জাতিসংঘ জানিয়েছে, ওড়িশা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এস. মুরালিধর ফিলিস্তিনি অঞ্চলের জন্য গঠিত স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। এই তিন সদস্যের কমিশন ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সময় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগগুলি তদন্ত করবে। তদন্তের আওতায় থাকবে পূর্ব জেরুজালেম এবং ইসরায়েলও।
ভারতীয় মানক ব্যুরো ভূমিকম্প থেকে সুরক্ষার জন্য নকশা কোডে বড় পরিবর্তন আনার পর একটি নতুন ভূমিকম্প জোনিং মানচিত্র প্রকাশ করেছে। এই পরিবর্তনের ফলে প্রথমবারের মতো হিমালয় পর্বতমালার সম্পূর্ণ অংশকে সর্বোচ্চ ঝুঁকির এলাকা, অর্থাৎ নতুন 'জোন VI'-এর আওতায় আনা হয়েছে। এটি ভূমিকম্পের বিপদ বোঝার ক্ষেত্রে গত কয়েক দশকে আসা সবচেয়ে বড় পরিবর্তনগুলির মধ্যে একটি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শীর্ষ উপদেষ্টা ও প্রেসিডেন্ট দপ্তরের প্রধান আন্দ্রি ইয়র্মাকের অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়েছে দেশটির দুটি দুর্নীতিবিরোধী সংস্থা। ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরো (নাবু) বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জানায়, আদালতের অনুমোদনের ভিত্তিতে এই তল্লাশি চালানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংস্থাটি জানিয়েছে।
হংকংয়ে বহুতল আবাসিক ভবনগুলোতে লেগে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ এ। এখনও ধ্বংসস্তূপের নিচে আরও অন্তত ১৬ জনের লাশ আটকে রয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। পাশাপাশি প্রায় ২০০ জন অধরা যাদের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলির ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে বড় ধরনের অভিবাসন নীতির পরিবর্তন ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, তৃতীয় বিশ্বের যেকোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী গ্রহণ স্থায়ীভাবে বন্ধ করা হবে। শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথ সোশালে পোস্ট করা এক বার্তায় তিনি এই কঠোর সিদ্ধান্তের কথা প্রকাশ করেন।
বিশ্বের ১৯টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের গ্রিনকার্ড পুনরায় যাচাই করবে ট্রাম্প প্রশাসন। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থার প্রধান জোসেফ এডলো এ তথ্য জানিয়েছেন।
হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯৪-এ পৌঁছেছে। ভয়াবহ এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭৬ জন, যার মধ্যে দমকল বিভাগের ১১ সদস্যও রয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে ফায়ার সার্ভিসের দেওয়া সর্বশেষ তথ্যে এ সংখ্যা জানা যায়। ফায়ার সার্ভিস জানায়, কমপ্লেক্সটির আটটি ব্লকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনগুলোর চারদিকে নির্মাণকাজের অংশ হিসেবে থাকা বাঁশের মাচা ও প্লাস্টিকের জাল আগুনের গতি বাড়িয়ে দেয়। ভবনের ভেতরে থাকা দাহ্য দ্রব্যও পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলে। ঘণ্টার পর ঘণ্টা জ্বলতে থাকা আগুন শেষ পর্যন্ত পুরো এলাকাজুড়ে ধ্বংসস্তূপের চিত্র তৈরি করেছে।
ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রীলঙ্কার বৃহৎ অংশ। টানা বৃষ্টি থেকে সৃষ্ট ভয়াবহ বন্যা ও একের পর এক ভূমিধসে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪৪ জন। আহত হয়েছেন অন্তত ১০ জন এবং এখনো নিখোঁজ রয়েছেন ২১ জনেরও বেশি মানুষ। বৃহস্পতিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে এএফপি।
ইসরায়েল সরকার আগামী পাঁচ বছরের মধ্যে মিজোরাম ও মণিপুরে বসবাসকারী ‘বনে মেনাশে’ ইহুদি সম্প্রদায়ের অবশিষ্ট ৫,৮০০ সদস্যকে ইসরায়েলে প্রত্যাবাসনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ইসরায়েলি সরকার প্রাথমিকভাবে এই সম্প্রদায়কে নোফ হাগালিল এবং লেবানন সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় গালীল অঞ্চলের অন্যান্য শহরে পুনর্বাসিত করার লক্ষ্য নিয়েছে।
হংকংয়ের একটি উচ্চতাবিশিষ্ট ভবন কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে পৌঁছেছে। এখনও বহু বাসিন্দা নিখোঁজ থাকায় উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে সিএনএন।
৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশটির উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে ভূ-কম্পনটি আঘাত হানে। তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই।
মতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ এর জন্য মৃত্যুদণ্ডের পর ঢাকা থেকে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানো হয়েছে। ভারত এই অনুরোধ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে, তবে এখনো সিদ্ধান্ত জানায়নি। ভারতের পক্ষ জানিয়েছে, অনুরোধটি বর্তমানে ‘পরীক্ষা করা হচ্ছে’ এবং তারা বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে আছেন এবং সুস্থ রয়েছেন। এমন তথ্য নিশ্চিত করেছে রাওয়ালপিন্ডির কারাগারের কর্তৃপক্ষ। বুধবার (২৬ নভেম্বর) গুজব ছড়ায়, ইমরানকে গোপনে অন্যত্র স্থানান্তর করা হয়েছে, যা পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ।
মালয়েশিয়ার পরে এবার ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টায় নর্থ সুলাওয়েসি অঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকরা ব্যাপক ও পদ্ধতিগত শোষণ, প্রতারণা এবং ঋণ-দাসত্বের শিকার হচ্ছেন। এমন সতর্কতা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। দেশটিতে বর্তমানে বৈধ ওয়ার্ক পারমিটসহ ৮ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন, যা বিদেশি শ্রমিকদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা।