ইরান যুদ্ধবিরতি দীর্ঘায়িত করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদি এ যুদ্ধবিরতি কোনো কারণে লঙ্ঘিত হয়, তাহলে তা সবার জন্য ‘অত্যন্ত বিধ্বংসী পরিণতি’ বয়ে আনতে পারে বলে প্রেসিডেন্ট ট্রাম্পকে হুঁশিয়ারিও দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা দীর্ঘায়িত হওয়ার মাঝেই তেহরানের পক্ষ থেকে দেওয়া এক নয়া সতর্কবার্তায় বিশ্ব রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে উঠেছে। ডোনাল্ড ট্রাম্প ইরানের সাম্প্রতিক প্রস্তাবটি প্রত্যাখ্যান করার পরপরই ইরানি সামরিক বাহিনী দাবি করেছে যে, তারা খুব শীঘ্রই এমন এক গোপন অস্ত্র উন্মোচন করতে যাচ্ছে যা তাদের শত্রুদের মনে চরম ভীতির সঞ্চার করবে।
লিবিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে একটি নৌকা দুর্ঘটনায় অন্তত ১৭ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে এবং আরও অন্তত ৯ জন এখনো নিখোঁজ রয়েছেন। রয়টার্স-এর প্রতিবেদনে, রেড ক্রিসেন্টের লিবিয়া শাখা ও দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় ২৫ বিলিয়ন (প্রায় ২৫০০ কোটি) মার্কিন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছেন পেন্টাগনের শীর্ষ আর্থিক কর্মকর্তা জুলস হার্স্ট। বুধবার (২৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে তিনি কংগ্রেস সদস্যদের সামনে এই তথ্য উপস্থাপন করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর নতুন অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে তেহরান। দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি দাবি করেছেন, এমন একটি অস্ত্র খুব শিগগিরই ব্যবহার করা হবে, যা শত্রুপক্ষকে “কাঁপন ধরিয়ে দেবে” যা হার্ট অ্যাটাকের মতো পরিস্থিতি তৈরি করতে পারে।
ইরানের সঙ্গে পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরান যুদ্ধের ‘চোরাবালিতে’ আটকে গেছেন বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সমালোচনা করেছেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য জন গারামেন্ডি।
ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ ইরানি পতাকাবাহী জাহাজ ‘তুসকার’-এর ছয় ক্রুকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এখনো জাহাজটির আরও ২২ জন ইরানি ক্রু আটক রয়েছেন।
ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (২৯ এপ্রিল) দেড় ঘণ্টার ফোনালাপে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি, ইউক্রেনে যুদ্ধবিরতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে কথা বলেন।
ইরানকে ঘিরে চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন (২ হাজার ৫০০ কোটি) মার্কিন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন-এর অর্থ বিভাগের প্রধান কর্মকর্তা জুলস হার্স্ট।
সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মাঝে একটি জাপানি মালিকানাধীন জাহাজ হরমুজ প্রণালি পার হয়ে নিরাপদে অবস্থান করেছে। দাবি করেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সফররত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন। খবর জানিয়েছে বিবিসি।
বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি-তে ইরানের সম্ভাব্য পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে উপসাগরীয় আরব দেশগুলো। প্রণালিটি বন্ধ করা, নৌচলাচলে বাধা সৃষ্টি বা নিরাপদ চলাচলের জন্য ফি আরোপের যেকোনো উদ্যোগকে ‘অবৈধ কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করা হয়েছে।
ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত নতুন প্রস্তাব পাঠাতে পারে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান আশা করছে, আগামী কয়েক দিনের মধ্যে প্রস্তাবটি তাদের কাছে পৌঁছে দেওয়া হতে পারে।
নৈশভোজের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুলি থেকে বেঁচে যাওয়ার পর অনলাইনে ভ্রান্ত তথ্য বা গুজবের বন্যা বয়ে গেছে। নতুন করে এবং ভিত্তিহীনভাবে দাবি করা হচ্ছে, রাজনৈতিক ফায়দা লুটতে ট্রাম্প নিজেই হত্যাচেষ্টার নাটক সাজিয়েছেন।