লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রকে হয় ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালানো অথবা যুদ্ধবিরতির একটি বেছে নিতে হবে। বুধবার সামাজিক যোগাযোগ এক্সে পোস্ট করা এক বার্তায় আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধবিরতির শর্তগুলো পরিষ্কার এবং স্পষ্ট: যুক্তরাষ্ট্রকে এখন অবশ্যই বেছে নিতে হবে যে তারা যুদ্ধবিরতি চায়, না-কি ইসরায়েলের পক্ষে যুদ্ধ করতে চায়। কারণ, এই দু’টো একসঙ্গে চলতে পারবে না।
টানা ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে খুললো পবিত্র আল-আকসা মসজিদ। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পরপরই মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মসজিদ বন্ধ করে দিয়েছিল দখলদার ইসরায়েল। আল-আকসা বন্ধ থাকায় জেরুজালেমের মুসলিমরা এ বছর সেখানে রমজান মা
মালয়েশিয়ার পেরাক অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে ৭৯ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৮ এপ্রিল) রাতে চেমোরের কানথান শিল্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দীর্ঘদিন পর নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইরাক। এরপরই সব বিমানবন্দর সক্রিয় করার নির্দেশ আসে। ইরান ও যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর বুধবার (৮ এপ্রিল) এ সিদ্ধান্ত নেয় বাগদাদ।
বিশ্ব বাণিজ্যের বড় একটি অংশই নির্ভর করে সমুদ্রপথের ওপর। কৌশলগত অবস্থান, গুরুত্বপূর্ণ প্রণালি, খাল ও বন্দর ঘিরে গড়ে ওঠা এসব নৌপথ বিশ্ব
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে গত মাসে হামলার শিকার একটি থাই পতাকাবাহী জাহাজের তিন নাবিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি সেই সাথে নেতানিয়াহুর সমর্থন ইসরায়েলের 'রাজনৈতিক বিপর্যয়' বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ
মধ্যপ্রাচ্যে দীর্ঘ পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে একটি স্বস্তির খবর মিলেছে। তেহরানের দেওয়া ১০ দফা প্রস্তাবের ওপর ভিত্তি করে আলোচনায় বসতে ট্রাম্প প্রশাসন রাজি হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়েছে। এর ফলে আপাতত ওই অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ থাকবে।
যুদ্ধবিরতি চুক্তিকে নিজেদের কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বক্তব্যে এমনই ইঙ্গিত পাওয়া গেছে।প্রতিবেদন অনুযায়ী ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ১০ দফা দাবি মেনে নিয়েছেন।
ইরানের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে অনেকটা বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য ও ইরান বিষয়ক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ‘ভালো কোনো কোনো বিকল্প ছিল না’।
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের চ্যানেল ১২ এ তথ্য জানিয়েছে। বুধবার(৮এপ্রিল) ভোরে ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর এই হামলা চালানো হয়।
ইরানের সঙ্গে ২ সপ্তাহের যুদ্ধবিরতির পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত বিজয় হয়েছে। মঙ্গলবার ইরান যুদ্ধবিরতিতে সম্মতি জানানোর পর এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি এবং শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এর পর থেকেই আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তেলের দাম হ্রাস পেয়েছে প্রায় ১৪ শতাংশ।
দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইরান ও ওমান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে ফি নিতে পারবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এপি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশের সব সামরিক ইউনিটকে কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে একই সঙ্গে তেহরান স্পষ্ট করেছে, এর অর্থ এই নয় যে যুদ্ধ শেষ হয়ে গেছে। আমাদের ‘আঙুল ট্রিগারেই’ আছে।