| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের কোনো ফুটবলার লাল কার্ড দেখলেই সমর্থকদের ফ্রি পিৎজা দেবে ডমিনোজ। শুনতে অদ্ভুত লাগলেও এমনই প্রচারণা চালিয়েছে জনপ্রিয় পিৎজা চেইনটি। নিজেদের দল একজন কম নিয়ে খেললে সমর্থকদের কষ্ট কিছুটা কমাতে ‘ইমারজেন্সি পিৎজা’ দেওয়ার ঘোষণা দিয়েছে তারা।

বিস্তারিত...

সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার, বিশ্বকাপ দেখাবে বড় পর্দায়

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ বাংলাদেশে প্রচারের জন্য প্রায় ৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার। টেলিভিশন চ্যানেলের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বড় ডিজিটাল পর্দায় এ খেলা দেখানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বিস্তারিত...

মেসি এখন কম দৌড়ান কেন, জানলে অবাক হবেন

ফুটবল বিশ্বের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি এখন বয়সের শেষ পর্যায়ে দাঁড়িয়ে। ৩৯ ছুঁইছুঁই এই আর্জেন্টাইন তারকা ক্যারিয়ারে প্রায় সব অর্জনই নিজের করে নিয়েছেন আটটি ব্যালন ডি’অর, ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা এবং ২০২২ কাতার বিশ্বকাপ জয়।

বিস্তারিত...

নেইমারকে নিয়ে স্বস্তির খবর দিলো ব্রাজিল

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পানামা ও মিসরের বিপক্ষে খেলতে পারেননি নেইমার। মাংসপেশীর চোট ভুগছিলেন তিনি। তবে বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, তাকে নিয়ে অনিশ্চয়তা বাড়ছিল। অবশেষে পাওয়া গেল স্বস্তির খবর। কাফ ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় বেশ ভালো অগ্রগতি হয়েছে তার, এমনটাই জানিয়েছে ব্রাজিল।

বিস্তারিত...

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে আমেরিকায় সহিংসতা, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা ওঠার মাত্র তিন দিন আগে দুটি আয়োজক শহরে পৃথক সহিংসতার ঘটনা ঘটেছে। নিউইয়র্কে চলন্ত স্টেশন ও ক্যানসাস সিটিতে হওয়া এই দুই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন, যা টুর্নামেন্ট দেখতে আসা ফুটবলপ্রেমীদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে।

বিস্তারিত...

যুগোস্লাভিয়া থেকে জার্মানি: ব্রাজিলের দুর্লভ পরাজয়ের গল্প

ফুটবল ইতিহাসে ব্রাজিল জাতীয় দল এমন এক নাম, যাদের রক্ষণভাগ ভেদ করা সবসময়ই প্রতিপক্ষের জন্য কঠিন পরীক্ষা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এই দলটি শত বছরের বেশি সময়ের আন্তর্জাতিক ফুটবলে অসংখ্য শক্তিশালী দলের মুখোমুখি হলেও, এক ম্যাচে ৭ বা তার বেশি গোল হজম করার ঘটনা ঘটেছে মাত্র দু’বার—এবং দুই ঘটনার মধ্যে ব্যবধান প্রায় আট দশক।

বিস্তারিত...

ওয়েসলির চোটে ব্রাজিলের বিশ্বকাপ দলে ডাক পেলেন এদেরসন

বিশ্বকাপ শুরুর আগে চোটের ধাক্কা খেল ব্রাজিল। রোমার ফুলব্যাক ওয়েসলি চোটে ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে আতালান্তার মিডফিল্ডার এদেরসনকে। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে থাকা ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার এখন কার্লো আনচেলত্তির ২৬ সদস্যের বিশ্বকাপ দলে যোগ দেবেন।

বিস্তারিত...

‘এই বিশ্বকাপ আমাদের জন্য নয়’

মাঠে বসে প্রিয় দলের খেলা দেখা, গ্যালারি কাঁপিয়ে গলা ফাটানো; যেকোনো ফুটবল ভক্তের জন্যই এটি এক পরম আরাধ্য মুহূর্ত। ইরাকের আবদুল্লাহ আদনানের জন্যও স্বপ্নটা ঠিক এমনই ছিল। গত মার্চের শেষে যখন ইরাক ফুটবল দল ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে, তখনই তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন ও ফিলাডেলফিয়াতে অনুষ্ঠিতব্য নরওয়ে ও

বিস্তারিত...

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বিশ্বকাপ শিরোপা কার হাতে উঠবে এই প্রশ্নের উত্তর প্রায়ই চূড়ান্ত ম্যাচের আগে পর্যন্ত অনিশ্চিতই থাকে। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে কখনোই কেবল পরিসংখ্যান বা কাগজে-কলমের শক্তি শেষ কথা বলে না; চাপ, মুহূর্তের ভুল, ব্যক্তিগত নৈপুণ্য ও ভাগ্য সব মিলেই নির্ধারিত হয় চ্যাম্পিয়ন।

বিস্তারিত...

মেসি-রোনালদো থেকে ইয়ামাল-এমবাপ্পে, বিশ্বকাপে নজর কাড়তে পারেন যারা

লিওনেল মেসির জাদুকরি পা, ক্রিস্টিয়ানো রোনালদোর অ্যাক্রোবেটিক ফিনিশ, লামিনে ইয়ামালের উইং-ঝলক আর কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত গতি..সব মিলিয়ে আরেকটি বিশ্বকাপের অপেক্ষা প্রায় শেষ। আগামী বৃহস্পতিবার, ১১ জুন পর্দা উঠবে ২০২৬ ফিফা বিশ্বকাপের।

বিস্তারিত...

বিশ্বকাপে ইবোলা রুখতে ট্রাভেল ব্যান ও বিমান বন্দরে কড়া স্ক্রিনিং

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরুর অপেক্ষায় ফুটবলপ্রেমীরা যখন দিন গুনছেন এবং বিশ্বজুড়ে লাখ লাখ ভক্ত উত্তর আমেরিকায় পৌঁছাতে শুরু করেছেন, ঠিক তখনই এক অদৃশ্য ভাইরাসের চোখ রাঙানিতে সতর্কাবস্থায় রয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

বিস্তারিত...

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জিতলো আর্জেন্টিনা-ব্রাজিল

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মেসিহীন আর্জেন্টিনার জিতেছে, এদিকে অপর এক ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল।

বিস্তারিত...

টানা নবম জয়ে বিশ্বকাপ মিশনে জার্মানি

লেরয় সানের জয়সূচক গোলে প্রীতি ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ২-১ ব্যবধানে হারিয়েছে জার্মানি। শনিবার অনুষ্ঠিত ম্যাচে জয় তুলে নিয়ে টানা নবম জয়ের স্বাদ পেল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিস্তারিত...

প্রস্তুতি ম্যাচে নাটকীয় জয় পর্তুগালের

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হলেও উত্তেজনায় ভরপুর ছিল পর্তুগাল ও চিলির মধ্যকার ম্যাচ। এস্তাদিও নাসিওনালে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ-পাল্টা আক্রমণ, উত্তপ্ত পরিস্থিতি এবং দুটি লাল কার্ডের নাটকীয়তায় ভরপুর লড়াইয়ে ২-১ গোলে জয় পেয়েছে পর্তুগাল।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে জিজ্ঞাসাবাদের মুখে ইরাকের তারকা স্ট্রাইকার

প্রায় চার দশক পর বিশ্বকাপে ফিরছে ইরাক। তবে ফুটবলের সবচেয়ে বড় আসরে প্রত্যাবর্তনের আনন্দের মাঝেই যুক্তরাষ্ট্রে পৌঁছে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছে দলটি। ইরাকের প্রধান স্ট্রাইকার আয়মান হুসেইনকে শিকাগোর ও'হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাত ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির এক ক্রীড়া কর্মকর্তা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪