| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যুক্তরাষ্ট্রে খুন হওয়া বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করেছে ফ্লোরিডা পুলিশ। শুক্রবার (১ মে) বৃষ্টির ভাইকে ফোন করে মরদেহ শনাক্তের বিষয়টি জানায় তারা। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল নিখোঁজ হন।

বিস্তারিত...

এলপিজির দাম ৪৭% বাড়াল ভারত

বৈশ্বিক জ্বালানি সংকটের জেরে বাণিজ্যিক ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং বিদেশি বিমান সংস্থাগুলোর জন্য জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। শুক্রবার (১ মে) ভারতের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন তেল শোধনাগার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসিএল) এক বিবৃতিতে দাম বাড়ানো ঘোষণা দেয়।

বিস্তারিত...

পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব পাঠালো ইরান

যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে সংশোধিত নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যস্থতাকারী পাকিস্তানের হাতে প্রস্তাবটি পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছেন এক ইরানি কূটনীতিক। সংবাদমাধ্যম আলজাজিরাকে তিনি আজ শুক্রবার বলেছেন, পাকিস্তানের কাছে গতকাল প্রস্তাবটি পাঠানো হয়।

বিস্তারিত...

ইরানের নৌশক্তি ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র: পেন্টাগন

ইরানের নৌবাহিনীর সব যুদ্ধজাহাজ ধ্বংস করতে মার্কিন সামরিক বাহিনী সক্ষম হয়নি বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, ইরানের নৌশক্তিকে পুরোপুরি পরাজিত করার দাবি করা হলেও এখনো হরমুজ প্রণালিতে তাদের কিছু ‘ফাস্ট অ্যাটাক বোট’ বা দ্রুতগামী যুদ্ধযান সক্রিয় রয়েছে।

বিস্তারিত...

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি প্রতি ঘণ্টায় আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধ এবং আঞ্চলিক অস্থিতিশীলতার ফলে সৃষ্ট পরিস্থিতি ‘প্রতি ঘণ্টায় দ্রুত আরও খারাপ’ হচ্ছে।

বিস্তারিত...

নতুন অধ্যায়ে প্রবেশ করছে পারস্য উপসাগর-হরমুজ প্রণালি : মোজতবা

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী ‘নতুন এক অধ্যায়ে’ প্রবেশ করতে যাচ্ছে। নতুন অধ্যায়ে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর এমন একটি নতুন ব্যবস্থাপনার অন্তর্গত হবে, যা উপসাগরীয় অঞ্চলের সব দেশের জন্য উন্নতি এবং কল্যাণ বয়ে আনবে।

বিস্তারিত...

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে কাঁপলো যুক্তরাষ্ট্র

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনগত রাতে যুক্তরাষ্ট্রে নেভাডা অঙ্গরাজ্যে ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে কাঁপলো যুক্তরাষ্ট্র। দেশটির নেভাডা অঙ্গরাজ্যে ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। শুক্রবার (১ মার্চ) এই তথ্য জানায় ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

বিস্তারিত...

ইরানে আবারো হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ বন্ধের আলোচনা চলার মধ্যেই যুক্তরাষ্ট্র আবারো ইরানে হামলা চালাতে পারে। ওয়াশিংটনের ওপর থেকে ইরানের আস্থা ‘পুরোপুরি নষ্ট’ হয়ে গেছে। বৃহস্পতিবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক ফোনালাপে মাসুদ পেজেশকিয়ান এ কথা বলেন। আনাদোলু এজেন্সির বরাতে এই তথ্য জানা গেছে।

বিস্তারিত...

কারাবাস থেকে গৃহবন্দী হলেন অং সান সু চি

মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চিকে কারাগার থেকে গৃহবন্দী অবস্থায় স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এর আগে সু চির আইনজীবী জানান, তাঁর সাজার মেয়াদ ছয় ভাগের এক ভাগ কমানো হয়েছে। তবে বাকি সাজা তিনি গৃহবন্দী অবস্থায় ভোগ করতে পারবেন কি না, তা তখনও নিশ্চিত ছিল না।

বিস্তারিত...

ইরান যুদ্ধ শেষ হলেই জ্বালানির দাম কমবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হলেই জ্বালানির দাম দ্রুত কমে যাবে। তিনি দাবি করেন, সংঘাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বৈশ্বিক তেল বাজার স্থিতিশীল হবে এবং ভোক্তারা স্বস্তি পাবেন।

বিস্তারিত...

ট্রাম্পকে ‘মহা শয়তান’ বললেন মোজতবা খামেনি, দিলেন কঠোর হুঁশিয়ারি

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে ‘মহা শয়তান’ বলে আখ্যা দিয়েছেন। একইসঙ্গে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর নিয়ে ইরানের কঠোর অবস্থানের ইঙ্গিতও দিয়েছেন তিনি।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে একদিনে গেলো ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম

যুক্তরাষ্ট্র থেকে মাত্র একদিনে ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম পেয়েছে দখলদার ইসরায়েল। গতকাল বুধবার এসব সরঞ্জাম এসে পৌঁছায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। এগুলো কার্গো জাহাজ ও যুদ্ধবিমানের মাধ্যমে আনা হয়েছে। সরঞ্জামের মধ্যে রয়েছে হাজার হাজার গোলাবারুদ এবং হালকা সাজোঁয়া ইউটিলিটি যান।

বিস্তারিত...

তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন খুনি আবুঘরবেহ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থীকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিশাম আবুঘরবেহর সঙ্গে তিন বছর আগে তার মা ও ভাইয়ের ঘটে যাওয়া একটি সহিংসতার ঘটনা পরিবারের উদ্বেগ বাড়িয়ে দিয়েছিল। পরিবার তখন তার আচরণকে ‘উদ্ভট’ বা ‘অস্বাভাবিক’ বলে অভিহিত করেছিল।

বিস্তারিত...

সংঘাতের পৃথিবীতে শান্তির নোবেল—তালিকায় থাকতে পারেন ট্রাম্প

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য এবার মোট ২৮৭ জন প্রার্থী মনোনীত হয়েছেন। এর মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি সংগঠন রয়েছে বলে জানিয়েছেন নরওয়েজিয়ান নোবেল কমিটির সেক্রেটারি ক্রিস্টিয়ান বার্গ হারপভিকেন। তার মতে, গত বছরের তুলনায় এবারের তালিকায় নতুন মুখের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা প্রক্রিয়াটিকে আরও বৈচিত্র্যময় করেছে।

বিস্তারিত...

মুক্ত গণমাধ্যম সূচকে ছয় ধাপ পেছালো বাংলাদেশ

প্যারিস-ভিত্তিক আন্তর্জাতিক নজরদারি সংস্থা ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ (আরএসএফ) কর্তৃক প্রকাশিত ২০২৬ সালের বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচকে (ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স) ১৮০টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১৫৭তম। ২০২৫ সালের সূচকে ভারত ১৫১তম স্থানে ছিল, যা অনুযায়ী এক বছরে দেশের অবস্থান ছয় ধাপ নিচে নেমে গেছে।বৃহস্পতিবার এই রিপোর্ট প্রকাশিত হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪