| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সাংবাদিক তুহিন হত্যা মামলায় আরও তিনজন গ্রেফতার

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

বিস্তারিত...

সাংবাদিকদের নিরাপত্ত নিয়ে নোয়াবের শঙ্কা প্রত্যাখ্যান করলেন প্রেস সচিব

অন্তর্বর্তী সরকার নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সাম্প্রতিক এক বিবৃতি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ (৮ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

বিস্তারিত...

টয়লেটের ফ্লাশ নষ্ট হওয়ায় উড্ডয়নের এক ঘণ্টা পর ফিরে এলো বিমান

বৃহস্পতিবার (৭আগষ্ট) রাত ১২টা ২৩ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবিগামী বিজি ৩২৭ ফ্লাইটটি উড্ডয়ন করেছিলো। কিন্তু মাঝ আকাশে উড়োজাহাজটির তিনটি টয়লেটের ফ্লাশ একসঙ্গে বিকল হয়ে যায়। যাত্রীরা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লে পাইলট ঢাকা ফেরার সিদ্ধান্ত নেন।

বিস্তারিত...

কাশিমপুর কারাগার থেকে পালানোর চেষ্টা ৩ ফাঁসির আসামির

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানোর প্রস্তুতি শুরু করেছিলেন মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি। এ জন্য তাঁরা বিভিন্ন উপকরণ সংগ্রহ করে দেয়াল খুঁড়ছিলেন। বিষয়টি জানতে পেরে বন্দীদের কক্ষে তল্লাশি চালিয়ে উপকরণগুলো জব্দ করেছে কারা কর্তৃপক্ষ।

বিস্তারিত...

সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে দেশব্যাপী পরিবহন ধর্মঘটের হুমকি

সড়ক পরিবহন আইন- ২০১৮ সংশোধনের দাবি না মানলে মঙ্গলবার থেকে দেশব্যাপী ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। শুক্রবার ৮আগস্ট যশোরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের প্রতিনিধি সভায় এ ঘোষণা দেওয়া হয়।

বিস্তারিত...

মোহাম্মদপুর ও আদাবরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

ওডিবি-এম-১৭০১ গ্রুপে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা, অ্যাডমিন মেজর সাদিকের স্ত্রী!

ফেসবুকে ওডিবি-এম-১৭০১ (অপারেশন ঢাকা ব্লকেড) নামে একটি গোপন গ্রুপ খুলে সেখানে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছে ইউনিলিভার বাংলাদেশে কর্মরত সুমাইয়া তাহমিদ জাফরিনের বিরুদ্ধে। তিনি অবসরপ্রাপ্ত মেজর সাদিকুল হকের স্ত্রী। গ্রুপটির অন্যতম অ্যাডমিনও তিনি।

বিস্তারিত...

গাজীপুরে সাংবাদিক হত্যা : আটক ৫, সিসিটিভি ফুটেজ মিলিয়ে সনাক্তকরণ চলছে

জিএমপি কমিশনার মো: নাজমুল ইসলাম জানান, ঘটনার সূত্রপাত হয়েছিল এক হানিট্র্যাপ থেকে। গোলাপি নামে এক নারী বাদশা নামের একজনকে প্রলোভনে ফেলে, তার সাথে থাকা সশস্ত্র যুবকরা বাদশাকে চাপাতি দিয়ে কোপাতে থাকে। কাছাকাছি দাঁড়িয়ে মোবাইলে দৃশ্যটি ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

বিস্তারিত...

সাংবাদিক তুহিন হত্যার নেপথ্যে ভিডিও ধারণ, চাঁদাবাজি নয়: পুলিশ

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার নেপথ্যের কারণ জানিয়েছে পুলিশ। হত্যার পর প্রাথমিক তদন্তে জানা গেছে, চাঁদাবাজি নয়, বাদশা নামের এক ব্যক্তির ওপর হামলার ঘটনার ভিডিও ধারণ করায় খুন হয়েছেন ওই সাংবাদিক।

বিস্তারিত...

জীবিতকে ‘জুলাই শহীদ’ দেখিয়ে এনসিপি নেতার বাণিজ্য!

রাজধানীর মোহাম্মদপুরে গত বছরের ৫ আগস্ট গুলিতে আহত এক শিশুকে বানানো হয়েছে ‘শহীদ’। এরপর হয়েছে হত্যা মামলা, চলেছে গ্রেফতার-জুলুম। শিশুটির নিরক্ষর বাবাকে ভুলিয়ে ভালিয়ে কৌশলে জীবিত ছেলেকে মৃত দেখিয়ে আদালতে হয়েছে ‘মৃত্যুর মামলা’। এখন সেই মামলার দায় আর মামলাবাজদের হুমকিতে আতঙ্কে দিন কাটছে পরিবারটির।

বিস্তারিত...

গাজীপুরে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে গলা কেটে হত্যা: ভিডিও করাই কাল, এখনো গ্রেপ্তার হয়নি কেউ

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, একটি সন্ত্রাসী হামলার ভিডিও মোবাইলে ধারণ করছিলেন তুহিন। এ কারণেই তাকে হত্যা করা হয়েছে।

বিস্তারিত...

সদরঘাটে জবি শিক্ষার্থীদের সঙ্গে লঞ্চকর্মীদের সংঘর্ষে আহত ৯

পুরান ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে সুন্দরবন-১২ লঞ্চের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

সাবেক সিইসি ও নির্বাচন কমিশনারসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ এবং ৯ নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশন সচিবসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বিস্তারিত...

সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার আরও ১৬২২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১১১৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫০৩ জন।

বিস্তারিত...

শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল

আলোকচিত্রী ড. শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪