বিশ্বকাপ শুরু হওয়ার আগে একটি সাক্ষাৎকারে ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে প্রশ্ন করা হয়, মেসি ও হ্যারি কেনের মধ্যে কে বেশি গোল করবেন। জবাবে মেসির নাম বলেন তিনি। এরপর তাকে প্রশ্ন করা হয়, মেসি ও রোনালদোর মধ্যে কে বেশি গোল করবেন। তখন রোনালদোর নাম বলেন এমবাপ্পে।
ফুটবলপ্রেমীদের চার বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার পর্দা উঠছে, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ আসরের। উত্তর আমেরিকার তিন পরাশক্তি, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এই আসরটি ইতিমধ্যেই নাম লিখিয়েছে ইতিহাসের
শুরুর দোরগোড়ায় দাঁড়িয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ। বিশ্বমঞ্চে আসল লড়াইয়ে নামার আগে নিজেদের শেষবার পরখ করে নিতে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে নেমেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে আক্রমণ
বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৩-০ গোলে আইসল্যান্ডকে হারিয়েছে আলবিসেলেস্তারা। আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠা ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ডি-বক্সের ঠিক বাইরে থেকে দারুণ এক ভলি শট নেন আর্জে
চোট কাটিয়ে মাঠে ফিরেই নিজের উপস্থিতি জানান দিলেন লিওনেল মেসি। আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে বদলি হিসেবে নামার দুই মিনিটেরও কম সময়ের মধ্যে গোলের দেখা পান তিনি। বিশ্বকাপের আগে ফিটনেস নিয়ে থাকা সব সংশয় দূর করার পাশাপাশি প্রায় ৭০ বছরের পুরোনো এক রেকর্ডও ভেঙেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
২০২৬ ফিফা বিশ্বকাপ কেবল মাঠের লড়াই-ই নয়, খেলোয়াড়দের কাছ থেকে কেড়ে নিচ্ছে বড় ব্যক্তিগত আত্মত্যাগও। এর মধ্যে অন্যতম এক হৃদয়স্পর্শী ঘটনা ঘটিয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞ গোলরক্ষক কিম সেউং-গিউ। বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে দলের সঙ্গে ব্যস্ত থাকায় নিজের প্রথম কন্যাসন্তানের জন্মের মুহূর্তে স্ত্রীর পাশে থাকতে পারেননি তিনি।
ফুটবল বিশ্বকাপে অংশ নিতে আসা বেশ কয়েকটি দলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। এর ভুক্তভোগী হয়েছে ব্রাজিল ফুটবল দলও। যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘কঠোর তল্লাশি’ নামের এই হয়রানি বিশ্বব্যাপী নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
ফুটবল বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার না পাওয়া সোমালিয়ার রেফারি ওমর আরতান বুধবার সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে পৌঁছালে তাকে বীরের মর্যাদায় স্বাগত জানায় জনতা। এ সময় তিনি সোমালিয়ার তরুণদের তাদের দেশ নিয়ে গর্বিত হওয়ার আহ্বান জানান।
ফুটবলের মাঠে জার্মানদের শারীরিক ও মানসিক দৃঢ়তা, কৌশলগত শ্রেষ্ঠত্ব এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার অবিশ্বাস্য ক্ষমতা বরাবরই ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছে। তবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির জন্য সময়টা বেশ খারাপই যাচ্ছে।
ইতিহাসে প্রথমবারের মতো তিনটি ভিন্ন দেশে পৃথক তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যৌথ আয়োজক মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের তিনটি ভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বর্ণাঢ্য আয়োজন। প্রতিটি আয়োজক দেশের উদ্বোধনী ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে শুরু হবে অনুষ্ঠানগুলো।
২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে মেক্সিকোতে এখন টানটান উত্তেজনা। তবে এই উন্মাদনা শুধু ফুটবল মাঠ বা স্টেডিয়ামের ভেতরেই সীমাবদ্ধ থাকছে না। লাখো ফুটবল ভক্ত ও পর্যটকদের স্বাগত জানাতে মেক্সিকো কর্তৃপক্ষ ফুটবল ইতিহাসের অন্যতম বড় এক যৌন স্বাস্থ্য সচেতনতা প্রচারণা
২০২৬ বিশ্বকাপ ফুটবল মাঠে গড়ানোর মাত্র কয়েক দিন আগে বড় ধরনের ধাক্কা খেল ইরান। গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য ইরানি সমর্থকদের যে টিকিট বরাদ্দ করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
অবশেষে মাঠে ফিরছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। চোট কাটিয়ে ওঠার পর বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন আর্জেন্টিনার এই অধিনায়ক। ২০২৬ বিশ্বকাপের আগে আলবিসেলেস্তেদের জন্য এটিই শেষ প্রস্তুতি ম্যাচ। মার্কিন যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার জন্য গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের এক ফাঁকে নিজ কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে এই অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
বিশ্বকাপ এলেই বাংলাদেশে ফুটবল-উন্মাদনার বড় অংশ জুড়ে থাকে ব্রাজিল-আর্জেন্টিনা। গত কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থন বিশ্বজুড়েই আলোচনায় এসেছিল। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশি ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছিল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।