| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে অব্যাহত উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত থাকার জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।শুক্রবার (১০ এপ্রিল) ভোরে এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে, যা আগের তুলনায় প্রায় শূন্য দশমিক ৮৭ শতাংশ বেশি। একই সময়ে যুক্তরাষ্ট্রের ক্রুড তেলের দামও ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

বিস্তারিত...

এপস্টেইনের সঙ্গে যোগাযোগ ছিল না: মেলানিয়া ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন। এর ফলে এমন একটি স্পর্শকাতর বিষয় আবার সামনে এসেছে, যা তার স্বামী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এসেছেন।

বিস্তারিত...

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ ইসরায়েল

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী কার্যালয় এক বিবৃতিতে ওই মন্তব্যকে ‘অত্যন্ত নিন্দনীয়’ বলে উল্লেখ করেছে।

বিস্তারিত...

মার্কিন হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় গুরুতর আহত ইরানের ফরেন রিলেশনস কাউন্সিলের প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

হরমুজ দিয়ে দিনে ১৫টি জাহাজ চলাচল করতে পারবে, যুক্তরাষ্ট্রকে শর্ত ইরানের

দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর সীমিত পরিসরে হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তবে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে দিনে সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে বলে জানিয়েছে দেশটি।

বিস্তারিত...

হরমুজ প্রণালিতে চাঁদা আদায় এখনই বন্ধ করতে হবে : ট্রাম্প

চাঁদা আদায় বন্ধ করতে হবেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যদি তারা হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজ থেকে চাঁদা আদায় করে, তবে তা ‘এখনই বন্ধ করতে হবে।বৃহস্পতিবার এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

ইসরায়েল মানবতার জন্য অভিশাপ: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইসরায়েলকে অশুভ এবং মানবতার জন্য অভিশাপ বলে অভিহিত করেছেন। পোস্টে তিনি বলেন, ইসরায়েল অশুভ এবং মানবতার জন্য এক অভিশাপ। ইসলামাবাদে যখন শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে, তখন লেবাননে গণহত্যা সংঘটিত হচ্ছে। ইসরায়েলের হাতে নিরীহ নাগরিকরা নিহত হচ্ছেন; প্রথমে গাজায়, তারপর ইরানে এবং এখন লেবাননে; এই রক্তপাত অবিরাম চলছে। আমি আশা করি এবং প্রার্থনা করি, যারা ইউরোপীয় ইহুদিদের বিতাড়িত করার জন্য ফিলিস্তিনি ভূমিতে এই ক্যান্সারের মতো রাষ্ট্রটি তৈরি করেছে, তারা যেন জাহান্নামে জ্বলে।

বিস্তারিত...

লেবাননে ইসরায়েলের হামলা ‘ভুল’, বন্ধের আহ্বান স্টারমারের

যুদ্ধবিরতি চলাকালীন লেবাননে ইসরায়েলের অব্যাহত সামরিক হামলাকে ‘সম্পূর্ণ ভুল’ আখ্যা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, নীতিগতভাবে এই হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং চলমান উত্তেজনা প্রশমনে সব পক্ষকে সংযম দেখাতে হবে।

বিস্তারিত...

বাংলা জিতে দিল্লিকেও টার্গেট করা হবে: মমতা

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচারে ফের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস প্রধান ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হুংকার ছেড়ে বলেছেন, বাংলা জিতে দিল্লিকেও টার্গেট করা হবে।

বিস্তারিত...

ইসরায়েল গত ৪০ দিনে ৩৬ দিন গাজার ওপর বোমা বর্ষণ করেছে

গাজায় চলমান সংঘাতের মধ্যে ইসরায়েল গত ৪০ দিনে ৩৬ দিনে হামলা চালিয়েছে। এই সময়ে অন্তত ১০৭ জন নিহত ও ৩৪২ জন আহত হয়েছে।

বিস্তারিত...

ইসরায়েলকে সতর্ক করলো রাশিয়া

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পরও লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। বিষয়টি ভালোভাবে নিচ্ছে না রাশিয়া। বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।

বিস্তারিত...

আসাম ও কেরল বিধানসভা ভোট শুরু, পুদুচেরিতেও ভোটগ্রহণ

ভারত-এর আসাম ও কেরল স্টেটস এবং কেন্দ্রশাসিত পুদুচেরিতে বৃহস্পতিবার(৯ এপ্রিল) বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই পাঁচটি নির্বাচনের

বিস্তারিত...

আল-আকসায় ১৯৬৭ সালের পর সর্বোচ্চ পশু বলির চেষ্টা ইহুদিদের

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের পশু বলি দেওয়ার চেষ্টা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। চলতি বছরের এক উৎসব উপলক্ষে তারা এ চেষ্টা চালান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

সুদানে মানবিক পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে, প্রতিবন্ধীরা চরম ঝুঁকিতে: এনজিও

চলমান সংঘাতে সুদানে মানবিক পরিস্থিতি ‘ভয়াবহ পর্যায়ে’ পৌঁছেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন

বিস্তারিত...

যুদ্ধবিরতি আলোচনার মাঝেই ‘স্থায়ী যুদ্ধ’ কৌশলে ইসরায়েল

যুক্তরাষ্ট্র ও ইরান যখন যুদ্ধবিরতি স্থায়ী করার আলোচনায় ব্যস্ত, তখন ইসরায়েল মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি সংঘাতের প্রস্তুতি হিসেবে প্রতিবেশী অঞ্চলগুলোতে

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪