ঝিনাইদহে চারটি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঝিনাইদহ-১ (শৈলকূপা), ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু), ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
বড়দিনসহ টানা কয়েক দিনের ছুটিকে কেন্দ্র করে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটেছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভ্রমণপিপাসুরা প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক নিদর্শন উপভোগ করতে বাগেরহাটে ভিড় জমাচ্ছেন।
চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গাজী জাহিদ হাসান (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত গাজী জাহিদ হাসান জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. নুরুল ইসলামের ছেলে এবং বহিষ্কৃত যুবদল নেতা।
যশোরের শার্শা উপজেলা জুড়ে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্তজোড়া ফসলের মাঠ। ফসলের মাঠের হলুদ রাজ্যে গুঞ্জনে মুখরিত মৌমাছির দল। মাঠজুড়ে সরিষা ফুলের অপরূপ দোলাচালে কৃষকের চোখে-মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। শীতের সকালের নরম রোদে উপজেলার মাঠগুলো যেন নতুন করে জেগে উঠেছে।
যশোরের শার্শা-বেনাপোল সীমান্তে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। একই সঙ্গে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও বিরাজ করছে এ জেলায়। শনিবার (২৭ ডিসেম্বর) যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
যশোরের ঝিকরগাছা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন গুম হয়েছেন—এমন অভিযোগে রোববার সকাল থেকে যশোর–বেনাপোল মহাসড়ক অবরোধ করেছে স্বজনসহ এলাকাবাসী। ঝিকরগাছার লাউজানি এলাকায় গাছ ফেলে মহাসড়ক অবরোধ করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে আরও ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনের দুই দিন আগে শনিবার তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
যশোরের অভয়নগর উপজেলার ৮ নম্বর সিদ্দ্বীপাশা ইউনিয়নের ধুলগ্রামে দরিদ্র মৎস্যজীবীদের মাঝে মাছ ধরার জন্য বিনামূল্যে নৌকা বিতরণের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) পল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মশালা আয়োজন করা হয়।
যশোরের শার্শা-বেনাপোল সীমান্তে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। একই সঙ্গে চলতি মৌসুমের দেশের সর্বনিম্ন তাপমাত্রাও এই জেলায় রেকর্ড করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি
ঝিনাইদহের মধুহাটি ইউনিয়নের কামতা গ্রামে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৪ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে। শুক্রবার রাত ৯টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে
মাদক ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে খুলনায় এনসিপির সহযোগী সংগঠন শ্রমিক শক্তির আহ্বায়ক মো. মোতালেব শিকদারের ওপর গুলি চালানো হয়েছে। র্যাব-৬-এর অভিযানে এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজন ঘটনা স্বীকার করেছেন।
মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সালিমুল হক চিরতরে রাজনীতি এবং ভবিষ্যতের সব ধরনের
দিনের অর্ধেকেও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া কাটেনি খুলনায়। তীব্র শীতে মানুষের কার্যক্রমে যেন স্থবিরতা নেমে এসেছে। সরকারি অফিসগুলোতে সাপ্তাহিক ছুটি থাকলেও অন্যান্য কার্যক্রমে রাস্তায় মানুষ ও যানবাহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম দেখা গেছে।
যশোরের শার্শা উপজেলার সাতমাইল–গোগা সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগে স্থানীয়দের বাধার মুখে একদিন কাজ বন্ধ থাকলেও মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও একইভাবে সিসি ঢালাইয়ের কাজ শুরু হওয়ায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, অদৃশ্য ক্ষমতার প্রভাবেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে পুনরায় কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষ।