| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫: পেন্টাগন

ইরানে চলমান যুদ্ধে গতকাল শুক্রবার পর্যন্ত অন্তত ১৩ মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৬৫ জন। নিহতদের মধ্যে সাতজন সরাসরি যুদ্ধের কারণে নিহত হন। এছাড়া কুয়েতে ইরানের হামলায় ছয়জন নিহত হয়েছেন এবং সৌদি আরবে আহত হওয়ার পর একজনের মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের মধ্যাঞ্চলেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

দুবাইয়ের মেরিনায় ইরানের ড্রোন ও মিসাইল হামলা

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের সবচেয়ে অভিযাত এলাকা দুবাই মেরিনাতে হামলা চালিয়েছে ইরান। শনিবার (৪ এপ্রিল) সকালে সেখানে ড্রোন ও মিসাইল ছোড়ে তেহরান।

বিস্তারিত...

মোসাদের সদর দপ্তরে ইরানের হামলা

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তর লক্ষ্য করে একটি ‘নির্ভুল হামলা’ চালানোর দাবি করেছে ইরান। দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

বিস্তারিত...

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিন দেশ

৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান, পাকিস্তান ও ভারত। শুক্রবার রাত ৯টা ১৩ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান

যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। শুক্রবার (৩ এপ্রিল) এ-১০ ওয়ার্থগ মডেলের যুদ্ধবিমানটি হরমুজ প্রণালির কাছে পারস্য সাগরে আছড়ে পড়ে। এ বিমানের একমাত্র পাইলটকে উদ্ধার করা হয়েছে।এর আগে একই দিনে দেশটির মধ্যাঞ্চলে মার্কিনিদের একটি এফ-১৫ ভূপাতিত করা হয়। ওই বিমানে থাকা দুইজন ক্রুয়ের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। অপরজন এখনও নিখোঁজ আছেন। তাকে উদ্ধারে ব্যাপক অভিযান চালাচ্ছে মার্কিন সেনারা।

বিস্তারিত...

ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে নীলুফার ইয়াসমিন নামে এক বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার (৩১ মার্চ) ও বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরের ঘটনায় তাকে হামলা করা হয়। ঘটনার পরপরই অভিযুক্ত রোলবার্ট জোয়াচিনকে গ্রেপ্তার করেছে ফোর্ট মায়ার্স পুলিশ। বর্তমানে তিনি লি কাউন্টি জেলে আছেন।

বিস্তারিত...

সীমান্তে নিরাপত্তায় সাপ–কুমির ছাড়ার ভাবনা ভারতের

ভারত-বাংলাদেশ সীমান্তের নদীপথ ও জলাভূমি এলাকায় নিরাপত্তা জোরদারে সাপ ও কুমিরের মতো সরীসৃপ ছেড়ে দেওয়ার পরিকল্পনা বিবেচনা করছে ভারত। প্রায় ১৭৫ কিলোমিটার দীর্ঘ সীমান্তবর্তী নদীপথ ও জলাভূমি অঞ্চলে এ ধরনের বিকল্প ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

বিস্তারিত...

ওরিয়ন থেকে পৃথিবীর প্রথম ছবি প্রকাশ করল নাসা

চাঁদকে কেন্দ্র করে পরিচালিত আর্টেমিস–২ মিশনে ব্যবহৃত ওরিয়ন মহাকাশযানের ভেতর থেকে তোলা প্রথম ছবি প্রকাশ করেছে নাসা। শুক্রবার প্রকাশিত এসব ছবিতে মহাকাশ থেকে পৃথিবীর মনোমুগ্ধকর দৃশ্য দেখা গেছে।

বিস্তারিত...

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়েছে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩%

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব এবার সরাসরি আঘাত হেনেছে পাকিস্তানে। ইরানকে ঘিরে চলমান সংঘাতের জেরে এক রাতের ব্যবধানে দেশটিতে জ্বালানির দাম রেকর্ড হারে বাড়ানো হয়েছে।

বিস্তারিত...

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

মিয়ানমারের ‘জান্তা প্রধান’ জেনারেল মিন অং হ্লাইং দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। পাঁচ বছর আগে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর শুক্রবার(৩ এপ্রিল) ‘সামরিক বাহিনী নিয়ন্ত্রিত’ পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তিনি নিজের ক্ষমতাকে আনুষ্ঠানিক রূপ দিলেন। খবর আল-জাজিরার।

বিস্তারিত...

ইরানের ড্রোন হামলায় জ্বলছে কুয়েতের তেল শোধনাগার

কুয়েতের জাতীয় তেল কোম্পানির একটি পরিশোধনাগারে সরাসরি আঘাত হেনেছে ইরানের ড্রোন। এতে সেখানে আগুন লেগে গেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) কুয়েতি রাষ্ট্রয়াত্ত্ব বার্তাসংস্থা কুনা এ তথ্য জানায়।

বিস্তারিত...

মার্কিন হামলায় ইরানের সেতু বিধ্বস্ত, নিহত ৮

ইরানের আলবোর্জ প্রদেশের রাজধানী কারাজে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘বি-১’ সেতুতে বৃহস্পতিবার (২ এপ্রিল) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ৮ জন নিহত হয়েছেন।রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলায় আহতের সংখ্যা বর্তমানে অন্তত ৯৫ জন। প্রাথমিক তথ্যে মাত্র দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরবর্তীতে নিহতের সংখ্যা আরও বাড়ে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান

যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। তারা বলেছে, বিমানটি ইরানের মধ্যাঞ্চলের উড়ার সময় টার্গেট করা হয়। শুক্রবার (৩ এপ্রিল) ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানায়।পোস্টে বলা হয়েছে, যুদ্ধবিমানটি ‘সম্পূর্ণ ধ্বংস ও বিধ্বস্ত’ হয়েছে। বিমানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পাইলটের ব্যাপারে কোনো তথ্যই জানা যায়নি।

বিস্তারিত...

ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের ওপর হামলা আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়ে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে তিনি দাবি করেছেন, ইরানের অবশিষ্ট অবকাঠামো ধ্বংস করার কাজ মার্কিন সামরিক বাহিনী এখনো শুরুই করেনি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪