| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইউক্রেনকে কঠিন শর্তে রাজি হওয়ার চাপ ট্রাম্পের

রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা আগামী ২৭ নভেম্বরের মধ্যেই গ্রহণ করতে হবে—এমন আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শীত শুরু হওয়ার আগেই কূটনৈতিক সমাধান চূড়ান্ত করতে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

বিস্তারিত...

ঢাকার ভূমিকম্পে কাঁপলো ভারত ও পাকিস্তান

বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর কলকাতাসহ ভারতের পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। কলকাতার বেশ কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, ভূমিকম্পের সময় সিলিং ফ্যান ও দেয়ালে টাঙানো জিনিসপত্র দুলতে দেখেছেন তারা।

বিস্তারিত...

দুবাই এয়ার শো-তে দুর্ঘটনা: ভারতীয় বিমান বাহিনীর তেজস জেট বিধ্বস্ত, পাইলটের মৃত্যু

শুক্রবার(২১ নভেম্বর) দুবাই এয়ারশো ২০২৫-এ অংশগ্রহণ করার সময় একটি ভারতীয় বিমান বাহিনীর তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ভারতীয় বিমান বাহিনী 'এক্স'-এ একটি পোস্টে নিশ্চিত করেছে যে এই দুর্ঘটনায় বিমানটির চালক মারাত্মকভাবে আঘাত পেয়ে মারা গেছেন।

বিস্তারিত...

গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৩৩ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, চলমান যুদ্ধবিরতির মধ্যেও গাজা সিটি ও খান ইউনূস উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরাইলের এই অভিযান উপত্যকায় নিহত ও আহতের সংখ্যা বৃদ্ধি করেছে।

বিস্তারিত...

পাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প

শুক্রবার (২১ নভেম্বর) সকালবেলায় পাকিস্তান ও বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্পের ধাক্কা অনুভূত হয়েছে। পাকিস্তানে স্থানীয় সময় সকালে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতের এনডিটিভি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৩৫ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিস্তারিত...

ইসরায়েলি হামলায় নাবলুসে শিশুসহ ৬ ফিলিস্তিনি আহত

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতকারীদের হামলায় ছয় ফিলিস্তিনি আহত হয়েছেন। এতে অন্তত একজন শিশু রয়েছে। মেডিকেল সূত্র ও আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

পূর্ব ইউক্রেনের কুপিয়ানস্ক দখলে নিল রাশিয়া

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ খারকিভের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কুপিয়ানস্ক অবশেষে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে। রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় সামরিক শাখার শীর্ষ কমান্ডার জেনারেল সের্গেই কুজোভলেভ বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ তথ্য আনুষ্ঠানিকভাবে জানান। তিনি পুতিনকে বলেন, রুশ সেনারা শহরটি মুক্ত করেছে এবং এলাকাটি আর ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে নেই।

বিস্তারিত...

ভিয়েতনামে টানা বর্ষণে মহাবন্যা, মৃতের সংখ্যা ৪১

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে গত কয়েকদিনের লাগাতার বর্ষণ ভয়াবহ বন্যার সৃষ্টি করেছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ৪১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আর নিখোঁজ রয়েছে আরও কয়েকজন। অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশটির মধ্যাঞ্চল কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার (২১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বিস্তারিত...

কপ-৩০ ভেন্যুতে অগ্নিকাণ্ড, হতাহত নেই

ব্রাজিলে জাতিসংঘের কপ-৩০ জলবায়ু শীর্ষ সম্মেলনের একটি দেশের প্যাভিলিয়নে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে আমাজন নদীর ধারে বেলেম শহরে স্থাপিত বৃহদায়তন তাঁবুতে আয়োজিত সম্মেলনে হঠাৎ ধোঁয়া দেখা দিলে প্রতিনিধিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত দৌড়ে বাইরে বেরিয়ে আসেন।

বিস্তারিত...

দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার

ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবারের মতো শপথ নিয়েছেন নীতিশ কুমার। নীতিশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেড

বিস্তারিত...

ইউক্রেনকে ভূমি ছাড় ও সামরিক শক্তি হ্রাসের শর্ত যুক্তরাষ্ট্রের

ইউক্রেন যুদ্ধের অবসানে একটি নতুন গোপন শান্তি প্রস্তাব তৈরি করেছে যুক্তরাষ্ট্র, যেখানে কিয়েভকে নিজস্ব ভূখণ্ড ছাড়তে হবে। একই সঙ্গে

বিস্তারিত...

সৌদি যুবরাজের কাছে ক্ষতিপূরণ চান খাশোগির স্ত্রী

ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ছয় বছর পর তার স্ত্রী হানান এলাত সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন

বিস্তারিত...

শিক্ষকের অপমান সহ্য করতে না পেরে শিক্ষার্থীর আত্মহত্যা

দিল্লির একটি শীর্ষস্থানীয় স্কুলের দশম শ্রেণির ১৬ বছর বয়সি এক ছাত্র নিজের জীবন শেষ করেছেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্রমাগত মানসিক অত্যাচার, অপমান এবং স্কুল থেকে বহিষ্কারের হুমকির কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

বিস্তারিত...

মামদানির সঙ্গে শুক্রবার বৈঠক করবেন ট্রাম্প

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বৈঠক শুক্রবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হবে, খবর দিয়েছে এএফপি।

বিস্তারিত...

মালিতে সেনা অভিযানে ৩১ গ্রামবাসী নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালির সেগু অঞ্চলের দুই গ্রামে সেনা অভিযান চালিয়ে অন্তত ৩১ জনকে হত্যা করেছে সরকারি বাহিনী ও তাদের মিত্র যোদ্ধারা- এমন অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪