| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাশিয়ার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

তেহরান থেকে দেশে ফেরার তালিকায় ৯২ জন, শুরুতে ফিরবেন ২৫ জন

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার কারণে তেহরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত শুরু হচ্ছে। ইতোমধ্যে দেশে ফিরতে আগ্রহী এমন ৯২ বাংলাদেশির একটি তালিকা পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে তারা স্থলপথে ইরান হয়ে পাকিস্তান সীমান্তে প্রবেশ করবেন। সেখান থেকে দুবাই হয়ে আকাশপথে বাংলাদেশে ফিরবেন। প্রাথমিকভাবে প্রথম ধাপে ২৫ বাংলাদেশি নাগরিকের ঢাকায় ফেরার কথা রয়েছে

বিস্তারিত...

জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বাড়িয়েছে বিশ্বের বৃহত্তম ব্যাংকগুলো

বিশ্বের শীর্ষ ৬৫টি ব্যাংক ২০২৪ সালে জীবাশ্ম জ্বালানি খাতে মোট ৮৬৯ বিলিয়ন ডলার অর্থায়ন করেছে, যা ২০২৩ সালের ৭০৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৬২ বিলিয়ন ডলার বেশি।

বিস্তারিত...

ট্রাম্প বুঝতে পারছেন না এই হামলার পরিণতি কী হতে পারে: ইরান

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ন্যাশনাল ইরানি আমেরিকান কাউন্সিলের (এনআইএসি) প্রেসিডেন্ট জামাল আবদি। তার দাবি, ট্রাম্প বাস্তবে বুঝতেই পারছেন না এই উসকানিমূলক হামলার পরিণতি কী হতে পারে। খবর আলজাজিরার।

বিস্তারিত...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ : জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ করেছেন। তিনি হুঁশিয়ার করে বলেছেন, এ হামলার কারণে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। খবর আল জাজিরার।

বিস্তারিত...

শত্রুদের বর্বরোচিত হামলা আমাদের পারমাণু কর্মসূচী বন্ধ করতে পারবে না : ইরান

ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার নিন্দা জানিয়েছে তেহরানের পারমাণবিক শক্তি সংস্থা ‘অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান’ (এইওআই)।

বিস্তারিত...

নেতানিয়াহুকে ধন্যবাদ, হুমকি মুছে ফেলতে অনেক দূর এগিয়েছি: ট্রাম্প

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন তিনি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী দল হিসেবে কাজ করেছেন। খবর আল–জাজিরার।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের হামলার আগে সরানো হয় পারমাণবিক উপকরণ : ইরান

ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে রোববার রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিকমাধ্যম ট্রুথে লিখেছেন, “আমরা ইরানে পারমাণবিক কেন্দ্রতে সফলভাবে হামলা সম্পন্ন করেছি। যারমধ্যে আছে ফর্দো, নাতানজ এবং ইসফাহান। (হামলায় অংশ নেওয়া) সব বিমান এখন ইরানি আকাশসীমার বাইরে রয়েছে।”

বিস্তারিত...

ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় আঘাতে সক্ষম বি-২ বোমারু বিমান মোতায়েন আমেরিকার

যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে অন্তত দুই থেকে চারটি বি-২ স্টেলথ বোমারু বিমান মোতায়েন করেছে। ইসরায়েলি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, এসব বিমান ইরানের অত্যন্ত সুরক্ষিত ফর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম।

বিস্তারিত...

ইরান নিয়ে এবার ট্রাম্পকে হুঁশিয়ারি কিম জং উনের

ইরান-ইসরায়েলের মধ্যে সংঘাত দিন দিন তীব্রতর হচ্ছে। আশঙ্কার মেঘ বিশ্বজুড়ে। এর মধ্যে এই যুদ্ধে নয়া মোড়। বেশিরভাগ দেশ ইরানের আক্রমণের নিন্দা করলেও, এমন একটি দেশ আছে যারা ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে সরব। উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন ইরানের উপর ইসরায়েলি হামলার নিন্দা করেছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪