ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, গাজা অভিমুখী সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীদের নৌবহরকে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা আটকে দিয়েছে । ফ্লোটিলা কর্তৃপক্ষ বলেছে, ওই জাহাজে ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মী আছেন। এর আগে গাজা অভিমুখী আরও তিনটি ছোট নৌযানকে আটকে দিয়েছেন তাঁরা।
গাজার উদ্দেশে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটক করেছে ইসরায়েল। ‘গাজা ফ্রিডম ফ্লোটিলা’ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী তাদের নৌবহরে হামলা চালিয়ে বেশ কয়েকটি জাহাজ আটক করেছে।
বাংলাদেশি আলোকচিত্রী, লেখক ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমকে গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অভিযান চলাকালীন ইসরায়েলি বাহিনী আটক করেছে। বুধবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওবার্তায় নিজেই এই তথ্য জানিয়েছেন শহিদুল আলম।
গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের ‘গ্যারান্টি’ চায় হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠন জানিয়েছে, তারা এমন নিশ্চয়তা চায় যাতে ইসরায়েল গাজার যুদ্ধ শেষ করে এবং পুরোপুরি ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করে নেয়। বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবে আলোচনা হচ্ছে। মঙ্গলবার মিশরে দ্বিতীয় দিনের মতো পরোক্ষ আলোচনার পর এই তথ্য জানানো হয়। খবর আল জাজিরার।
রিপোর্টার্স২৪ ডেস্ক : মিয়ানমারের মধ্যাঞ্চলীয় এক শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব ও জান্তাবিরোধী বিক্ষোভের স্থানে সেনাবাহিনীর বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৮০ জন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য হিমাচলে ভূমিধসের কবলে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এতে কমপক্ষে ১৮ জন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় হিমাচলের পাঠানকোট-মান্ডি সড়কের ভালুঘাট এলাকায় ঘটেছে এই ঘটনা। পুলিশসূত্রে জানা গেছে, বাসটি হরিয়ানা রাজ্যের রোহতাক জেলা থেকে বিলাসপুরের ঘুমারিন শহরের দিকে যাচ্ছিল। সে সময় ব্যাপক খুব বৃষ্টিপাত হচ্ছিল ওই এলাকায়। ভালুঘাটে আসার পর একটি পাহাড়ের প্রায় সম্পূর্ণ চূড়া বাসটির ওপর ধসে পড়ে।
যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণ নিয়ে সমুদ্রপথে এগিয়ে যাচ্ছে ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এর নতুন নৌবহর। বর্তমানে ভূমধ্যসাগরের গাজা উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আছে বহরটি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যাক্রামেন্টো শহরের ব্যস্ত হাইওয়েতে জরুরি চিকিৎসা সহায়তাকারী হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে বিধ্বস্ত হয়েছে।
আফ্রিকার দেশ মাদাগাস্কারে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। গত সোমবার দেশটির রাজধানী আন্তানানারিভোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী কয়েক শ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
তুরস্ক ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারে সম্মত হয়েছে উভয় দেশ। এছাড়া অদূর ভবিষ্যতে তুরস্কের সঙ্গে বর্তমান বাণিজ্যের পরিমাণ ১.১ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার অভিন্ন লক্ষ্যের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে বাংলাদেশ
ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় মঙ্গলবার একটি বেসরকারি বাসে ভয়াবহ ভূমিধস আছড়ে পড়ায় কমপক্ষে ১৫ জন যাত্রী নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
উত্তর প্রদেশের সীতাপুর জেলায় এক ব্যক্তির করা এক অদ্ভুত অভিযোগে হতবাক স্থানীয় প্রশাসন। তিনি দাবি করেছেন, তার স্ত্রী রাতে সাপের রূপ ধারণ করে তাকে কামড়াতে আসেন। এই অবিশ্বাস্য অভিযোগের পর ঘটনাটি তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি ‘সমাধান দিবস’ উপলক্ষে আয়োজিত এক জনশুনানিতে মাহমুদাবাদ এলাকার লোধসা গ্রামের বাসিন্দা মেরাজ
রিপোর্টার্স২৪ ডেস্ক : সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘রাগের সমস্যা’ নিয়ে কটাক্ষ করার পর সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ পাল্টা মন্তব্যে বলেছেন, ‘হয়তো ট্রাম্পেরই নিজের রাগ নিয়ন্ত্রণে সাহায্যের প্রয়োজন।’
রিপোর্টার্স২৪ ডেস্ক : যুক্তরাষ্ট্র পাকিস্তান বিমানবাহিনীকে (পিএএফ) উন্নতমানের এয়ার-টু-এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। ওয়াশিংটনের প্রকাশিত সরকারি নথি অনুযায়ী, নতুন চুক্তির আওতায় পাকিস্তান ২০৩০ সালের মধ্যে পাবে এআইএম-১২০ডি-৩ উন্নত মধ্যপাল্লার এয়ার-টু-এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। চুক্তিটির আর্থিক মূল্য প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার।
২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন বিজ্ঞানী তারা বৈদ্যুতিক বর্তনীতে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং এনার্জি কোয়ান্টাইজেশন এর যুগান্তকারী আবিষ্কারের জন্য এই পুরস্কার লাভ করেছেন।