বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাফিক বোর্ডের উদ্যোগে কুষ্টিয়া ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২ কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
সেনা হেফাজতে মৃত্যুবরণকারী জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার সময় জীবননগর পৌর কেন্দ্রীয় ঈদগাহে দ্বিতীয় জানাজা শেষে তাকে পৌর কবরস্থানে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।
বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা তিন দিনে চার হাজার ৫০৬ জন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেছেন। একই সময়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি হয়েছে মোট ৯৬১ ট্রাক পণ্য। এ থেকে ভ্রমণ খাতে সরকারের প্রায় ৩৮ লাখ ৫০ হাজার টাকা এবং বাণিজ্য খাতে প্রায় ৩৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বেনাপোল-পেট্রাপোল রুটের এ তথ্য নিশ্চিত করেন।
ভারত থেকে আমদানীকৃত ৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল মোংলা বন্দরে পৌঁছেছে। চালবাহী ভিয়েতনাম পতাকাবাহী ‘এমভি হং টার্ন’ নামের জাহাজটি মঙ্গলবার সন্ধ্যায় মোংলা বন্দরের চ্যানেলের বেসক্রিক এলাকায় নোঙর করে।
বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা বিপুল পরিমাণ ভারতীয় ইলিশ মাছের চালান আটক করেছে কাস্টম কর্তৃপক্ষ। চালানটিতে সাদা মাছের সঙ্গে ঘোষণা বহির্ভূত সাড়ে ৩ টন ইলিশ মাছ আমদানি করা হয়েছে।
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযানে আটকের পর মারা যাওয়া বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর জানাজা সম্পন্ন হয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার মনোহরপুর মাঠপাড়ায় হারু শাহের আস্তানার পাশে একটি ঘাসের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে মাগুরা জেলা প্রশাসন ও জেলা রিটার্নিং অফিসারের পক্ষ থেকে বিভিন্ন জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সিন্ডিকেটভুক্ত অ্যাম্বুলেন্স ব্যবহার না করায় শরীয়তপুরে ঢাকাগামী একটি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকে দুই দফা আটকে রাখার অভিযোগ উঠেছে। এতে দীর্ঘ সময় বিলম্ব হওয়ায় চিকিৎসার আগেই মারা যান জমশেদ আলী ঢালী (৭০)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। জামশেদ আলী ঢালী শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কুতুবপুর এলাকার বাসিন্দা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঝিনাইদহে আহত জুলাই যোদ্ধাদের তালিকা প্রণয়ন ও যাচাই-বাছাই প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি নিরসন এবং অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজন করা এই সংবাদ সম্মেলনে প্রধান বক্তব্য রাখেন যাচাই-বাছাই কমিটির সদস্য ও আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা রত্না খাতুন। তিনি জানান, আহতদের তালিকা প্রণয়ন ও যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নীতিমালার আলোকে পরিচালিত হচ্ছে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি অবৈধ ওয়ান শুটার গান ও একটি দেশীয় অস্ত্র (ছুরি) উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ০৫ মিনিট থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের নাটোপাড়া বাজার এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।
ঝিনাইদহ শহরতলীর আরাপপুর গাবতলা পাড়ায় সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য গড়ে ওঠা ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান ‘রাইজিং চাইল্ড কেয়ার’-এর নতুন অবকাঠামো ও সুপেয় পানির কল উদ্বোধন করা হয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর হেফাজতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু (৫১) মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের পরিবার ও বিএনপি নেতা-কর্মীরা দাবি করছেন, নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। তবে সেনাবাহিনী বলছে, জিজ্ঞাসাবাদের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।