সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম বুধবার (১ এপ্রিল) জানিয়েছে, একটি ড্রোন ফুজাইরাহতে আসার পর এটিকে ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির ওপর।তিনি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন।এই বাংলাদেশির নাম পরিচয় কোনো কিছু এখনো জানায়নি আমিরাত।
রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক পরিবহন বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার(১এপ্রিল) সকালে এ তথ্য জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।বার্তাসংস্থা তাস নিউজ মন্ত্রণালয়ের বরাতে বলেছে, কৃষ্ণ সাগরের কাছে ক্রিমিয়ার একটি পাহাড়ের চূড়ায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে থাকা ছয়জন ক্রু এবং ২৩ জন সাধারণ যাত্রী মারা গেছেন।
ইরানের সেনাবাহিনীর এলিট ইউনিট ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্সপকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। বুধবার (১ এপ্রিল) দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার তথ্য জানানো হয়।
ইরান যুদ্ধ বন্ধে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যৌথভাবে ‘পাঁচ দফা শান্তি প্রস্তাব’ ঘোষণা করেছে চীন ও পাকিস্তান। মঙ্গলবার (৩১ মার্চ) বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এই প্রস্তাবনা পেশ করা হয়।
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বুধবার (১ এপ্রিল) ইস্টার্ন টাইম রাত ৯টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টা) তিনি হোয়াইট হাউস থেকে এই ভাষণ দেবেন।হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ তথ্য দেশবাসীর সামনে তুলে ধরতেই এই ভাষণের আয়োজন করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের আকাশে যখন বারুদের গন্ধ আর কানফাটানো বোমার শব্দ, তখন ইরানের রাজধানী তেহরানের ঘরে ঘরে চলছে এক ভিন্ন লড়াই। ইসরায়েলি বাহিনীর একের পর এক বিমান হামলার প্রচণ্ড শব্দ থেকে সন্তানদের মানসিকভাবে রক্ষা করতে গান গেয়ে আর নেচে তাদের ভুলিয়ে রাখার চেষ্টা করছেন অনেক অসহায় বাবা-মা।
সুদানের দক্ষিণ দারফুরে ১৮ বছর বয়সী হানানকে (ছদ্মনাম) সম্প্রতি দ্রুত সহায়তা বাহিনী সদস্যরা ধর্ষণ করেছে। হানান জানান, তিনি ও তার এক
ক্যারিবীয় দেশ হাইতিতে সশস্ত্র গ্যাং হামলায় অন্তত ৭০ জন নিহত হওয়ার দাবি করেছে একটি মানবাধিকার সংস্থা, যা সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি।
ইরানের রাজধানী তেহরান-এ মঙ্গলবার একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পরপরই রাজধানীর বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জলসীমায় কুয়েতের একটি ট্যাংকার জাহাজ ইরানের ড্রোন হামলার শিকার হয়েছে।সোমবার (৩০ মার্চ) এ হামলা চালিয়েছে ইরান।
ইরান-ইসরায়েল যুদ্ধ এবং এর সম্ভাব্য ভয়াবহতা নিয়ে অত্যন্ত উদ্বেগজনক মন্তব্য করেছেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রোসেত্তো। তিনি জানিয়েছেন, বর্তমানে যুদ্ধের গতিপ্রকৃতি নিয়ে তিনি এমন কিছু তথ্য জানতে পারছেন যা তাকে শান্তিতে ঘুমাতে দিচ্ছে না। আগামী কয়েক সপ্তাহে যা ঘটতে যাচ্ছে, তা বিশ্ব অর্থনীতি এবং মানুষের দৈনন্দিন জীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি সতর্ক করেছেন।
ভারতে মীর জাফর–এর প্রায় ৩৪৬ জন বংশধরের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায় তাদের এখন ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে হচ্ছে।বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়ার পর লালবাগ নব আদর্শ হাই স্কুলের একটি বুথের ভোটারদের নাম ২০২৫ সাল পর্যন্ত ‘বিচারাধীন’ রাখা হয়েছিল।
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে আইডিএফের চারজন সৈন্য নিহত এবং আরও দুজন আহত হয়েছেন বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে।নিহত সৈন্যদের মধ্যে তিনজন হলেন-ক্যাপ্টেন নোয়াম মাদমোনি, স্টাফ সার্জেন্ট বেন কোহেন, স্টাফ সার্জেন্ট ম্যাক্সিম এনটিস।তারা নাহাল ব্রিগেডের রিকনেসান্স ইউনিটে কর্মরত ছিলেন।সামরিক বাহিনী জানিয়েছে, চতুর্থ সৈন্যের নাম পরে প্রকাশ করা হবে।এ ঘটনায় একজন সৈন্য গুরুতরভাবে আহত হয়েছেন এবং একজন রিজার্ভিস্ট মাঝারিভাবে আহত হয়েছেন।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেট ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়ে একটি বিতর্কিত বিল পাস করেছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ভোটের মাধ্যমে বিলটি পাস করা হয়। এতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু অধিবেশনে উপস্থিত থেকে বিলটির পক্ষে ভোট দেন।
নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে বিশ্বজুড়ে যখন প্রশ্ন উঠছে, ঠিক সেই সময় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল নেপাল। দেশটির ইতিহাসে প্রথমবারের