| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মহেশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১ আহত ৩

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকানে ঢুকে পড়ায় একজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শিশুতলা বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

তাস খেলার বিরোধে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, রহস্য আড়াল করতে পরিবারের মিথ্যা অভিযোগ

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের মেঘনাথ মন্ডলের ছেলে রিপন মন্ডল ( বয়স বিস্তারিত জানা যায়নি) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ছয় দিন লড়াই করার পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে মৃত্যুবরণ করেছেন।

বিস্তারিত...

বেনাপোল সীমান্তে ভারতীয় মাদকসদৃশ সিরাপসহ যুবক আটক

যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে ভারতীয় মাদকসদৃশ সিরাপসহ হাবিবুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২১ বিজিবি)। অভিযানটি শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পুটখালী গ্রামের কানাইখাল পাড়া এলাকায় পরিচালিত হয়।

বিস্তারিত...

দর্শনা সীমান্তে ১৪ জন পুশইন

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৪ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে সীমান্তে তাদের ঠেলে দিয়ে বিএসএফ চলে যায়। পরে তারা দর্শনা বাজারে অবস্থান নেন।

বিস্তারিত...

রাশেদ খাঁনকে অবাঞ্ছিত ঘোষণা, কাফনের কাপড় পরে বিএনপির বিক্ষোভ

ঝিনাইদহ-৪ সংসদীয় আসনে (কালীগঞ্জ ও সদর উপজেলার আংশিক) বিএনপির জোটপ্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় বিএনপি। তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করে মনোনয়ন

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে প্রক্সি পরীক্ষা ও নিষিদ্ধ ডিভাইস থাকায় দুইজন আটক

ঠাকুরগাঁওয়ে রাজস্ব প্রশাসনের অধীনে অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। একজন অন্যের হয়ে প্রক্সি দিচ্ছিলেন, অন্যজন নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস নিয়ে হলে প্রবেশের চেষ্টা করেন। ভ্রাম্যমাণ আদালতে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিস্তারিত...

লোহাগড়ায় কামনা সাহিত্য একাডেমির উদ্বোধন

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশায় কামনা সাহিত্য একাডেমির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে কামনা শিশু সেন্টার স্কুলে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

বিস্তারিত...

যশোরের ঝিকরগাছায় ভ্যান উল্টে প্রাণ গেল বৃদ্ধের

যশোরের ঝিকরগাছা উপজেলায় ধান ভাঙানোর মেশিন বহনকারী ভ্যান উল্টে শওকত আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালক রাকিবুল ইসলাম (৪০)।

বিস্তারিত...

পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত গেল ১৪ ভারতীয় নাগরিক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টাকে বাধা দিয়েছে বিজিবি। বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানালে পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতে ফেরত পাঠানো হয়।

বিস্তারিত...

ভারতে সাজা শেষে দেশে ফিরল বাংলাদেশি কিশোর

ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরল শামিম হোসেন (১৬) নামে এক কিশোর। বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ওই কিশোরকে হস্তান্তর করে বলে জানান বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন। ফেরত আসা শামিম হোসেন জামালপুর জেলার ইন্তাজ আলীর ছেলে।

বিস্তারিত...

যশোর-১ (শার্শা) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নুরুজ্জামান লিটন

দীর্ঘ জল্পনা-কল্পনা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকেই আসন্ন নির্বাচনে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

বিস্তারিত...

মহাকাল পাইলট স্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

যশোরের অভয়নগর উপজেলার মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজে বুধবার (২৪ ডিসেম্বর) মাধ্যমিক শাখার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মোঃ আবুল হোসেন গাজী, এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ ফাইসাল রশিদ।

বিস্তারিত...

যশোর-৫ আসনে ধানের শীষের নতুন প্রার্থী মুফতি রশীদ ওয়াক্কাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল

বিস্তারিত...

ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৬০তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৬০তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর)

বিস্তারিত...

বাগেরহাটে আরও একটি আসনের মনোনয়ন সংগ্রহ সিলভার সেলিমের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে আরও একটি সংসদীয় আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন সিলভার সেলিম। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বাগেরহাট সংসদীয় ৩ আসনের ( রামপাল-

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪