যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পাল্টা হিসেবে ১৪ দফা পরিকল্পনা দিয়েছে ইরান। প্রস্তাবে ৩০ দিনের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার কথা বলা হয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের দেওয়া ৯ দফা পরিকল্পনার জবাবে এই প্রস্তাব তৈরি করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: চলমান সংঘাতের স্থায়ী অবসানে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফা প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এ প্রস্তাবের খসড়া প্রকাশ করেছে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের ৯ দফা প্রস্তাবের জবাব হিসেবেই ইরান এই নতুন প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস।
ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধকৌশল নিয়ে সমালোচনার জেরে যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। জার্মানির ভাইস চ্যান্সেলর ও অর্থমন্ত্রী লার্স ক্লিংবাইল স্পষ্ট ভাষায় বলেছেন, ট্রাম্পের কাছ থেকে জার্মানির কোনো উপদেশের প্রয়োজন নেই।
কংগ্রেসের পর্যালোচনা এড়িয়ে মধ্যপ্রাচ্যের মিত্রদের কাছে ৮ দশমিক ৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে এসব অস্ত্র বিক্রি করতে যাচ্ছে দেশটি।
ইরানের সংসদীয় ও আইন বিষয়ক মহাপরিচালক হোসেন নুশাবাদি বলেন, ভূ-রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ সামুদ্রিক ‘সম্পদের’ ওপর সবসময়ই বিদেশিদের লোলুপ দৃষ্টি ছিল, কিন্তু এই ‘কৌশলগত সম্পদ’ ইরানের ‘পরিচয় ও সভ্যতার’ অংশ।
লেবাননের দক্ষিণাঞ্চলে বিয়্যাদা এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। সংগঠনটি জানায়, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে একটি বাড়ির ভেতরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের একটি সমাবেশে হামলা চালানো হয়।
ইরান যুদ্ধ শুরু করার সময় দ্রুত ও নিশ্চিত জয়ের কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দুই মাস পর এসে দেখা যাচ্ছে, যুদ্ধ থেমে থাকলেও এর স্থায়ী কোনো সমাধান হয়নি। বরং এই সংঘাত এখন বৈশ্বিক অস্থিরতা তৈরি করেছে, যেখানে প্রকৃতপক্ষে কেউই বিজয়ী নয়।
ইরানের সাথে বিদ্যমান উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে মার্কিন জনমতের এক চাঞ্চল্যকর প্রতিফলন ঘটেছে সাম্প্রতিক এক সমীক্ষায়। এবিসি নিউজ, ওয়াশিংটন পোস্ট ও ইপসোস-এর যৌথ উদ্যোগে পরিচালিত এই সমীক্ষায় দেখা গেছে যে,
ইরানে হামলাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ ইউরোপীয় মিত্র জার্মানির সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা তৈরি হয়েছে। দেশটি থেকে প্রায় ৫,০০০ সেনা প্রত্যাহার করতে যাচ্ছে মার্কিন বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার পেন্টাগন এই সিদ্ধান্ত নিয়েছে। এর কয়েক দিন আগে জার্মান
ইরানের বন্দরে অবরোধ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির এ অবরোধে অন্তত ৪৫টি জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শনিবার (২ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ‘সম্ভবত’ আবারও শুরু হতে যাচ্ছে বলে মনে করছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনী বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ ‘সম্ভবত’ আবার শুরু হবে। কারণ, যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা সমঝোতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ নয়, এটি প্রমাণিত।
ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সামরিক হামলাকে ভুল সিদ্ধান্ত মনে করছেন অধিকাংশ মার্কিন নাগরিক। ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ ও ইপসোসের যৌথ এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি বলেছেন, যেসব রাষ্ট্র অন্যায়ভাবে ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে ভূমিকা রেখেছে বা সহযোগিতা করেছে, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। শুক্রবার (১ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণের পর কড়া পাহারায় স্ট্রংরুমে থাকা ভোট যন্ত্র বা ইভিএম এবং ব্যালট বাক্সে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার মাঝরাত পর্যন্ত তৃণমূল কংগ্রেস আর বিজেপির পাল্টাপাল্টি বিক্ষোভ চলেছে কলকাতায়। যদিও ভোট কারচুপির অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন।
হরমুজ প্রণালীকে ঘিরে চলমান অচলাবস্থা বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে- এমন সতর্কবার্তা দিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতি যেন ‘শ্বাসরুদ্ধ’ অবস্থায় রয়েছে।