| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

এক বৈঠকে চুক্তির আশা করা যায় না : ইরান

বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে দ্বন্দ্ব চলছে, তা এক বৈঠকেই শেষ হয়ে দুই দেশের মধ্যে শান্তিচুক্তি হবে এমনটা কেউই-ই আশা করেনি বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের পর পাকিস্তান ছাড়ল ইরানের প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ত্যাগ করেছে ইরানের প্রতিনিধিদল। এই দলে ইরানে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ছিলেন। ইরানের সংবাদ সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

ফিলিস্তিনের পক্ষে লন্ডনে বিক্ষোভ, গ্রেপ্তার ৫২৩

ফিলিস্তিনপন্থী সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর ওপর আরোপিত সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ থেকে ৫২৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ট্রাফালগার স্কয়ারে বিক্ষোভ সমাবেশটির আয়োজন করা হয়।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শনিবার(১১এপ্রিল) লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, একটি ‘নিষিদ্ধ সংগঠনের’ প্রতি সমর্থন জানানোয় এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুক হামলা, নিহত ১১

আফগানিস্তানের হেরাত প্রদেশে একটি পিকনিক স্পটে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শুরুতে চারজনের মৃত্যুর খবর এলেও পরে গুরুতর আহত আরও সাতজন মারা যান।

বিস্তারিত...

ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদির দায়িত্ব গ্রহণ

ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কুর্দি রাজনীতিক নিজার আমেদি। দীর্ঘ ৫ মাস রাজনৈতিক অচলাবস্থার পর শনিবার,(১১ এপ্রিল) দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে ২২৭ ভোট পেয়ে বিজয়ী হন নিজার আমেদি। পরে সাদ্দামের পতনের পর ইরাকের ষষ্ঠ রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

বিস্তারিত...

ইসলামাবাদে ৫ বিষয়ে আলোচনা হয়েছে : ইরান

ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ আলোচনা শেষ হয়েছে। ২১ ঘণ্টা দীর্ঘ আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এখন ফিরে যাচ্ছে। এরই মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই এক্সে এক বিবৃতিতে আলোচনার বিস্তারিত জানিয়েছেন।

বিস্তারিত...

আলোচনা থেকে সরে দাঁড়াতে শুরু থেকেই অজুহাত খুঁজছিল যুক্তরাষ্ট্র

পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ২১ ঘণ্টার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম বলেছে, মার্কিন পক্ষ শুরু থেকেই আলোচনা বানচালের অজুহাত খুঁজছিল।

বিস্তারিত...

হরমুজে সামরিক জাহাজ চলাচল নিয়ে ইরানের কঠোর হুঁশিয়ারি

হরমুজ প্রণালিতে সামরিক জাহাজ চলাচল নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমের কোনো চেষ্টা করলে বিদেশি সামরিক জাহাজকে ‘কঠোর ও শক্ত জবাব’ দেওয়া হবে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষী শর্ত গ্রহণ করেনি ইরান

ইসলামাবাদে ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিদের বৈঠক। কোনো শান্তি বা সমঝোতা চুক্তি ছড়াই ফিরে যাচ্ছেন দুই দেশের প্রতিনিধিরা। বৈঠকের ব্যর্থতা নিয়ে ইরানের প্রতিনিধি দল এখনও আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন করেনি। তবে ইরানি প্রতিনিধি দলের সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদামাধ্যম ফার্স নিউজ জানিয়েছে হরমুজ প্রণালি, পরমাণু প্রকল্পসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের প্রতিনিধিদের মত পার্থক্যের কারণেই ব্যর্থ হয়েছে বৈঠক।

বিস্তারিত...

ইরানের সঙ্গে সমঝোতা হয়নি, পাকিস্তান ছাড়লেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে টানা প্রায় ২১ ঘণ্টা ধেের চলা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় শেষ পর্যন্ত কোনও সমঝোতা হয়নি। দীর্ঘ বৈঠক ও একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হলেও, দুই পক্ষের অবস্থানগত পার্থক্য কাটেনি। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে সরাসরি আলোচনা দ্বিতীয় দিনে গড়ানোর পর রোববার (১২ এপ্রিল) তিনি ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স| তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল মুনিরের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন, আলোচনার যে কোনো ত্রুটি-বিচ্যুতির জন্য পাকিস্তানিরা দায়ী নয়, কারণ তারা অসাধারণ কাজ করেছে।

বিস্তারিত...

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৮

দক্ষিণ লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। একই সঙ্গে চলমান যুদ্ধে দেশটিতে মোট নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে লেবাননের কর্তৃপক্ষ।

বিস্তারিত...

প্রথম দফা আলোচনা শেষ, সমঝোতায় পৌঁছাতে লিখিত নথি বিনিময়

সড়ক খালি। কোনো যানবাহন নেই। নেই পথচারীর পদচারণাও। আকাশে হেলিকপ্টার ও নজরদারি ড্রোনের চক্রাকারে ঘোরাফেরা। প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে সাঁজোয়া যান, সেনাবাহিনীর সশস্ত্র টহল। কোনো কোনো এলাকায় অফিস-আদালত, ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, যেন কঠোর লকডাউন পরিস্থিতি। এটি কোনো যুদ্ধাবস্থায় থাকা শহরের দৃশ্য নয়; বরং যুদ্ধ বন্ধের আয়োজন। শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এমন নিরাপত্তার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ইরানে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনার প্রথম দফার বৈঠক শেষ হওয়ার পর ইরানে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিস্তারিত...

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দিনের আলোচনা শেষ

পাকিস্তানের মধ্যস্থতায় রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রথম দিনের সরাসরি আলোচনা শেষ হয়েছে। এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে হরমুজ প্রণালির দিকে এগোতে থাকা একটি মার্কিন যুদ্ধজাহাজ ইরানের সশস্ত্র বাহিনীর নজরদারির মুখে পড়ে।

বিস্তারিত...

ইরানের সম্পদ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র,ওয়াশিংটনের অস্বীকার

ইরানের এক জ্যেষ্ঠ সূত্র দাবি করেছে, বিদেশে আটকে থাকা ইরানের অর্থ ছাড়তে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। তবে এ দাবি দ্রুতই নাকচ করেছে ওয়াশিংটন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪