ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুরে মানবতার উষ্ণতা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আর এইচ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেরা সুলতানার (মুন্নি) বিরুদ্ধে ঋণখেলাপিসহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে । ব্যাংক এশিয়া লিমিটেডের দায়ের করা মামলায় তাকে ঋণখেলাপি উল্লেখ করে আদালত রায় দিয়েছেন। একই সঙ্গে প্রায় সাড়ে ৯ কোটি টাকা পরিশোধের ডিক্রি জারি করা হয়েছে।
সুন্দরবনের কাগাদোবেকী এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি হরিণের মাংস ও প্রায় ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে কোস্ট গার্ড।
বাগেরহাটের মোংলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে হামলার ঘটনা ঘটেছে।
কুষ্টিয়ায় বিএনপি মনোনীত এক সংসদ সদস্য প্রার্থীর পোস্টার ও ক্যালেন্ডার প্রদর্শনের ঘটনায় দুইটি মামলায় ভ্রাম্যমাণ আদালত মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে।
বাংলাদেশ স্থলবন্দরে কর্তৃপক্ষে কর্মরত কর্মচারীদের প্রায় ২১ বছর ধরে চালু থাকা অতিরিক্ত সময় কাজের জন্য প্রদত্ত ‘অধিকাল ভাতা’ বন্ধ করা হওয়ায় তীব্র অসন্তোষ বিরাজ করছে। দ্রুত সময়ে ভাতা পুনরায় চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশ স্থলবন্দরে কর্মরত সর্বস্তরের কর্মচারীরা।
পরিবেশ দূষণের দায়ে যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়ন এলাকায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ চুল্লির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
যশোরের অভয়নগরে ইঞ্জিনচালিত ভ্যান (নছিমন) উল্টে চালক নূর আলী শেখ (২২) নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নছিমনচালক নূর আলী শেখ বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মাসুম শেখের ছেলে।
যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের শিপা মনি পরিশ্রমের মাধ্যমে স্বপ্নের আলো জ্বালিয়ে এখন আত্মনির্ভরশীল। তিনি কৃষি, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, মাশরুম চাষ করে পরিণত হয়েছেন একজন সফল নারী উদ্যোক্তায়। স্বীকৃতি পেয়েছেন অভয়নগর উপজেলার অদম্য নারী হিসাবে।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিলভার লাইন গ্রুপ বাগেরহাট জেলার সকল ইউনিয়নে সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করেছে। সিলভার লাইন গ্রুপের পরিচালক ও প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক এম.এ.এইচ. সালিমের জ্যেষ্ঠ পুত্র মেহেদী হাসানের নেতৃত্বে প্রতিষ্ঠানটির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিনসহ সাকিব হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হলো গর্বের আরেকটি অধ্যায়। প্রথমবারের মতো শুটিংবল ওয়ার্ল্ড কাপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন নড়াইলের কৃতি সন্তান আশিকুর রহমান সৌরভ। আন্তর্জাতিক শুটিংবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে তিনি জাতীয় দলের হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
ঝিনাইদহ সদর পৌর এলাকার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে ঝিনাইদহ জেলা প্রশাসন। রবিবার (১১ জানুয়ারি) বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মুশফিকুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।