ইয়েমেনি হুথি বাহিনী রোববার ভোরে ইসরায়েলের বিরুদ্ধে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার সঙ্গে সঙ্গে ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চল—রামলা, বে’র ইয়াকোভ, লড, রেহোভত, মোদিইন ও লাচিশ—সহ পশ্চিম তীর ও কেন্দ্রীয় অংশে সাইরেন বাজিয়ে জনজীবন উত্তাল করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দ্রুত উত্তরে ঘটিয়ে দাবি করে যে, তারা ওই ক্ষেপণাস্ত্রটি সনাক্ত করে আকাশে ভূপাতিত করেছে এবং আকাশপথে যোগাযোগ নিয়ন্ত্রণ বন্ধ রাখে। বেন গুরিয়ন বিমানবন্দর সাময়িকভাবে কার্যকরী বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের কড়া হুঁশিয়ারির জবাব দিতে গিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সম্প্রতি ভারতকে "তাদের যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নীচে চাপা দেওয়া হবে" বলে হুমকি দিয়েছেন। এর আগে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী স্পষ্টভাবে সতর্ক করেছিলেন যে যদি পাকিস্তান রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাসবাদ বন্ধ না করে, তবে বিশ্বের মানচিত্র থেকে ইসলামাবাদ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। ভারতের শীর্ষ নিরাপত্তা মহলের এই শক্তিশালী বিবৃতিগুলিতে পাকিস্তান স্পষ্টতই উদ্বিগ্ন।
গাজার যুদ্ধ শাসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু—দুজনের মধ্যে এক উত্তেজনাপূর্ণ ফোনালাপের খবর পাওয়া গেছে। ট্রাম্প যেখানে হামাসের আংশিক সম্মতিকে “বিজয়” হিসেবে দেখেছেন, সেখানে নেতানিয়াহু সেটিকে অবমূল্যায়ন করেছেন। সূত্র মতে, হামাস যখন মার্কিন শান্তি প্রস্তাবে আংশিকভাবে সম্মতি জানায়, তখন ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে বলেন —“this is a positive step” তবে নেতানিয়াহু সেই প্রস্তাবকে “উদযাপনযোগ্য কিছু নয়” বলে অভিহিত করেন এবং জানান —“এর কোনো অর্থ নেই।”
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিখ্যাত ‘ট্রেজার কোস্ট’ এলাকার সাগরের তল থেকে থেকে এক হাজারের বেশি স্বর্ণ ও রৌপ্যমুদ্রা উদ্ধার করেছেন একদল ডুবুরি । এর বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। ১৭১৫ সালে এসব জায়গা থেকে গুপ্তধন বোঝাই করে স্পেনে যাওয়ার পথে ঝড়ে ডুবে যায় ১১টি জাহাজ। সেই সঙ্গে সাগরের নিচে চাপা পড়ে এসব সম্পদ।ধারণা করা হচ্ছে, মুদ্রাগুলো তৈরি হয়েছিল বলিভিয়া, মেক্সিকো ও পেরুর স্প্যানিশ উপনিবেশে।
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের সিদোয়ারজো শহরে আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুল ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪-এ দাঁড়িয়েছে। উদ্ধারকারীরা এখনও নিখোঁজদের খোঁজে কাজ চালাচ্ছে।
গাজা যুদ্ধ বন্ধের দাবিতে লাখো মানুষ রাস্তায় নেমেছে ইউরোপের বিভিন্ন দেশে। রোববার ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরায়েলের আগ্রাসনের অবসান দাবি জানানো হয় ইউরোপ জুড়ে অনুষ্ঠিত এই বিক্ষোভে। শুধু নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে প্রায় আড়াই লাখ মানুষ অংশ নেয়। তারা ডাচ সরকারকে ইসরায়েলের প্রতি আরও কঠোর অবস্থান নিতে আহ্বান জানায়।-শাফাক নিউজ
সুইডেনের পরিবেশ আন্দোলন ও রাজনৈতিক কর্মী গ্রেটা থুনবার্গসহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৫৬ জন অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল। শনিবার ইসরায়েলের টেলিভিশন সংবাদমাধ্যম আই ২৪ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোটিলা অভিযানে গ্রিসের যতজন নাগরিক ছিলেন—তাদেরকে এবং গ্রেটাসহ ১৬৫ জন অভিযাত্রীকে একটি বিশেষ বিমানে গ্রিসে পাঠানো হচ্ছে।
ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে সরকারি সোয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউ ওয়ার্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আটজন আইসিইউ রোগীর মৃত্যু হয়েছে। রবিবার মধ্যরাতে রাতে হাসপাতালটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
দ্রুত গাজা শান্তি আলোচনা এগিয়ে নিতে মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৬ অক্টোবর) মিশরে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা শুরু হওয়ার কথা। মধ্যস্থতাকারীরা একত্রিত হলে গাজা যুদ্ধের অবসানের প্রচেষ্টায় জড়িত সবাইকে দ্রুত আলোচনা এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর বিবিসির।
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের একটি স্কুলভবন ধসে অন্তত ৫০ জন নিহত এবং শতাধিক আহতের ঘটনা ঘটেছে। দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা ন্যাশনাল সার্চ অ্যানড রেসকিউ এজেন্সি (বাসারনাস)-এর বিবৃতিতে থেকে জানা গেছে এ তথ্য।। বাসারনাসের অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তিও রোববার সন্ধ্যার দিকে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, উদ্ধারকারী বাহিনীর সদস্যরা এ পর্যন্ত ৫০ জনকে মৃত এবং ১০৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছেন। এখন পর্যন্ত নিখোঁজ আছে ১৮ জন।
স্পেনের বার্সেলোনায় ফিলিস্তিন সংহতি মিছিলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ রোববার বিকেলে ভূমধ্যসাগরে গাজার দিকে এগিয়ে যেতে থাকা জাহাজ ‘কনশানস’ থেকে করা ফেসবুক লাইভে ওই বিমানটি উড়ে যেতে দেখা যায়। দেখা যায় যে,বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলমসহ একদল সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মী যে জাহাজে চড়ে গাজার দিকে যাচ্ছেন, সেটির ওপর দিয়ে আজ উড়েছে একটি সামরিক বিমান। সেটি ইসরায়েলের সামরিক বিমান বলে ধারণা করেছেন ওই জাহাজে থাকা উইলিয়াম আলেকজান্ডার। শহিদুল আলমের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা ওই ফেসবুক লাইভে অধিকারকর্মী উইলিয়াম আলেকজান্ডারকে বলতে শোনা যায়,
গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
নেপালে জেন-জি আন্দোলন স্তিমিত না হতেই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে দেশটি। টানা ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত ৩৬ ঘণ্টায় নেপালের বিভিন্ন অঞ্চলে ২২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১১ জন। প্রবল বৃষ্টির কারণে নেপালের আটটি প্রধান নদীর পানি বিপৎসীমার অতিক্রম করায় এ দুর্যোগের সৃষ্টি হয়েছে।
রিপোর্টার্স২৪ ডেস্ক : ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক মন্তব্যের জবাবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুমকি দিয়ে বলেছেন, ‘এইবার ইনশাআল্লাহ, ভারত তাদের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেওয়া হবে।’খবর জিও নিউজের।