অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরানের সঙ্গে কার্যকর আলোচনা চালাতে হলে যুক্তরাষ্ট্রকে তাদের চাপ প্রয়োগের কৌশল থেকে সরে আসতে হবে। সোমবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘকালীন শাসনের অবসান ঘটাতে একজোট হয়েছেন দেশটির বিরোধী শিবিরের প্রভাবশালী নেতারা।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তান ত্যাগ করেছেন। দেশটি থেকে রাশিয়ার উদ্দেশে রওনা করেছেন তিনি। বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। টেলিগ্রামে ইরানের মন্ত্রণালয় বলেছে, ‘এই সফরের সময় রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে ইরান-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে।’
ইসরায়েলে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একজোট হয়েছেন বিরোধীরা। নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে হাত মিলিয়েছেন দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ।
ইরান যুদ্ধের সময় সংযুক্ত আরব আমিরাতে গোপনে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও কয়েক ডজন সেনা মোতায়েন করেছিল ইসরায়েল। বিষয়টি নিয়ে জানাশোনা আছে—এমন ইসরায়েলি একটি সূত্র রোববার সিএনএনকে এ তথ্য জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করতে ইরান যদি আলোচনা করতে চায়, তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে। ফক্স নিউজের ‘দ্য সানডে ব্রিফিং’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা (ইরান) যদি কথা বলতে চায়, তবে তারা আমাদের কাছে আসতে পারে অথবা
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানে পৌঁছেছেন। আজ রোববার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে তিনি পাকিস্তানে পৌঁছান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফা আলোচনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।
যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্সের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) ভোরে আগুন লাগার পর দ্রুত জরুরি সেবা সংস্থার একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে দেশজুড়ে সামরিক স্থাপনাগুলোতে সমন্বিত হামলায় প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) আল-কায়েদার একটি সহযোগী সংগঠন ও তুয়ারেগ বিদ্রোহীরা একযোগে সারাদেশে হামলা চালায়। এতে কাটি-তে অবস্থিত সাদিও কামারার বাসভবন আক্রান্ত হয়। রোববার মন্ত্রীর নিহত হওয়ার খবর আসে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান আগ্রহ দেখালেই যেকোনো সময় শান্তি আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে ওয়াশিংটন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেওয়ার অপেক্ষায় থাকা মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর বাতিলের তথ্য নিশ্চিত করেছেন তিনি।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতি চলমান থাকা অবস্থায় স্থায়ীভাবে শান্তির বিষয়ে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি চলছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছেছেন। মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এক ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। একটি ভবনের দেয়ালে স্ক্রিন লাগিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মৃত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের ছবি ও ভিডিও দেখানো হয়েছে।
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, নাবাতিয়েহ জেলার ইয়োহমর আল-শাফিক শহর বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর ভারী আর্টিলারি গোলাবর্ষণের মুখে রয়েছে।
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার ব্যবস্থা থেকে ২৫ লাখ ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। কর্মকর্তাদের ধারণা, গত জানুয়ারিতে হ্যাকাররা এ অর্থ হাতিয়ে নেয়। তবে বিষয়টি এতদিন জানাজানি হয়নি। এ অর্থ অস্ট্রেলিয়ার একটি দ্বিপক্ষীয় ঋণ পরিশোধের অংশ ছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরে এ অর্থ পরিশোধের কথা ছিল। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।