| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

এই সুন্দর রোদ, সুন্দর বাতাস কতক্ষণ সুন্দর থাকবে জানি না : শহিদুল

রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশ সময় রোববার বেলা ১২টার দিকে আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম গাজামুখী ‘কনসায়েন্স’ জাহাজ থেকে সদ্য একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘শান্ত সাগর এবং সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন। আমি গত রাতটা জাহাজের খোলা ডেকে ঘুমিয়েছিলাম। সাধারণত আজই আমরা গাজা পৌঁছাতাম, কিন্তু ছোট নৌকাগুলো গতিরোধ করার কারণে এখন আরও কিছু সময় লাগবে।’

বিস্তারিত...

দার্জিলিং ও কালিম্পং-এ ধস: ১৪ জনের মৃত্যু, বড় বিপর্যয়ের আশঙ্কা

অবিরাম বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় একাধিক ভূমিধসে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মিরিকে, সুখিয়ায় মৃত্যু হয়েছে ৪ জনের।সংখ্যাটা বাড়ার আশঙ্কা রয়েছে। পূর্বাভাস ছিলই। সেই মতো গত তিনদিন ধরে টানা বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। বৃষ্টির পরিমাণ বেশি ছিল পাহাড়ি এলাকাগুলিতে। টানা বর্ষণের ফলে মাটি আলগা হয়ে যাওয়ায় শনিবার রাত থেকে ধস নামতে শুরু করে।

বিস্তারিত...

স্মারক মুদ্রায় ট্রাম্পের ছবি নিয়ে তুমুল বিতর্ক

রিপোর্টার্স২৪ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ২০২৬ সালে বাজারে আসতে যাওয়া এক ডলারের স্মারক মুদ্রায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি রাখার খসড়া প্রকাশ পেয়েছে। তবে এই খসড়া নিয়ে ইতোমধ্যেই দেশে-বিদেশে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

বিস্তারিত...

গ্রেটা থুনবার্গকে নির্যাতন ও ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করার অভিযোগ

ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক হওয়া সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার ও তাঁকে নির্যাতন করার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। নৌবহরে অংশ নেওয়া কয়েকজন আন্তর্জাতিক অধিকারকর্মী ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্ত হয়ে ফেরার পর এ অভিযোগ করেন । এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩৭ জনকে গতকাল শনিবার তুরস্কের ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ৩৬ জন তুরস্কের নাগরিক। অন্যরা যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, তিউনিসিয়া, লিবিয়া, জর্ডানসহ বিভিন্ন দেশের অধিকারকর্মী বলে জানান তুরস্কের কর্মকর্তারা।

বিস্তারিত...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অব্যাহত ইসরায়েলি বিমান হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামাস বলছে, বেসামরিক নাগরিকদের ওপর হামলা কমানোর দাবি করলেও বাস্তবে ইসরায়েল তার আগ্রাসন থামায়নি। রোববার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

বিস্তারিত...

ভারী তুষারপাত ও বরফবৃষ্টিতে ইউরোপে জনজীবন বিপর্যস্ত, বহু এলাকায় বিদ্যুৎ ও পানির সংকট

ইউরোপজুড়ে ভারী তুষারপাতে জনজীবন বিপর্যস্ত, বিদ্যুৎ-পানির সংকটে লাখো মানুষ। ইউরোপজুড়ে অব্যাহত ভারী তুষারপাত ও বরফবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিস্তারিত...

ভেনিজুয়েলার উপকূলে মাদক বহনের নৌকায় মার্কিন বাহিনীর আক্রমণে নিহত ৪

ভেনিজুয়েলার উপকূলে শুক্রবার মাদক বহনের সন্দেহে একটি নৌকায় আবারও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ওই হামলায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

বিস্তারিত...

ফ্লোটিলায় হামলার পর সাংবাদিকদের ওপর নির্মম আচরণ, অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের আরোপ করা অবৈধ নৌ অবরোধ ভাঙতে ৪৫টি জাহাজে করে গাজার দিকে গিয়েছিলেন প্রায় ৫০০ অধিকারকর্মী।

বিস্তারিত...

ক্যান্টারবুরির প্রথম নারী আর্চবিশপ হচ্ছেন সারাহ মুলালি

বিশ্বের সাড়ে ৮ কোটি অ্যাংলিকানের আধ্যাত্মিক প্রধান হবেন সারাহ মুলালি।তার বয়স এখন ৬৩ বছর। ‘চার্চ অব ইংল্যান্ড’ যুক্তরাজ্যের ক্যান্টারবুরির পরবর্তী আর্চবিশপ হিসেবে সারাহ মুলালিকে বেছে নিয়েছে । এই প্রথম চার্চটির সর্বোচ্চ পদে কোনো নারীকে নিয়োগ দেওয়া হলো। দায়িত্ব নেওয়ার পর পূর্বসূরিদের মতো সারাহ মুলালিকেও একাধিক বিষয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এর মধ্যে গির্জায় নারীর ভূমিকা এবং সমকামী জুটিদের গ্রহণযোগ্যতার মতো বিষয় রয়েছে। এসব বিষয় নিয়ে সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভক্তি রয়েছে। আল–জাজিরা

বিস্তারিত...

হামাস দেখিয়েছে তারা শান্তির জন্য প্রস্তুত : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, হামাস বরাবরের মতো দেখিয়ে দিয়েছে, তারা শান্তির জন্য প্রস্তুত রয়েছে। এর মাধ্যমে আমাদের অঞ্চলে স্থায়ী শান্তির সুযোগের দ্বার উন্মোচিত হয়েছে। শনিবার ইস্তাম্বুলে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

গাজা পরিস্থিতি: ইসরায়েলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা চায় অধিকাংশ জার্মান

পাবলিক ব্রডকাস্টার এআরডি (ARD)-এর নতুন জনমত জরিপ অনুযায়ী, গাজায় ইসরায়েলের নৃশংস সামরিক অভিযানের জন্য ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে সমর্থন জানিয়েছে অধিকাংশ জার্মান নাগরিক। এই প্রতিনিধি জরিপে দেখা গেছে যে ৫৫ শতাংশ জার্মান এখন দাবি করছেন যে তাদের সরকার ইসরায়েলের সঙ্গে বাণিজ্য ও শুল্ক চুক্তি স্থগিত করার জন্য ইউরোপীয় কমিশনের প্রস্তাবকে সমর্থন করুক। অন্যদিকে, মাত্র ২৭ শতাংশ উত্তরদাতা সম্ভাব্য নিষেধাজ্ঞার বিরোধিতা করেছেন। ইসরায়েলের নেতানিয়াহু সরকারের ওপর চাপ সৃষ্টি করার উপায় হিসেবে ইইউ নেতারা চলতি মাসের শেষ দিকে এই নিষেধাজ্ঞাগুলি নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

বিস্তারিত...

ভারতের চাবাহারের কাছেই পাসনি বন্দর: ডোনাল্ড ট্রাম্পকে বিশাল প্রস্তাব পাকিস্তানের

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নতির চেষ্টায় পাকিস্তান আরব সাগরের তীরে একটি নতুন বন্দর নির্মাণ ও পরিচালনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে প্রস্তাব পেশ করেছে। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, এই বেসামরিক বন্দরটি হবে বেলুচিস্তানের গওয়াদার জেলার পাসনি শহরে। কৌশলগতভাবে এটি ইরানে ভারতের তৈরি চাবাহার বন্দরের কাছাকাছি অবস্থিত। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি সেনাপ্রধান অসীম মুনিরের উপদেষ্টারা এই ১.২ বিলিয়ন ডলার মূল্যের প্রস্তাব নিয়ে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন

বিস্তারিত...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন: শি জিন পিং

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এবং বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। এছাড়া চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। শনিবার (৪ অক্টোবর) দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন বেশ গুরুত্ব দেয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং।

বিস্তারিত...

ফ্রিডম ফ্লোটিলার সব নৌযান একসঙ্গে গাজার পথে এগোচ্ছে: শহিদুল আলম

গাজামুখী নৌযান থেকে শুক্রবার ভিডিয়ো বার্তা দেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম । আজ শনিবার দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, তিনি কনশানস নৌযানটিতে আছেন।গাজা অভিমুখে থাকা কনশানস নৌযানটির সামনে থাকা বহরের অন্য আটটি নৌযানকে ছুঁয়ে ফেলেছে। কনশানস নৌযানের গতি বেশি হওয়ায় এমনটা সম্ভব হয়েছে। এখন কনশানসের গতি কমিয়ে ফেলা হয়েছে এবং সব নৌযান একসঙ্গে গাজা অভিমুখে এগিয়ে যাচ্ছে।

বিস্তারিত...

ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে ফের গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭

গাজায় আবারও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পরও এই হামলা চালানো হয়। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স সংস্থা এই তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার। জানা গেছে, হামাস সমঝোতায় রাজি হওয়ার পরও ট্রাম্পের বোমাবর্ষণ বন্ধের আহ্বান উপেক্ষা করে গাজায় ব্যাপক বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে ইসরায়েল। হামলায় শনিবার ভোর থেকে এখন পর্যন্ত অন্তত সাতজন নিহত হয়েছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪