| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ট্রাম্পকে ক্ষমতাচ্যুতির ডাক যুক্তরাষ্ট্রে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন ও ২৫তম সংশোধনীর আওতায় অবিলম্বে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার সংগঠন এনএএসিপি। ১৯০৯ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নিয়েছে সংগঠনটি।

বিস্তারিত...

বিশ্ব জ্বালানি খাতে নতুন সম্ভাবনা তৈরি করলো ভারত

ভারত তাদের সবচেয়ে উন্নত পারমাণবিক রিঅ্যাক্টর প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। দক্ষিণ ভারতের কল্পকামে স্থাপিত প্রোটোটাইপ

বিস্তারিত...

দক্ষিণ সুদানের স্পিকার ও ডেপুটি স্পিকার বরখাস্ত

ক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির মঙ্গলবার সংসদে পাঠানো এক ঘোষণার মাধ্যমে দেশের স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ থেকে বরখাস্ত করেছেন।

বিস্তারিত...

নতুন বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, শীর্ষ কমান্ডারদের হত্যাকাণ্ডেও দেশের সশস্ত্র বাহিনীকে দমিয়ে রাখা যাবে না। সোমবার ভোরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল মাজিদ খাদেরি নিহত হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।লিখিত এক বিবৃতিতে খামেনি বলেন, খাদেরি নিরাপত্তা, গোয়েন্দা ও প্রতিরক্ষা খাতে কয়েক দশক নীরবে ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।

বিস্তারিত...

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা চলতি বছর পবিত্র হজ ও ঈদুল আজহাকে কেন্দ্র করে সম্ভাব্য তারিখ বিবেচনায় নিয়ে ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে।

বিস্তারিত...

ইরানের শীর্ষ নেতা মোজতবার অবস্থা সঙ্কটজনক:দ্য টাইমস

ইরানের শীর্ষ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীনআছেন। বর্তমানে তার জ্ঞান নেই বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য টাইমস।মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত সংবাদমাধ্যমটি বলেছে, মোজতবাকে ইরানের কোম শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যেহেতু তার জ্ঞান নেই তাই দেশের বর্তমান বিষয়ে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না।

বিস্তারিত...

ইরানের ভয়াবহ ড্রোন হামলায় ১৫ মার্কিন সেনা আহত

মার্কিন-ইসরাইলি আগ্রাসনের জবাবে প্রতিশোধমূলক আক্রমণ হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোতে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। এর অংশ হিসেবে সোমবার রাতে (৬ এপ্রিল) কুয়েতেও ব্যাপক হামলা চালায় তেহরান।সোমবার (৬ এপ্রিল) রাতের বেলায় কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে ইরানের একটি ড্রোন হামলায় ১৫ মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন।সিবিএস নিউজ দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, আহতদের বেশিরভাগই পরে আবার দায়িত্বে ফিরে গেছেন।

বিস্তারিত...

সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায় দেশে ফিরি: ট্রাম্প

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এও বলেছেন, আর বেশি আগাতে চায় না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, তারা আত্মসমর্পণ না করলে যুক্তরাষ্ট্র তাদের অবকাঠামোতে হামলা চালিয়ে যাবে।

বিস্তারিত...

হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘে ভোটাভুটি আজ

হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘে ভোটাভুটি হতে যাচ্ছে আজ। প্রণালিতে সংকটি নিয়ে একটি সংশোধিত প্রস্তাবের ওপর আজ ভোটের আয়োজন করা হয়েছে। ইরানের হুমকির প্রেক্ষিতে এই প্রস্তাব আনা হয়েছে। প্রস্তাবে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

ট্রাম্পকে পাল্টা হুমকি দিল ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফের এক শীর্ষ উপদেষ্টা এ হুমকি দেন। মঙ্গলবার (৭ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।গালিবাফের উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা বিশ্লেষক মাহদি মোহাম্মাদি বলেছেন, ট্রাম্পের হাতে এখনো প্রায় ২০ ঘণ্টা সময় রয়েছে। এরপর তার মিত্ররা ‘প্রস্তর যুগে ফিরে যাবে’। ট্রাম্পের আগের বক্তব্যের সুরেই এই হুঁশিয়ারি দেওয়া হয়।

বিস্তারিত...

সাংবাদিকদের জেলে পাঠানোর হুমকি ট্রাম্পের

ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান এফ-১৫-এর দ্বিতীয় বৈমানিকের নিখোঁজ হওয়ার খবরটি আগে জানত না তেহরান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন প্রশাসনের অভ্যন্তরে থাকা একজন ‘তথ্যফাঁসকারী’ এই গোপন সংবাদটি গণমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় বিপাকে পড়েছে উদ্ধার অভিযান।সোমবার হোয়াইট হাউসের ব্রিফিং রুমে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট গণমাধ্যমকে সরাসরি হুঁশিয়ারি দেন।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের আকাশে প্রলয়ঙ্করী বিমান, বাড়ছে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা

যুক্তরাষ্ট্রের আকাশে আবার দেখা গেছে ‘ডুমসডে প্লেন’ বা প্রলয়ঙ্করী বিমান। ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শান্তিচুক্তি মেনে নেওয়ার সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে, সোমবার (৬ এপ্রিল) নেব্রাস্কার একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির ওপর আমেরিকার এ বিশেষ বিমানকে চক্কর দিতে দেখা গেছে।বোয়িং ই-৪বি নাইটওয়াচ বিমানটি মূলত পারমাণবিক যুদ্ধের সময়ে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সুরক্ষা দিতে এবং সরকারের কার্যক্রম সচল রাখার জন্য তৈরি করা হয়েছে। আকাশে ভাসমান ইউএস স্ট্র্যাটেজিক কমান্ডের এ সদর দপ্তরের অবস্থান ফ্লাইট ট্র্যাকারের মাধ্যমে শনাক্ত করা হয়।

বিস্তারিত...

যুদ্ধে জিতে গেছি,হরমুজ থেকে আমরাই টোল আদায় করব : ট্রাম্প

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা জাহাজ থেকে টোল নেওয়ার ব্যবস্থা করছে ইরান। ইতিমধ্যে দেশটি বিষয়টি কার্যকর করেছে বলেও শোনা গেছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন এক সাংবাদিক। তিনি প্রশ্ন করেন, ইরান হরমুজ থেকে টোল নেবে এমন কোনো চুক্তিতে তিনি রাজি হবেন কি না।উত্তরে ট্রাম্প বলেন, ইরানকে হরমুজ দিয়ে তারা টোল নিতে দেবেন না। এর বদলে যুক্তরাষ্ট্রই টোল নেবে। কারণ সেখানে তারা জয়ী হচ্ছেন।

বিস্তারিত...

সর্বোচ্চ দূরত্ব পরিভ্রমনের নতুন ইতিহাস গড়ল আর্টেমিস-২

নাসার আর্টেমিস-২ মিশন মানব অভিযানে পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে ভ্রমণের নতুন রেকর্ড গড়েছে। সোমবার (সময় ১৫:৫৮ জিএমটি) অরিয়ন মহাকাশযানে থাকা চার নভোচারী ৪ লাখ ১৭১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আগের রেকর্ড ভেঙেছেন। এর আগে ১৯৭০ সালের এপ্রিলে অ্যাপোলো-১৩ মিশন এই রেকর্ড গড়েছিল। মিশনটি বর্তমানে চাঁদের অদৃশ্য পাশ ঘুরে ভ্রমণ করছে। নির্ধারিত সূচি অনুযায়ী, এটি প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার দূরত্বে পৌঁছাবে, যা এই অভিযানের সর্বোচ্চ সীমা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪