| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নড়াইলে ফুটপাত বেদখল, ঝুঁকি নিয়ে রাস্তায় হাঁটেন পথচারীরা

পথচারীদের নিরাপদ চলাচলের জন্য নড়াইলের প্রধান সড়কের গা ঘেঁষে তৈরি করা হয়েছে ফুটপাত। তবে সেই ফুটপাত এখন অস্থায়ী দোকানি ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে। ফলে ফুটপাত দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না পথচারীরা। বাধ্য হয়ে তারা ঝুঁকি নিয়ে মূল সড়কে হাঁটছেন, যা দুর্ঘটনার ঝুঁকি ও যানজট উভয়ই বাড়াচ্ছে।

বিস্তারিত...

খুলনায় একটি ভালো হাসপাতাল নির্মাণ জরুরি : রকিবুল ইসলাম বকুল

খুলনা শিল্পাঞ্চলের বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানার হতদরিদ্র ও বেকার মানুষের চিকিৎসাসেবার জন্য পর্যাপ্ত মানসম্মত হাসপাতাল নেই। এ কারণে খুলনা–৩ আসনে একটি ভালো হাসপাতাল নির্মাণ করা জরুরি বলে মন্তব্য করেছেন খুলনা–৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সংসদের ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

বিস্তারিত...

মহেশপুরে ট্রাকের ধাক্কায় খাদে পড়ল সেনাবাহিনীর টহল গাড়ি, আহত ৪

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দায়িত্ব পালনরত সেনাবাহিনীর একটি টহল গাড়ি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর পিকআপ ভ্যানটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এ ঘটনায় চারজন সেনাসদস্য আহত হয়েছেন।

বিস্তারিত...

সিলেটে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি হয়েছে। যাত্রীবাহী তিনটি বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

নির্বাচন ও উৎসব ঘিরে দুশ্চিন্তায় গদখালির ফুলচাষিরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে অনিশ্চয়তায় রয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালির ফুলচাষিরা। তারা বলছেন, নির্বাচন শান্তিপূর্ণ হলে ফুলের বাজার চাঙা হবে, আর সহিংসতা হলে বড় ধরনের লোকসানের আশঙ্কা রয়েছে।

বিস্তারিত...

বাগেরহাটে সংবাদকর্মীদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

বাগেরহাট-২ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ বলেছেন, গণতন্ত্র, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে।

বিস্তারিত...

ঝিনাইদহে টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-৪) অনুষ্ঠিত

ঝিনাইদহের কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-৪)। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

বেনাপোলে সৃজনশিখা’র পরিচ্ছন্নতা অভিযান

বেনাপোল পৌর শহরকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সামাজিক সংগঠন 'সৃজনশিখা’-র উদ্যোগে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বেনাপোল বাজার ও সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পরিচালনা করা হয়।

বিস্তারিত...

ঝিনাইদহে শহীদ জিয়াউরের জন্মবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালেই শহরের সরকারি কেসি কলেজ চত্বরে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

হরিণাকুণ্ডুতে মাটি খুঁড়ে আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তু উদ্ধার করল র‍্যাব

ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার বিরামপুর গ্রাম থেকে মাটি খুঁড়ে পরিত্যক্ত একটি আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তু উদ্ধার করেছে র‍্যাব-৬। তবে এ ঘটনায় কাউকে আটক বা দোষী হিসেবে চিহ্নিত করতে পারেনি র‍্যাব।

বিস্তারিত...

“নির্বাচনে সীমান্তের ওপার থেকে আসা কোনো অপশক্তিকে প্রতিহত করতে বিজিবি সতর্ক”

সীমান্তের ওপার থেকে আসা কোনো অপশক্তি যাতে নির্বাচনী পরিবেশে বিঘ্ন ঘটাতে না পারে, সে জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচার রোধে বিজিবি নিয়মিত তল্লাশি ও ব্লক রেইড পরিচালনা করছে।

বিস্তারিত...

দৌলতপুরে বিএনপি’র নির্বাচনী আচরণবিধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি’র নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সচেতনতামূলক তৃতীয় দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএনপি দলীয় এমপি প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার তারাগুনিয়াস্থ বাসভবন চত্বরে এ কর্মশালার আয়োজন করা হয়।

বিস্তারিত...

জীবননগরে ৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার জীবননগরে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩৪৯ দশমিক ৪৯ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বারসহ মাহাবুল হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে ৫৮ বিজিবির সদস্যরা।

বিস্তারিত...

বাগেরহাটে বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করল সিলভার লাইন গ্রুপ

বাগেরহাটে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিলভার লাইন গ্রুপ বাগেরহাট জেলার সকল ইউনিয়নে সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করেছে।

বিস্তারিত...

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহে নিরাপত্তা কার্যক্রম জোরদার

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঝিনাইদহে জেলা পুলিশের বিশেষ টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কঠোর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে অবৈধ যানবাহনের বিরুদ্ধে । বৃহঃপতিবার সকাল ১১ টাই জেলা পুলিশের আয়োজনে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তা জোরদার করতে টহল ও চেকপোস্ট বসানো হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪