মার্কিন ও ইসরায়েলি হামলা সত্ত্বেও ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এখনও কার্যকর রয়েছে এবং দেশটির কাছে এখনও হাজার হাজার একমুখী আক্রমণকারী ড্রোন রয়েছে।মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক এক মূল্যায়নের বরাতে তিনটি সূত্র সিএনএনকে এসব তথ্য জানিয়েছে।এই মূল্যায়ন সম্পর্কে অবগত তিনটি সূত্র জানিয়েছে যে, ইরানের একটি উল্লেখযোগ্য আক্রমণাত্মক সক্ষমতা রয়েছে। তারা এখনও সমগ্র অঞ্চল জুড়ে চরম ধ্বংসযজ্ঞ চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরাইল তার নির্দেশ মেনেই চলবে এবং তিনি যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিলে তারাও থেমে যাবে।সম্প্রতি মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা (ইসরাইল) আমার কথাই শুনবে। তারা ভালো টিম প্লেয়ার। আমি থামলে তারাও থামবে। উসকানি না পেলে তারা যুদ্ধ বন্ধ করবে, তবে উসকানি পেলে তাদের আর কোনো উপায় থাকবে না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২ এপ্রিল) অ্যাটর্নি জেনারেল পাম বনডিকে বরখাস্ত করেছেন। বিশেষ করে প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে তার ‘পারফরম্যান্সে অসন্তোষ বাড়তে থাকায়’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ, যিনি আগে তার ব্যক্তিগত আইনজীবী ছিলেন, তিনি অস্থায়ীভাবে বিচার বিভাগ পরিচালনা করবেন।
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ২৪ ঘণ্টায় অন্তত ২৩টি হামলার ঘটনা ঘটেছে। ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ‘সারায়া আওলিয়া আল-দাম’ এই ব্যাপক হামলার দায় স্বীকার করেছে। নিজেদের ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’-এর অংশ হিসেবে পরিচয় দেওয়া গোষ্ঠীটি জানিয়েছে, গত একদিনে তারা ইরাকে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে অন্তত পাঁচটি হামলা চালিয়েছে।এছাড়া ইরাকের ভেতরে এবং অঞ্চলজুড়ে থাকা অন্যান্য মার্কিন ঘাঁটিগুলোতে আরও ১৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে মোট ২৩টি হামলায় কয়েক ডজন ড্রোন ব্যবহার করা হয়েছে বলে গোষ্ঠীটি তাদের বিবৃতিতে দাবি করেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ
পূর্ব আফ্রিকার দেশ রুরুন্ডিতে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ঘাঁটিতে বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫৭ জন।
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে একটি বিশেষ গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সির কৌশলগত গবেষণা কেন্দ্র। বিশ্বের ৮০টি প্রধান থিঙ্ক ট্যাংকের গত এক মাসের প্রতিবেদন বিশ্লেষণ করে এই গবেষণা দাবি করেছে, ইরানের বিরুদ্ধে সামরিক লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে।
ইরানের সামরিক বাহিনীর সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা অসম্পূর্ণ বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ড সদর দপ্তর। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড বলেছে, শত্রুরা আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে।ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে মূল্যায়ন দিচ্ছে, তা ‘অসম্পূর্ণ’ এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার দাবি, ইরান শিগগিরই আরও ‘বিচূর্ণকারী, ব্যাপক ও ধ্বংসাত্মক’ সামরিক পদক্ষেপ নেবে।
আগামী ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসা আবেদন গ্রহণ করবে না ঢাকাস্থ সুইডেন দূতাবাস। বৃহস্পতিবার(২ মে) শেনজেন ভিসা আবেদনকারীদের জন্য এই বার্তা দিয়েছে দূতাবাস।
বুরুন্ডির একটি সামরিক ঘাঁটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫৭ জন আহত হয়েছেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, যা দেশটির পূর্বাঞ্চলে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। নর্দার্ন মলুক্কা সাগরের টারনেট উপকূলের কাছে সংঘটিত এই কম্পনের পর আশপাশের এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
ইরানি হামলায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বাহরাইনে থাকা ক্লাউড কম্পিউটিং কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) ডেটা সেন্টারে ড্রোন হামলার এই তথ্য বুধবার (১ এপ্রিল) জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং সম্ভাব্য যুদ্ধবিরতির প্রচেষ্টা নিয়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বুধবার তাদের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়
ইরানে সামরিক অভিযানের লক্ষ্য অর্জনের প্রায় শেষ প্রান্তে আছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় তিনি জানান, ইরানে হয়ত তাদের ‘কাজ শেষ করতে’ আর দুই থেকে তিন সপ্তাহ লাগবে।
পৃথিবীর ঘূর্ণনগতি ধীরে ধীরে কমে আসছে, ফলে দিনগুলো ক্রমান্বয়ে বড় হচ্ছে—সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে এমনই চমকপ্রদ তথ্য। ভিয়েনা বিশ্ববিদ্যালয় এবং ইটিএইচ জুরিখ-এর গবেষকেরা জানিয়েছেন, এই পরিবর্তন ঘটছে অভূতপূর্ব গতিতে এবং এর পেছনে প্রধান ভূমিকা রাখছে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন।
অস্ট্রেলিয়ায় একাধিক ইসলামিক সম্মেলন করতে যাওয়া মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করা হয়েছে। এতে তাকে সফরের মাঝপথেই ফেরত চলে আসতে হচ্ছে। বুধবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি মেইল।