| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নেতানিয়াহুকে নিজের গাড়িতে বিমান থেকে প্রাসাদে নেন আমিরাতের প্রেসিডেন্ট

ইরানের সঙ্গে যুদ্ধ চলার সময় সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে প্রকাশ্যে নয়, সেখানে তাকে লুকিয়ে যেতে হয়েছিল।নেতানিয়াহুর দপ্তর বুধবার রাতে এ তথ্য জানায়। এর কয়েক ঘণ্টা পর আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দিয়ে পুরো বিষয়টি অস্বীকার করে। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে আমিরাত উষ্ণ অভ্যর্থনা দিয়েছিল বলে জানিয়েছেন নেতানিয়াহুর সাবেক মুখপাত্র জিভ আঘমোন।

বিস্তারিত...

ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার?

হরমুজ প্রণালি লাগোয়া ৩৩টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের মধ্যে ৩০টিই পুনরায় সচল করেছে ইরান। একই সঙ্গে যুদ্ধের আগের তুলনায় তাদের প্রায় ৭০ শতাংশ অস্ত্রভাণ্ডার এখনো অক্ষত রয়েছে। ফলে বিশ্বের মোট অপরিশোধিত তেলের ২০ শতাংশ সরবরাহকারী এই গুরুত্বপূর্ণ নৌপথটির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সামরিক উত্তেজনা নতুন মোড় নিতে পারে।

বিস্তারিত...

হাসপাতালে সোনিয়া গান্ধী

ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দেশটির রাজধানী নয়াদিল্লির গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে,

বিস্তারিত...

ফিলিপাইনের পার্লামেন্টে আশ্রয় নিলেন সিনেটর, বের করতে গোলাগুলি

ফিলিপাইনের পার্লামেন্ট ভবনে দেশের একজন শীর্ষ সিনেটর আশ্রয় নেওয়ার পর সেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) রাজধানী ম্যানিলায় এ ঘটনা ঘটে। এ সময় পার্লামেন্ট ভবনে থাকা মানুষজন আত্মরক্ষার জন্য নিরাপদ আশ্রয়ে ছুটে যান।

বিস্তারিত...

এক দশক পর চীনে ট্রাম্প

দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরাশক্তির মাঝে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে উচ্চপর্যায়ের এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বুধবার (১৩ মে) ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ানের বিমান চীনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বে

বিস্তারিত...

চীনের সাহায্য ছাড়াই যুদ্ধে জিতবো : চীনে পৌঁছানোর আগে ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের শীর্ষ এক সম্মেলনে যোগ দিতে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার বেইজিংয়ের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করেছেন তিনি।

বিস্তারিত...

হামলার আগে লেবাননের ৬ অঞ্চলের বাসিন্দাদের সরে যেতে বলল ইসরায়েল

লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লার সঙ্গে দ্বন্দ্বের জেরে প্রায়ই দেশটিতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি চুক্তি হলেও নানা অজুহাতে তা ভাঙছে তারা। এরই ধারাবাহিকতায় এবার আরও কয়েকটি অঞ্চলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।

বিস্তারিত...

জ্বালানির সাশ্রয়ে নিজের গাড়িবহর অর্ধেক করছেন মোদি

বৈশ্বিক জ্বালানি সংকট ও অর্থনৈতিক অনিশ্চয়তার মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার নিজস্ব সরকারি গাড়িবহরের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন। প্রশাসনিক ব্যয় সংকোচন এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী এই সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন।

বিস্তারিত...

বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া

রাশিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ‘সারমাত’র সফল পরীক্ষা চালিয়েছে। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১২ মে) দূরপাল্লার অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।

বিস্তারিত...

ইরানে ইসরায়েলের গুপ্তচরের ফাঁসি কার্যকর

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি এবং স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে ইহসান আফরেস্তা নামে এক ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার (১২ মে) সকালে দেশটির একটি কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে এই দণ্ড কার্যকর করা হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই খবর জানা গেছে।

বিস্তারিত...

ইসরায়েলি আগ্রাসনের ‘অসহনীয় মূল্য’ দিচ্ছে শিশুরা : জাতিসংঘ

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনি শিশুদের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, চলমান সহিংসতায় শিশুরা এক ‘অসহনীয় মূল্য’ দিচ্ছে।মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার জানান, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে অন্তত ৭০ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।

বিস্তারিত...

ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬

ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি মন্দিরের দেওয়াল ধসের জেরে নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১২ থেকে ১৪ জন। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে ঘটেছে এ ঘটনা।

বিস্তারিত...

জ্বালানি পরিবহনে ইরানের সঙ্গে পাকিস্তান-ইরাকের চুক্তি

হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে প্রতিষ্ঠা করছে ইরান। এরই অংশ হিসেবে তেহরানের সঙ্গে জ্বালানি পরিবহন চুক্তি করেছে ইরাক ও পাকিস্তান। সংশ্লিষ্ট পাঁচটি সূত্র জানিয়েছে, উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের জন্য দুই দেশই ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে।

বিস্তারিত...

ইরানে গোপনে হামলা চালিয়েছিলো সৌদি আরব

মধ্যপ্রাচ্যের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ইরান ও সৌদি আরবের মধ্যে চলমান সংঘাতের সময় সৌদি বিমানবাহিনী ইরানি ভূখণ্ডে একাধিক গোপন সামরিক হামলা চালিয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে রয়টার্স। পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চ মাসে সৌদি আরবের অভ্যন্তরে ইরানি হামলার প্রতিশোধ নিতেই এই পাল্টাপাল্টি পদক্ষেপ নেওয়া হয়।

বিস্তারিত...

চীন সফরে গেলেন ট্রাম্প

চীন সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১২ মে) তিনি চীনের উদ্দেশ্যে রওনা দেন। আজ ১৩ মে থেকে আগামী ১৫ মে পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন মার্কিন প্রেসিডেন্ট। তার এ সফরটি আরও আগে হওয়ার কথা ছিল।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪