতি বছর নোবেল শান্তি পুরষ্কার না পেয়ে এখন আর বৈশ্বিক শান্তির কথা ভাবার বাধ্যবাধকতা অনুভব করেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরকে পাঠানো এক চিঠিতে তিনি এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রধানমন্ত্রী স্টোরকে লেখা চিঠিতে ট্রাম্প বলেন, ‘প্রিয় জোনাস: যেহেতু আপনার দেশ ৮টিরও বেশি যুদ্ধ থামানোর পরেও আমাকে