যুদ্ধবিধ্বস্ত গাজার উদ্দেশে যাত্রা করা মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌযানটিও ইসরায়েলি বাহিনী দখলে নিয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালের দিকে লাইভস্ট্রিম ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা নৌযানটিতে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেয়। পোল্যান্ডের পতাকাবাহী মারিনেট নামের এই নৌযানটিতে ছয়জন ক্রু ছিলেন। এটি ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-র শেষ সক্রিয় জাহাজ, যা শুরুতে ৪৪টি জাহাজ নিয়ে গঠিত হয়েছিল।
জমে উঠেছে ত্রাণ যুদ্ধ। সরাসরি যুদ্ধ না হলেও এ যেন এক ইগোয়েটিক যুদ্ধে রুপ নিয়েছে। এবার ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফের ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে এফএফসি।
ঐতিহাসিক সফরে ভারতে যাচ্ছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী। আগামী ৯ অক্টোবর ভারত সফরে যাচ্ছেন তিনি। ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর এটাই কাবুল থেকে দিল্লিতে প্রথম কোনও উচ্চপর্যায়ের সফর।
গাজার অবরোধ ভাঙতে যাত্রা করা মানবিক সাহায্য বহনকারী বহর (ফ্লোটিলা) প্রায় পুরোপুরি ভেঙে দিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। ডজনখানেক নৌযান থেকে শত শত কর্মীকে আটক করা হলেও, ‘ম্যারিনেট’ নামের একটি পোল্যান্ড পতাকাবাহী নৌকা এখনো গাজার পথে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে আয়োজকদের সঙ্গে ভিডিও কলে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন ক্যামেরন জানান, ইঞ্জিন সমস্যার কারণে ‘ম্যারিনেট’ মূল বহর থেকে পিছিয়ে পড়েছিল। এখন সেটি গাজার দিকে এগোচ্ছে। তিনি বলেন, আমাদের সঙ্গে কয়েকজন সাহসী তুর্কি আছেন, একজন ওমানের নারীও আছেন। আমরা পথ চালিয়ে যাচ্ছি।
গাজার উদ্দেশ্যে যাওয়া মানবিক সহায়তাকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরায়েলি দখলদার বাহিনীর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক জলসীমায় জাহাজ আটকের ঘটনা আইনের মারাত্মক লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ঢাকা।
মরক্কোতে ৬ষ্ট দিনের মতো জেন-জি বিক্ষোভ চলছে। স্থানীয় সময় বুধবার (১ অক্টোবর) দক্ষিণ মরক্কোর একটি পুলিশ স্টেশনে হামলা চালানোর সময় কর্মকর্তাদের গুলিতে ২ জন নিহত হন। জনস্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কারের দাবিতে চলা এই বিক্ষোভ থেকে এখন পর্যন্ত চার শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
রিপোর্টার্স২৪ ডেস্ক : ২০২০ সালের কোভিড-১৯ মহামারির পর থেকে ভারত-চীন ফ্লাইট পরিষেবা বন্ধ ছিল। এরপর দুই দেশের মধ্যে চলমান নানা উত্তেজনার মধ্যে আর তা চালু হয়নি। তবে দীর্ঘ পাঁচ বছর পর আবারও ভারত ও চীনের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট পরিষেবা চালু হতে চলেছে।
রিপোর্টার্স২৪ ডেস্ক : যুক্তরাজ্যের ম্যানচেস্টারের একটি সিনাগগে (ইহুদি উপাসনালয়) ইয়ম কিপুর অনুষ্ঠানে ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। তাদের অবস্থা গুরুতর। ইহুদিদের সবচেয়ে পবিত্রতম দিন ইয়ম কিপুরে উপসনালয়ে এ হামলার ঘটনা ঘটল।
রিপোর্টার্স২৪ ডেস্ক : গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান আটকের ঘটনাকে ‘সমুদ্র দস্যুতা’ আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
পাকিস্তান অধিকৃত কাশ্মিরে টানা চার দিনের সহিংস বিক্ষোভে অন্তত আটজন নিহত হয়েছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও বহু মানুষ আহত হয়েছেন বলে বৃহস্পতিবার পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী শেহহবাজ শরিফ চলমান সংঘাত নিরসনে জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে গত চার দিন টানা বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ।
রিপোর্টার্স২৪ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের নৌ অবরোধ ভাঙা এবং গাজার ক্ষুধার্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে প্রায় ৪৫টি জাহাজে করে গাজার দিকে রওনা দিয়েছিলেন ৫০০ অধিকারকর্মী। তবে তাদের গাজায় যেতে দেয়নি ইসরায়েল। গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এই যাত্রা গাজায় পৌঁছানোর আগেই শেষ হয়ে গেছে। এসব জাহাজ আটকাতে গিয়ে কোনো বড় ঘটনা ঘটেনি।
রিপোর্টার্স২৪ ডেস্ক : গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়ে নেতৃত্ব দিচ্ছিলেন সাবেক পাকিস্তানি সিনেটর ও জামায়াত-ই-ইসলামির নেতা মুশতাক আহমদ খান। বুধবার (১ অক্টোবর) ইসরাইলি সেনারা বহরটিকে থামিয়ে জাহাজে ওঠার পর তাকে আটক করেছে বলে জানিয়েছে পাকিস্তান–ফিলিস্তিন ফোরাম।
রিপোর্টার্স২৪ ডেস্ক : গাজাগামী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিয়েছে ইসরাইলি বাহিনী। এ সময় নৌযানগুলোতে থাকা সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ অন্যান্য অ্যাক্টিভিস্টদের আটক করা হয়। তাদের ইসরাইলের একটি বন্দরে নিয়ে যাচ্ছে দখলদার বাহিনী।
ইথিওপিয়ার একটি গির্জায় অস্থায়ীভাবে নির্মিত ‘স্ক্যাফোল্ডিং’ ধসে পড়ে কমপক্ষে ৩৬ জন নিহত এবং ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। গতকাল বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছেন। রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪০ মাইল) পূর্বে আরের্তি শহরে সকাল ৭টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। তখন একদল ধর্মপ্রাণ মানুষ বার্ষিক ভার্জিন মেরি উৎসবে অংশ নিচ্ছিলেন।
আফ্রিকার দেশ মরক্কোতে টানা চতুর্থ দিনের মতো ‘জেন-জি’ প্রজন্মের তরুণদের নেতৃত্বে বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ সময় দুই শতাধিক তরুণকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে দেশজুড়ে হাজারো বিক্ষুব্ধ মানুষ সড়কে নেমে আসে। তারা দুর্নীতি দমন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নত সেবা নিশ্চিতের দাবিতে স্লোগান দেন।