ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় তার স্বামী ও অভিনেত্রী ইফফাত আরা তিথির নামে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১ মার্চ) পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ছোটপর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিনোদন অঙ্গনে শোক ও আলোচনার সৃষ্টি হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
ছোটপর্দার পরিচিত অভিনেতা জাহের আলভী–এর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আকস্মিক আত্মহত্যার ঘটনায় শোবিজ অঙ্গনে নেমে এসেছে গভীর শোক ও চাঞ্চল্য। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্যক্তিগত সম্পর্ক, দাম্পত্য কলহ ও সম্ভাব্য পরকীয়ার অভিযোগ ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার বিজয়ের ব্যক্তিগত জীবন সাম্প্রতিক সময়ে বড় ধরনের অস্থিরতায় পড়েছে। অভিনেতার ২৬ বছরের দাম্পত্য জীবনে ভাঙনের খবর প্রকাশ পেয়ে বিনোদন জগতে তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা গেছে, দীর্ঘদিনের সম্পর্কের পর ১৯৯৯ সালে বিজয় তার স্ত্রী সঙ্গীতা সোরনালিগমকে বিয়ে করেছিলেন। তাদের দুই সন্তান রয়েছে।
‘শনিবার বিকেল’ নামে একটি সিনেমা বানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আওয়ামী লীগ আমলে তিনি সিনেমাটি নির্মাণ করে এর মুক্তি দিতে গিয়ে নানারকম বাঁধার সম্মুখিন হন। কয়েক দফায় সেন্সর বোর্ডে আটকে গিয়েও সিনেমাটি ছাড়পত্র পায়। তারপরও ছবিটির মুক্তির অনুমতি মেলেনি। সে নিয়ে অনেক ছুটোছুটি করেছিলেন ফারুকী। কাঠগড়ায় তুলেছিলেন শেখ হাসিনার নেতৃত্বের সরকারকে।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন অভিনেতা নিজে। এমন আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকাহত তাদের ভক্তরা ।
ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবার থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক বিজয় থালাপতি-এর দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনে ফাটল ধরেছে। তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন এবং বিচ্ছেদের আবেদন করেছেন।
বলিউড তারকা অক্ষয় কুমারের আসন্ন সিনেমা ‘ভূত বাংলা’র একটি গান প্রকাশের পরই শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ উঠেছে, গানটি কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়–এর কালজয়ী চলচ্চিত্র গুপী গাইন বাঘা বাইন–এর জনপ্রিয় গানের সুর ও কথার আদলে নির্মাণ করা হয়েছে।
একসময় টানা ব্যস্ত সময় কাটিয়ে মাঝখানে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন মিম মানতাশা। সেই বিরতি কাটিয়ে আবারও পর্দায় ফিরেছেন তিনি। যদিও ফটোশুট ও বিজ্ঞাপনে সক্রিয় থাকলেও নাটক ও সিনেমায় তার উপস্থিতি তুলনামূলক কম ছিল।
চলচ্চিত্র, নাটক ও ওটিটি কনটেন্টে জনপ্রিয় শিল্পীদের মাধ্যমে আইনবিরোধী ধূমপানের দৃশ্য প্রদর্শন শিশু-কিশোর ও তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে মত দিয়েছেন বক্তারা।
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মন্দানা আজ (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুরে রাজকীয় অনুষ্ঠানমণ্ডপে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন।
গানের জন্য কম, ব্যক্তিগত বিতর্কের কারণে বেশি সমালোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল ফের শিরোনামে এসেছেন।
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা মানেই রাজকীয় জীবনযাপন আর চোখধাঁধানো বিলাসিতা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) নিজের ৩২তম জন্মদিনে সেই ধারা বজায় রেখে আবারও আলোচনায় এলেন অভিনেত্রী। কোটি টাকার অলংকার ও পোশাকের সঙ্গে এবার জন্মদিনের কেক দিয়েও সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের মন জয় করলেন উর্বশী।