| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জন্ম ও মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগে শীর্ষ রাজবাড়ীর তিন ইউএনও

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে ঢাকা বিভাগে আবারও দৃষ্টান্ত স্থাপন করেছে রাজবাড়ী জেলা। মার্চ (২০২৬) মাসের পারফরম্যান্স মূল্যায়নে বিভাগের সেরা ৩ জন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে স্থান পেয়েছেন রাজবাড়ী জেলার তিন কর্মকর্তা, যা জেলার জন্য গৌরবজনক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

বিস্তারিত...

ফতুল্লায় আগুনে ২০ দোকান পুড়ল

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে জেলা কারাগারের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝুটের গুদাম, চায়ের দোকানসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

নিপুণ রায় চৌধুরীর ৫০০ ভরি স্বর্ণ ও ১০ কোটি টাকার সম্পদ

১৩তম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া নিপুণ রায় চৌধুরীর দাখিল করা হলফনামা ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। হলফনামায় তাঁর নিজ নামে এবং স্বামী অমিতাভ রায়ের নামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য প্রকাশ পেয়েছে। বিশেষ করে স্বর্ণালঙ্কার ও ব্যাংকিং সম্পদের বিবরণ নজর কেড়েছে।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা কারাগারের পাশে ঝুটের গোডাউন ও কাঠের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

পরিদর্শনে গিয়ে সিভিল সার্জনসহ তিনজনকে বরখাস্ত করলেন মন্ত্রী

মুন্সীগঞ্জে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগের তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার(২৪ এপ্রিল) বিকেলে ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন তাদের বরখাস্ত করেন।

বিস্তারিত...

কাপাসিয়ায় প্রবাসী দম্পতির জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া মাঝিবাড়ি এলাকায় প্রবাসী আজিজুল ইসলাম ও নাসিমা আক্তার দম্পতির জমি দখলের প্রতিবাদে শুক্রবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বিস্তারিত...

ধর্ষণের অভিযোগকারীর চুল কেটে দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ধর্ষণের বিচার চাওয়ায় এক গৃহকর্মী নারীর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বাড়ির মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন।

বিস্তারিত...

বরিশালে প্রেমিকের বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

বরিশালে প্রেমিকের বাসা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক মইনুল ইসলাম হিমু পলাতক রয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বরিশাল নগরীর বগুড়া রোড মুন্সি গ্যারেজ অক্সফোর্ড মিশন প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাফি মঞ্জিলে এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

কাপাসিয়ায় ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা হলো ৩০ মিনিট, পরে সংশোধন

গাজীপুরের কাপাসিয়ায় চলমান এসএসসি পরীক্ষায় সিংহশ্রী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

জলাবদ্ধতা মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামের সিদ্ধান্ত, ডিএনসিসি

আসন্ন বর্ষা মৌসুমে নগরীর সম্ভাব্য জলাবদ্ধতা মোকাবিলা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)

বিস্তারিত...

কালুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যতে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বিস্তারিত...

রাজধানীতে তৃতীয় লিঙ্গের উৎপাতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনা, নিহত দুই

রাজধানীতে তৃতীয় লিঙ্গের উৎপাতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে

বিস্তারিত...

ভাটারায় পুলিশের অভিযানে অস্ত্রসহ ১৬ সন্দেহভাজন আটক

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বিস্তারিত...

হাজীগঞ্জে মালিকানা জমিতে ইজারা নিয়ে মাছের বাজার বন্ধ

সরকারি বিধি মেনে মালিকানা জমিতে দীর্ঘ বছর পাইকারী মাছের ব্যবসা করে আসছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দেররা বাজারের ব্যবসায়ীরা। কিন্তু একটি সংঘবদ্ধ চক্র ঐতিহ্যবাহী এই বাজারের বাণিজ্যিক কার্যক্রম ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা পৌরসভা থেকে ইজারা আনার নামে ব্যবসায়ীদের চরম হয়রানি ও নির্যাতনের অভিযোগ উঠেছে। পৌরসভার অধিগ্রহণভুক্ত কিংবা মালিকানা ছাড়া কোন বাজার ইজারা দেয়ার বিধি নেই বিষয়টি উল্লেখ করে উচ্চ আদালতে রীট করেছেন জমির মালিক ও এক ব্যবসায়ী। ইজারাদার ও ব্যবসায়ীদের বিরোধে বর্তমানে বন্ধ রয়েছে আড়তগুলোর কেনাবেচা। বেকার হয়ে পড়েছে এর সাথে জড়িত কয়েক শতাধিক শ্রমিক ও ব্যবসায়ী।

বিস্তারিত...

ভাঙ্গায় বারি জিরা-১ চাষে মাঠ দিবস পালিত

মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বারি জিরা-১ চাষে উদ্বুদ্ধ করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪