| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইরানে অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানে নতুন করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো অত্যাধুনিক অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর একাধিক সূত্রের বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন।মার্কিন গোয়েন্দা প্রতিবেদন থেকে জানা গেছে যে, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সিএনএন-এর একটি বিশেষ প্রতিবেদন অনুসারে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি মধ্যস্থতায় চীনের ভূমিকা থাকা সত্ত্বেও এই ঘটনাটি ঘটছে।

বিস্তারিত...

লেবানন-ইসরাইলের যুদ্ধবিরতি আলোচনা ১৪ এপ্রিল

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার লক্ষ্যে ১৪ এপ্রিল(মঙ্গলবার) ওয়াশিংটনে বসছে ইসরাইল ও লেবানন। লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন মুসলিম বিশ্বের জন্য গর্বের : শাহবাজ শরিফ

চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন পুরো মুসলিম বিশ্বের জন্য গর্বের বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করা শুধু পাকিস্তানের জন্যই নয়, বরং পুরো মুসলিম বিশ্বের জন্য একটি গর্বের মুহূর্ত।

বিস্তারিত...

ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতির জন্য বড় ধাক্কা: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্ব অর্থনীতিতে ‘ধারাবাহিক বা ক্যাসকেডিং প্রভাব’ ফেলবে বলে সতর্ক করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। শুক্রবার (১০ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

উত্তর আরব সাগরে বিপদে পড়া একটি পণ্যবাহী জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী।

বিস্তারিত...

চন্দ্রাভিযান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরলেন নভোচারীরা

সফল চন্দ্রাভিযান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা-এর আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। দশ দিনের এই অভিযান শেষে শুক্রবার (১০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে অবতরণ করে তাদের বহনকারী ওরিয়ন ক্যাপসুল।

বিস্তারিত...

শান্তি আলোচনায় পারমাণবিক অস্ত্র গুরুত্ব পাবে: ট্রাম্প

যুদ্ধবিরতি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ নিয়ে কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই। তিনি জানান, এ আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি গুরুত্ব পাবে।

বিস্তারিত...

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের ৭০ জনের প্রতিনিধিদল

ইরানের প্রতিনিধিদল শুক্রবার রাতে পাকিস্তানে পৌঁছেছে। দলের নেতৃত্বে আছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, পাকিস্তানে শান্তি বৈঠকে যোগ দেওয়ার প্রতিনিধিদলে আছেন ৭০ জন সদস্য। তাদের মধ্যে অর্থনীতি, নিরাপত্তা এবং রাজনীতির ক্ষেত্রে প্রযুক্তিগত বিশেষজ্ঞদেরও রাখা হয়েছে। অনেকের মতে, এখান থেকেই স্পষ্ট , ইসলামাবাদে আয়োজিত বৈঠকটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে ইরান। ইসালামাবাদ থেকে কালিবাফ জানিয়েছেন, সমঝোতার ক্ষেত্রে তেহরানের সদিচ্ছা রয়েছে। তবে আমেরিকাকে তারা একেবারেই বিশ্বাস করেন না। ওয়াশিংটন যদি ইরানকে তাদের অধিকার দেয়, ‘প্রকৃত চুক্তি’র প্রস্তাব দেয়, তবে চুক্তি করতে তারা প্রস্তুত।

বিস্তারিত...

অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় ধস, বাংলাদেশিদের দু:সংবাদ

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। দেশটির ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্সের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিদেশ থেকে করা উচ্চশিক্ষার ভিসা আবেদনের মাত্র ৬৭ দশমিক ৬ শতাংশ অনুমোদন পেয়েছে, যা অন্তত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন হার।

বিস্তারিত...

আলোচনার মধ্যেই ইরানবিরোধী কড়া বার্তা ট্রাম্পের

ইরানের কোনো শক্ত অবস্থান নেই এবং আলোচনার জন্যই তাদের নেতারা টিকে আছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরানিরা সম্ভবত বুঝতে পারছে না, আন্তর্জাতিক জলপথ ব্যবহার করে অল্প সময়ের জন্য বিশ্বকে জিম্মি করা ছাড়া তাদের তেমন কোনো সুবিধা নেই। তার ভাষায়, তারা আজও বেঁচে আছে শুধু আলোচনার জন্য।

বিস্তারিত...

কূটনীতি বনাম যুদ্ধ, নতুন চুক্তির পথে যুক্তরাষ্ট্র

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নীতিতে দুই ভিন্ন পথের চিত্র স্পষ্ট—একদিকে কূটনীতি, অন্যদিকে সামরিক পদক্ষেপ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কূটনৈতিক উদ্যোগে ২০১৫ সালে ইরানের সঙ্গে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি করেন, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি বাতিল করে সামরিক চাপের পথ বেছে নেন।

বিস্তারিত...

লেবাননে বোমা হামলায় প্রাণ গেলো ফরিদপুরের দিপালীর

লেবাননের রাজধানী বৈরুত-এ ইসরায়েলি বিমান হামলায় এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। নিহতের নাম দিপালী (পূর্ণ নাম জানা যায়নি)।

বিস্তারিত...

রক্তপাত থামানোর আশায় আলোচনায় সম্মত লেবানন, সাফল্য নিয়ে সংশয়

দীর্ঘদিনের শত্রু ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে লেবানন। তবে চলমান সংঘাত ও অভ্যন্তরীণ বিভক্তির কারণে এই আলোচনায়

বিস্তারিত...

থমকে গেছে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ উদ্যোগ

গাজা পুনর্গঠন ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘বোর্ড অব পিস’ বড় ধরনের অর্থসংকটে পড়েছে

বিস্তারিত...

আলোচনার আগে লেবাননে যুদ্ধবিরতি চায় ইরান

আসন্ন শান্তি আলোচনা শুরুর আগে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা এবং বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ অবমুক্ত করার দাবি জানিয়েছে তেহরান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪