নারায়ণগঞ্জের ফতুল্লায় সিনেমার থ্রিলারকেও হার মানিয়েছে ১১ বছর বয়সী শিশু হোসাইন হত্যাকাণ্ড। অপরাধ জগতের জীবনের স্বাদ নেওয়া এবং জেল খাটা কেমন, মূলত এ ভয়ংকর কৌতূহল থেকেই পরিকল্পিতভাবে শিশুটিকে হত্যা করেছে তার সমবয়সী ও কিশোর বন্ধুদের একটি দল।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) মর্জিনা আক্তার এবং সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে জেলের বড়শিতে একটি কুমির ধরা পড়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার গোপালপুর এলাকার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের হাজাইরা বড়শিতে কুমিরটি আটকা পড়ে।
নরসিংদীতে প্রেমিকার ভাইসহ পরিবারের লোকজনের এলোপাথাড়ি কোপে সাজ্জাত হোসেন নামের এক যুবক গুরুতর আহত হন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই যুবকের স্বজনরা প্রেমিকার চাচা ও ফুফুর বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২৬ এপ্রিল) রাতে নরসিংদীর মাধবদীর খরমুদ্দি এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে প্রকৃতি যখন রুক্ষ হয়ে ওঠে, ঠিক তখনই যেন এক ঝলক প্রশান্তি নিয়ে হাজির হয় রক্তিম কৃষ্ণচূড়া ফুল। এই ফুলের অপরুপ দৃশ্য যে কারও চোখে ও মনে এনে দিতে পারে শিল্পের দ্যোতনা।
সড়কের উপর থেকে অপহরণ করা হয়েছিল স্থানীয় এক কাউন্সিলর, জ্যেষ্ঠ এক আইনজীবী ও তাদের গাড়িচালকসহ সাতজনকে। তিনদিন পর তাদের মরদেহ ভেসে ওঠে শীতলক্ষ্যা নদীতে, যা সারাদেশে তখন চাঞ্চল্যের সৃষ্টি করে।
মুন্সীগঞ্জের গজারিয়া ও মুক্তারপুর এলাকায় মেঘনা ও ধলেশ্বরী নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দুটি যাত্রীবাহী লঞ্চ চরে আটকা পড়েছে। তবে চালকদের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও নৌ পুলিশের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। নিরাপদে উদ্ধার করা হয়েছে প্রায় ৭৫০ যাত্রীকে।
টঙ্গীর বনমালা এলাকায় নিজ ঘর থেকে ছেলের এবং বাড়ির পাশে রেললাইন থেকে বাবার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) ভোরে লাশ দুটি উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার (২৬ এপ্রিল) উপজেলার ফিলিপনগর পি.এস.এস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে (কেন্দ্র কোড: ৫৫২) ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে নাসিম আলী নামে ওই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।
রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে মুনিরা মাহজাবিন মিমো নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) সকালে উত্তর বাড্ডা পূর্বাচল উদয়ন ম্যানশন ১০ নম্বর লেনের ৫৯০ নম্বর বাড়ির নবম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জ্বালানি তেলের তীব্র সংকটে ভিআইপিদের প্রটোকল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ এবং পুলিশিং কার্যক্রমেও মন্থর গতি দেখা দিয়েছে। তেলের সংকটের কারণে প্রতিনিয়ত এই সমস্যার শিকার হচ্ছেন ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ।
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় শেখ রাজু ইসলাম নামে এক শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার পৌর সদরের কোর্টপাড়া সংলগ্ন মাতৃকুঞ্জ ফ্ল্যাট বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে কৃষকদের উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। খাল ও নদী-নালা খননের অভাবে দেশের জলাধারগুলো অনেকাংশে শুকিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ধ্বজি গ্রামে গণমাধ্যমকর্মী আব্দুর রহমান সরদার ও তার স্ত্রী সাদিয়া বেগমকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এঘটনার বিচারের দাবিতে শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেছেন তার পরিবার।