দিনকে দিন বেড়েই চলেছে এইআই দিয়ে তৈরি ভুয়া প্রোফাইল, ছবি, ভিডিও, নানা রকম গুজব। এর ফলে ছড়াচ্ছে বিভ্রান্তি এবং নানান সমস্যা।
এসেছে গুগলের নতুন সিদ্ধান্ত! এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি করা ছবি, ভিডিও কিংবা গানে আর বাঁধাস্বরূপ থাকবে না স্পষ্ট দৃশ্যমান ওয়াটারমার্ক বা জলছাপ।
কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন সুবিধা চালু করেছে ফেসবুক। নির্মাতাদের কনটেন্ট তৈরি, বিশ্লেষণ ও দর্শক বাড়ানোর কাজে সহায়তা করতে ‘ক্রিয়েটর স্টুডিও’ নামে নতুন একটি অ্যাপ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। শুরুতে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য অ্যাপটি চালু করা হয়েছে।
বর্তমানে স্মার্ট ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অনেকেই না বুঝেই ফোনে গুচ্ছ গুচ্ছ অ্যাপ ইনস্টল করে ফেলেন। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া গেলেই যে অ্যাপটি নিরাপদ- তা কিন্তু নয়। কোন অ্যাপ প্রয়োজনীয়, আর কোনটি থেকে বিপদ ঘটতে পারে, তা বোঝা খুবই জরুরি।
চ্যাটজিপিটি ব্যবহারকারীর জন্য টেক্সট-ভিত্তিক চ্যাটের ওপর থেকে আগের সীমা তুলে নিচ্ছে। এমন সময় কোম্পানিটি এ ঘোষণা দিয়েছে যখন তাদের সাপ্তাহিক ব্যবহারকারী এক বিলিয়ন ছাড়িয়েছে। নতুন জিপিটি-৫.৬ লুনা মডেলে ব্যবহারকারীরা আনলিমিটেড টেক্সট চ্যাটের অভিজ্ঞতা পাবেন। এটি জি
এআই এজেন্ট নিয়ে একটি ভবিষ্যদ্বাণী করেছেন মেটার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ। তিনি আভাস দিয়েছেন, আগামী পাঁচ বছরে কোটি মানুষের নিজস্ব ব্যক্তিগত এআই এজেন্ট থাকবে। বিনিয়োগকারীদের সঙ্গে ত্রৈমাসি
ইলন মাস্কের মালিকানাধীন এক্স (সাবেক টুইটার) যুক্তরাষ্ট্রে তাদের পেইড ব্যবহারকারীদের জন্য নতুন আর্থিক সেবা ‘এক্স মানি’ চালু করেছে। এর মাধ্যমে তাৎক্ষণিক লেনদেনের পাশাপাশি ক্যাশব্যাক ও বার্ষিক মুনাফার মতো সুবিধা পাওয়া যাবে।
হোয়াটসঅ্যাপ কলে নতুন সুবিধা যুক্ত হয়েছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ওয়েবের মাধ্যমে অডিও ও ভিডিও কল করা এবং তা রিসিভ করার সুযোগ করে দিচ্ছে মেটা। বহু বছর ধরে হোয়াটসঅ্যাপের কল করার সুবিধা শুধু স্মার্টফোন অ্যাপ ও নিজস্ব ডেস্কটপ অ্যাপে সীমাবদ্ধ ছিল।
গুগল অ্যাকাউন্ট এখন মানুষের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে। দৈনন্দিন নানা কাজ থেকে শুরু করে পছন্দের ছবি এবং গুরুত্বপূর্ণ ই-মেইল ও নথি এই একটি অ্যাকাউন্টেই রয়েছে। তাই এসব ডাটার নিরাপত্তা খুব জরুরি। সেই বিবেচনা থেকেই গুগল নতুন একটি সাইন-ইন অপশন যুক্ত করেছে।
এআই দিয়ে তৈরি ভুয়া প্রোফাইল, ছবি ও কথোপকথন বেড়ে যাওয়ায় আসল ব্যবহারকারী শনাক্ত করতে বিনামূল্যের ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক। ‘ফেসবুক ভেরিফাইড’ নামের এই ব্যাজ পেতে ব্যবহারকারীকে সেলফি ভিডিও যাচাই সম্পন্ন করতে হবে। মেটা জানিয়েছে, এই ব্যাজ দেখাবে যে সংশ্লিষ্ট প্রোফাইলের পেছনে সত্যি একজন আছেন, যিনি যাচাইপ্রক্রিয়া সম্পন্ন করেছেন।
বাজারে প্রতিযোগিতা ব্যাহত এবং নিজস্ব সেবাকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগে অ্যালফাবেটের সহযোগী প্রতিষ্ঠান গুগলকে মোট ৮৯ কোটি ইউরো (প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (২৩ জুলাই) ইউরোপীয় কমিশন এ সিদ্ধান্ত ঘোষণা করে।
আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর ঘন চিরহরিৎ বনাঞ্চলে লুকিয়ে থাকা এক নতুন বাসিন্দার খোঁজ পেয়েছেন একদল বিজ্ঞানী। এক দশকের বেশি সময় আগে সেগুলো সম্পর্কে জানতে পারলেও কিছুতেই বিজ্ঞানীদের ক্যামেরায় প্রাণীগুলো ধরা পড়ছিল না। অবশেষে এ লুকোচুরির অবসান হয়েছে, বিজ্ঞানীদের ক্যামেরায় ধরা পড়েছে গোলাপি-কমলা রঙের আকর্ষণীয় ঠোঁট ও কুচকুচে কালো মুখের এক নতুন প্রজাতির বানর।
বিভ্রাটের কবলে পড়ে আচমকা বন্ধ হয়ে গেছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ডেক্সটপ ভার্সন। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে হঠাৎ প্ল্যাটফর্মটির ডেক্সটপ ভার্সনে প্রবেশ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা।
এখন থেকে কোনো কিশোর-কিশোরী যদি ‘মেটা এআই’ চ্যাটবটের সঙ্গে আত্মহত্যা বা নিজের ক্ষতি করার বিষয়ে কোনো আলোচনা করে, তবে মেটা তাদের অভিভাবকদের সেটি জানিয়ে দেবে। বৃহস্পতিবার মেটা এ ঘোষণা দিয়েছে। মেটা আরও জানিয়েছে, তারা এমন একটি প্রযুক্তি তৈরির কাজ করছে, যার মাধ্যমে কারো কথোপকথন থেকে যদি মনে হয় সে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার ঝুঁকিতে আছে, তবে সরাসরি জরুরি সেবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে। মেটা এবং অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলো এখন নিয়ন্ত্রক সংস্থা ও