| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ট্রাম্পের পর চীন সফরে যাচ্ছেন পুতিন

বিশ্ব রাজনীতিতে নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলছে চীনকে ঘিরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বেইজিং সফর শেষ হওয়ার পরপরই আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না ইরান: আরাগচি

আব্বাস আরাগচি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ওপর ইরানের ‘বিন্দুমাত্র আস্থা নেই’। তবে যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে তেহরান সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিস্তারিত...

হরমুজের দিকে যাচ্ছে ফ্রান্সের যুদ্ধজাহাজ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় ফ্রান্স তাদের বিমানবাহী রণতরী শার্ল দ্য গোলকে হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় পাঠাচ্ছে। ফ্রান্সের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি অ্যালিস রুফো শুক্রবার ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভিকে বলেন, যুদ্ধজাহাজটি আরব সাগরের দিকে অগ্রসর হচ্ছে এবং ইতোমধ্যে ওই অঞ্চলে পৌঁছে গেছে।

বিস্তারিত...

বাহারাইনের মানুষকে দেশের নাম ভুলিয়ে দেব : ইরান

যদি আবারও যুদ্ধ শুরু হয় এবং যুক্তরাষ্ট্রকে বাহরাইন ঘাঁটি ব্যবহার করতে দেয় তাহলে বাহরাইনের মানুষকে দেশের নাম ভুলিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইরান।

বিস্তারিত...

ইরান চুক্তি না করলে ধৈর্য হারিয়ে ফেলবো: ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি আর বেশি ধৈর্য ধরবো না, তাদের (ইরান) একটি চুক্তিতে আসা উচিত। ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

স্কুবা ডাইভিং করতে নেমে ৫ ইতালীয় নাগরিকের মৃত্যু

মালদ্বীপের গভীর সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়ে পাঁচ বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই ইতালির নাগরিক। দেশটির ভাভু অ্যাটলে (Vaavu Atoll) পানির প্রায় ৫০ মিটার গভীরে একটি গুহা অনুসন্ধানের সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮ সেনাসদস্য

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আট সেনাসদস্য নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে দেশটির নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। বৃহস্পতিবার (১৫ মে) মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, বাজাউর জেলায় সেনাসদস্যদের একটি সমাবেশকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। আফগানিস্তান সীমান্তঘেঁষা এই উপজাতীয় এলাকা দীর্ঘদিন ধরেই জঙ্গি তৎপরতার জন্য পরিচিত।

বিস্তারিত...

হরমুজ প্রণালি খোলা রাখতে চায় চীন, দাবি যুক্তরাষ্ট্রের

চীন হরমুজ প্রণালিকে কোনো ধরনের বিধিনিষেধ বা অতিরিক্ত শুল্ক ছাড়া উন্মুক্ত রাখতে চায় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। খবর আল জাজিরার।

বিস্তারিত...

চীনও চায় না ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করুক : ট্রাম্প

রানের চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ থাকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের প্রতি তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।

বিস্তারিত...

এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম

ভারতে আবারও বাড়ানো হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩ রুপি করে বৃদ্ধি করা হয়েছে। ফলে দেশজুড়ে জ্বালানি তেল কিনতে এখন থেকে ভোক্তাদের গুনতে হবে বাড়তি অর্থ।

বিস্তারিত...

সফর শেষে বেইজিং ত্যাগ করলেন ডোনাল্ড ট্রাম্প

চীনে তিন দিনের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে বেইজিং ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার স্থানীয় সময় দুপুরে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার সরকারি বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ উড্ডয়ন করে। বিমানবন্দরে ট্রাম্পের জন্য একটি সংক্ষিপ্ত বিদায়ী অনুষ্ঠান আয়োজন করা হয়। বিমানে ওঠার সময় তিনি হাত তুলে উপস্থিতদের শুভেচ্ছা জানান। এ সময় নীল পোশাক পরা লোকজন যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা নাড়িয়ে তাকে বিদায় জানায় এবং করতালি দিয়ে উৎসাহ প্রকাশ করে।

বিস্তারিত...

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগে এ সমঝোতা স্মারক সই হয়। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

ইরান যুদ্ধের কূটনৈতিক সমাধান চায় চীন

ইরান যুদ্ধ নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই যুদ্ধ শুরুই হওয়া উচিত ছিল না এবং এটি আর চলতে দেওয়া উচিত নয়। একই সঙ্গে তারা যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে দ্রুত একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছে।

বিস্তারিত...

বিশ্বে সবচেয়ে নেতিবাচক ভাবমূর্তির দেশ ইসরাইল

রিপোর্টার্স২৪ডেস্ক: বিশ্বের সবচেয়ে নেতিবাচক ভাবমূর্তির দেশের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসরাইল। নতুন এক বৈশ্বিক জরিপে এ তথ্য উঠে এসেছে। তালিকায় এরপর রয়েছে উত্তর কোরিয়া, আফগানিস্তান ও ইরান। অন্যদিকে সবচেয়ে ইতিবাচক ভাবমূর্তির দেশ হিসেবে উঠে এসেছে সুইজারল্যান্ড, কানাডা, জাপান, সুইডেন ও ইতালি।

বিস্তারিত...

হরমুজে মার্কিন অবরোধ, ৭০ জাহাজের গতিপথ বদল

হরমুজ প্রণালিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ জোরদার করেছে মার্কিন সামরিক বাহিনী। অবরোধ কার্যক্রমের অংশ হিসেবে ৭০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে এবং আরও চারটি জাহাজ অচল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪