ইরানের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় আগামী সপ্তাহের মধ্যে ইরানে আবারও হামলা চালাতে পারে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরজন্য তারা এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) মধ্যপ্রাচ্যের দুজন কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে এ তথ্য জানান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা নিয়ে সতর্ক করার পর নিজেদের ‘সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র’ হিসেবে পুনর্ব্যক্ত করেছে তাইওয়ান। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অবস্থান জানায় বলে জানিয়েছে এএফপি।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো রাজ্যে একটি স্কুলে হামলা চালিয়ে বহু শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। শনিবার (১৬ মে) স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে আসকিরা-উবা স্থানীয় সরকার এলাকার মুসা প্রাইমারি অ্যান্ড জুনিয়র
প্রেসিডেন্ট শি জিনপিং-এর নেতৃত্বাধীন চীনা সরকারের সঙ্গে দুই দিনব্যাপী উচ্চ পর্যায়ের আলোচনার পর প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল শুক্রবার (১৫ মে) বেইজিং ছেড়েছে। তবে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে,
পাকিস্তানকে সন্ত্রাসের মদতদাতা হিসেবে অভিযুক্ত করে কঠোর হুংকার ছেড়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (Upendra Dwivedi)। তিনি বলেছেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া অব্যাহত রাখে এবং ভারতের বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যায়, তাহলে দেশটিকে ঠিক করতে হবে তারা ‘ভূগোলের অংশ থাকবে, নাকি ইতিহাসে পরিণত হবে”।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। শনিবার দেশটির উদ্ধারকর্মী ও পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 'যুদ্ধের সিদ্ধান্তের' অর্থনৈতিক প্রভাব ধীরে ধীরে আরও তীব্র হবে এবং এর বোঝা বহন করতে হবে মার্কিন জনগণকেই।
মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বড় ধরনের বিমান ক্রয়ের ইঙ্গিত দিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনের প্রাথমিক অর্ডার হতে পারে প্রায় ২০০টি বিমান, যা ভবিষ্যতে বেড়ে ৭৫০টি পর্যন্ত পৌঁছাতে পারে। শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “চুক্তিতে বর্তমানে প্রায় ২০০টি বিমান রয়েছে। এগুলো ভালোভাবে পরিচালিত হলে অর্ডার ৭৫০টি পর্যন্ত যেতে পারে।”
তাইওয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা না করার বিষয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।বেইজিংয়ে দুই দিনের শীর্ষ বৈঠক শেষে শুক্রবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি চাই না কেউ স্বাধীনতা ঘোষণা করুক।
মার্কিন বিমান, নভোযান এবং স্যাটেলাইট নির্মাণ কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২০০ উড়োজাহাজ কিনছে চীন। গতকাল শুক্রবার কোম্পানির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। চীনের এই উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা রয়েছে। বোয়িং কোম্পানির বিবৃতিতেও তা উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে তীব্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া। দুই দেশের যৌথ এ হামলায় গোষ্ঠীটির দ্বিতীয় প্রধান নেতাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৬ মে) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল এবং লেবানন। এই সিদ্ধান্তের মধ্যদিয়েই শেষ হয়েছে ওয়াশিংটনে দুই দেশের সরকারি প্রতিনিধিদের দুই দিনের সংলাপ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোটশুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ওয়াশিংটনে ইসরায়েল এবং লেবানেননের দু’দিনের সংলাপ আজ শুক্রবার শেষ হয়েছে। খুবই ফলপ্রসূ সংলাপ হয়েছে। গত ১৬ এপ্রিল যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল ইসরায়েল-লেবানন, তার মেয়াদ আরও ৪৫ দিন বেড়েছে এই সংলাপের পর।
ইরানে জন্ম নেওয়া প্রতিটি নবজাতকের জন্য উন্নত পারমাণবিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্য পরীক্ষা চালু রয়েছে। দেশটির বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে ৫৮ ধরনের বংশগত বিপাকজনিত রোগ শনাক্ত করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন-এর সঙ্গে তার যোগাযোগ হয়েছে। তিনি কিমের সঙ্গে নিজের সম্পর্ককে “অত্যন্ত ভালো” ও “বিশেষ” বলে উল্লেখ করেছেন।
বিশ্ব রাজনীতিতে নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলছে চীনকে ঘিরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বেইজিং সফর শেষ হওয়ার পরপরই আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।