ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়।
যশোরে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে এক মুদি দোকানিকে কুপিয়ে গুরুতর আহত করার পর অভিযুক্ত যুবক পলাশ (৩৪) গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত পলাশ সদর উপজেলার চূড়ামনকাঠি ইউনিয়নের জগহাটি গ্রামের মেলোর ছেলে।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়াসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম ফিরোজকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া চরের বিল গ্রামে জমি দখলের অপচেষ্টার অভিযোগ তুলে জমির মালিকদের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জমির মালিকরা জানান, পূর্ব বায়া
নড়াইল সদর উপজেলায় প্রতিপক্ষের বিরুদ্ধে অতর্কিত হামলা চালিয়ে আটজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার চুনখোলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন সদর উপজেলার সিংগা গ্রামের সানোয়ার মোল্যা
আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, গণভোটে 'না' ভোট দেওয়া মানে চব্বিবের গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে যাওয়া। 'না' ভোট দেওয়া মানে স্বৈরাচারের পক্ষে দাড়ানো। নতুন বাংলাদেশ ও সংস্কার চাইলে গণভোটে 'হ্যাঁ' এর বিকল্প নেই।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আমির হামজার পক্ষে জিডিটি করেন তার শ্যালক আবু বক্কর।
গনভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বাগেরহাট জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত।
কুষ্টিয়া সদর-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা তার সকল ওয়াজ/তাফসীর মাহফিলের কার্যক্রম বন্ধ রাখছেন। পাশাপাশি তিনি ক্ষমা চেয়ে পোস্ট করেছেন।
ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে হারিয়ে যাওয়া ৮৬টি মোবাইল ফোন এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) মাধ্যমে প্রতারণায় হাতিয়ে নেওয়া ৯০ হাজার ৫ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাগুরা-যশোর জেলার সীমান্তবর্তী শালিখা উপজেলার কাদিরপাড়া এলাকায় চিত্রা নদী খননকালে মুঘল আমলের একটি তরবারি পাওয়া গেছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে নদী খননকালে তরবারিটি উদ্ধার করা হয়।
কুষ্টিয়া জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম স্ট্রোক করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। তিনি আজ (১৯ জানুয়ারি) বিকেল ৪টার সময় এন এস রোডে মুফতি আমীর হামজার হত্যার প্রতিবাদ সভায় বক্তৃতা করছিলেন।
বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়ায় গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শৈলগাড়ী গ্রামে একটি অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।