যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মাইনিয়াপোলিসে হাজার হাজার মানুষ তীব্র শীতে বেরিয়ে প্রতিবাদ করেছে। তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশন নীতি ও আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) অভিযান বন্ধ এবং শহর থেকে আইসিই সরিয়ে নেওয়ার দাবি করেছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি গাজায় দখলদার ইসরাইলের আগ্রাসন বন্ধ করতে চাপ প্রয়োগ করতে পারেন। শুক্রবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় সংবাদমাধ্যম এনটিভির এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকে ইরানকে আঘাত করার সুযোগ খোঁজার লক্ষণ দেখা যাচ্ছে। তিনি সতর্ক করেছেন, এমন কোনো পদক্ষেপ
চীনের কমিউনিস্ট পার্টি শীর্ষ সামরিক কর্মকর্তা ঝাং ইউচিয়া ও লিউ ঝেনলি-কে গুরুতর শৃঙ্খলা ভঙ্গ ও আইনের লঙ্ঘনের সন্দেহে তদন্তের নির্দেশ দিয়েছে বলে শনিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়।
ভারতের উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার ফরিদাবাদের হরিয়ানা এলাকায় ৪ বছরের মেয়েকে ১ থেকে ৫০ পর্যন্ত লিখতে না পারায় মারধর করার অভিযোগে তার বাবা কৃষ্ণ জয়সওয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মেয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে ইউরোপের দুই বৃহৎ এয়ারলাইন এয়ার ফ্রান্স ও কেএলএম এ অঞ্চলের নির্দিষ্ট রুটে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে পারিবারিক কলহের জেরে ভারতীয় এক ব্যক্তির গুলিতে তার স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। ভয়াবহ এই ঘটনায় বাড়ির ভেতরে থাকা তিন শিশু অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় নীরবে নিজেদের সামরিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছিল ডেনমার্ক। প্রয়োজনে জীবিত গোলাবারুদ ব্যবহার করে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশও দেওয়া হয় সেনাদের।
ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) মঙ্গলবার (২৭ জানুয়ারি) চূড়ান্তভাবে ঘোষণা করা হতে পারে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি কানাডার পররাষ্ট্র ও বাণিজ্যনীতিকে লক্ষ্য করে কঠোর মন্তব্য করেছেন। ডেনমার্কের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের ‘গোল্ডেন ডোম’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন পরিকল্পনায় কানাডার আপত্তিকে কেন্দ্র করেই এ সমালোচনা। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্যোগে পাশে না দাঁড়িয়ে কানাডা ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকছেযার পরিণতি ভয়াবহ হতে পারে।
ইউক্রেনের ভূখণ্ড নিয়ে অচলাবস্থা কাটাতে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে আলোচনা হলেও কোনো সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়নি। এর মধ্যেই রাশিয়ার ধারাবাহিক বিমান হামলায় চার বছরের যুদ্ধে সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকটে পড়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বড় শহরগুলো। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর শুরু হওয়া যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিয়েভের ওপর চাপ বাড়ছে। তবে মস্কো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পূর্বাঞ্চলীয় শিল্পাঞ্চল দোনবাস পুরোপুরি ছেড়ে না দিলে যুদ্ধ বন্ধ করা হবে না।
কারাগারে শুরু হওয়া একটি প্রেমের গল্প অবশেষে বিয়েতে গড়াল। ভারতের রাজস্থানের একটি কারাগারে হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত নারী ও পুরুষ কয়েদিকে বিয়ের জন্য ১৫ দিনের জরুরি প্যারোল দিয়েছেন রাজস্থানের হাইকোর্ট। শুক্রবার (২৩ জানুয়ারি) আলওয়ার জেলার বারোদামেভ এলাকায় তাদের বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মেয়েদের জন্য একটি তায়কোয়ান্দো জিম পরিচালনা করার অভিযোগে আটক ২২ বছর বয়সী এক আফগান নারী ১৩ দিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন বলে তালেবানের সুপ্রিম কোর্টের এক মুখপাত্র নিশ্চিত করেছেন। খাদিজা আহমাদজাদাকে ‘নারীদের ক্রীড়া জিম
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের প্রত্যন্ত এলাকায় বিধ্বস্ত হওয়া একটি বিমান থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ঘটেছে এই ঘটনা। ধ্বংস হওয়া সেই বিমানটি এটিআর ৪২-৫০০
বাংলাদেশ-ভারত সম্পর্ক টানাপোড়েনের মধ্যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে গুরতর উদ্বেগের কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, ভারতের গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রতিবেশি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত উলফা ও অন্যান্য জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।