হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের আকস্মিক হামলার দুই বছর পূর্তিতে আজ ইসরায়েলজুড়ে স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল বলে জানিয়েছে দেশটির সরকার।
পাকিস্তানে বেলুচিস্তানগামী যাত্রীবাহী ‘জাফর এক্সপ্রেস’ ট্রেনে বোমা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে বেলুচিস্তান সীমান্তের সুলতানকোট এলাকায় রেললাইনে পুঁতে রাখা আইইডি (বিস্ফোরক) বিস্ফোরণে ট্রেনটির অন্তত ছয়টি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত ৭ যাত্রী আহত হয়েছেন। খবর ডনের।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে একটি মেডিক্যাল হেলিকপ্টার মহাসড়কে বিধ্বস্ত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আরোহী গুরুতর আহত হয়েছেন। যাদের মধ্যে একজন নারীও ছিলেন।
প্যালেস্টাইন-ইসরায়েল সংঘাতের দ্বিতীয় বার্ষিকী পূর্ণ হওয়ার প্রাক মুহূর্তে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন যে, ইসরায়েল গাজা যুদ্ধ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোমবার (৬ অক্টোবর) ফোনালাপে দুই নেতা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির অগ্রগতি নিয়ে আলোচনা করেন। ক্রেমলিন এক বিবৃতি দিয়ে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে।
মিসরের পর্যটন শহর শারম এল শেখ-এ চলমান যুদ্ধবিরতি আলোচনার সত্ত্বেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে তা ‘সীমিত’ আকারে। সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গতকাল সোমাবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গুলিতে নিহত হয়েছেন ১০ জন। এদের মধ্যে ৩ জন নিহত হয়েছেন খাদ্য ও ত্রাণ নিতে গিয়ে।
ইতালির উত্তরাঞ্চলীয় শহর বোলোনিয়ায় পূর্ব নির্ধারিত ফিলিস্তিনপন্থি সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবারের এই সমাবেশকে সহিংসতার আশঙ্কাজনক ঝুঁকি হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
প্রবল বর্ষণ ও ভূমিধসে উত্তরবঙ্গ, নেপাল ও ভুটান সহ সমগ্র পূর্ব হিমালয় অঞ্চলে প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
মাত্র ২৭ দিন দায়িত্বে থেকে পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। মন্ত্রিসভার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সরকারের পতন দেশটিকে এক নতুন রাজনৈতিক অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
সোমবার সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিকাব সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন,‘বাংলাদেশে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়ের মধ্যেই হওয়া উচিত বলে মনে করে ভারত। সেই নির্বাচনে জনরায় (পপুলার ম্যান্ডেট) নিয়ে যে ক্ষমতায় আসুক, তার সঙ্গে কাজ করবে দিল্লি।’
রিপোর্টার্স২৪ ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনায় স্থবিরতা ও গত বছরের নির্বাচনে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে জর্জিয়ায়। এ নিয়ে দেশটির রাজধানী তিবলিসিতে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা সম্প্রতি প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ঋণগ্রস্ত পাকিস্তানের খনিজ সম্পদ অনুসন্ধান ও উন্নয়নের জন্য সম্প্রতি একটি মার্কিন সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর, পাকিস্তান এই প্রথমবার বিরল খনিজ এবং গুরুত্বপূর্ণ ধাতুর একটি চালান মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে। সোমবার 'ডন'-এর প্রতিবেদন অনুসারে, নমুনা হিসেবে পাঠানো এই চালানে রয়েছে অ্যান্টিমনি, কপার কনসেনট্রেট এবং নিওডিমিয়াম ও প্রাসেওডিমিয়ামের মতো বিরল মৃত্তিকা উপাদান।
চিকিৎসাবিজ্ঞানে তিন বিজ্ঞানী মেরি ই ব্রানকো, ফ্রেড র্যামসডেল এবং শিমন সাকাগুচি নোবেল পুরস্কার পেয়েছেন । চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে ২০২৫ সালের নোবেল পুরস্কার পেয়েছেন মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাগাগুচি। শরীরের প্রতিরোধ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া—‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ নিয়ে তাঁদের যুগান্তকারী গবেষণার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে।
ভারত প্রত্যাশা করে বাংলাদেশের মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করুক। বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হোক। ভারত মনে করে,যত দ্রুত নির্বাচন হবে ততই ভাল হবে । ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি , সোমবার ( ৬ অক্টোবর) সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোমেটিক করসপন্ডেন্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ, ডিক্যাব সদস্যদের সঙ্গে মত বিনিময়ের সময় এ কথা জানান । তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে, সেটা বাংলাদেশের অথরিটি, সাধারণ মানুষ, সিভিল সোসাইটিকে ঠিক করতে হবে, নির্বাচন সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে সেটাই মাথায় রেখেই নিশ্চয় বাংলাদেশ নিজেদের নির্বাচন আয়োজন করবে।
ক্যাবিনেট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু ও তার সরকার। সোমবার (৬ অক্টোবর) সকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ঘণ্টার বৈঠকের পর এলিসি প্রাসাদ তার পদত্যাগের ঘোষণা দেয়। মাত্র ২৬ দিন আগে, ফ্রাঁসোয়া বায়রু সরকারের পতনের পর লেকর্নুকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু নতুন ঘোষিত মন্ত্রিসভার গঠন নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে।