যশোরে চোর সন্দেহে শাহিন নামে এক যুবককে গণপিটুনি দেওয়া হয়েছিল। পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শাহিনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি যশোর শহরের কাঠালতলা ঘোষপাড়ার মৃত মজিবরের ছেলে।
বাগেরহাটের মোরেলগঞ্জে ২৪-এর আন্দোলনের সময় নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাসহ মোট ৯৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নারী এবং যুবদের নির্বাচনে অংশগ্রহণ বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে নাগরিক সমাজ সম্মেলন। সোমবার (২৪ নভেম্বর) জেলা পরিষদ অডিটোরিয়ামে ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)-এর উদ্যোগে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাগেরহাটে চিংড়ি মাছের ঘের থেকে দাউদ মাঝি (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের উত্তর লড়ারকুল এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত দাউদ মাঝি উত্তর লড়ারকুল গ্রামের মো. সৈয়দ মাঝির ছেলে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর কচুয়া গ্রামের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর মা জোসনা খাতুন বাদী হয়ে শৈলকুপা থানায় ৪ জনের নামে মামলা করেছেন
মেহেরপুরের গাংনীতে যৌথ বাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গানসহ গাংনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মনি পশ্চিম মালসাদহ গ্রামের মৃত মহির উদ্দীনের ছেলে
ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীতে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ প্রক্রিয়া বাতিলে দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ করা হয়েছে।
রোববার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে যশোরের ধর্মতলা রেলক্রসিং এলাকায় ঢাকা গামী নকশী কাঁথা ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের বয়স আনুমানিক ৩০–৩৫ বছর, কিন্তু তার নাম বা ঠিকানা এখনো জানা যায়নি।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে বিরল প্রজাতির একটি হলুদ সাপ উদ্ধারের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) রাতে সাপটি চোখে পড়ে স্থানীয়দের। ভয়ে তারা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে মৃত সাপটি ফ্রিজে সংরক্ষণ করে জাদুঘরে প্রদর্শনের প্রস্তুতি নেওয়া হয়।
যশোরের শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নের সম্মন্ধকাঠি গ্রামের ভ্যানচালক নুরুজ্জামান এর ছেলে সাব্বির (২৩) চার বছর ধরে পঙ্গুত্ব বহন করে চলেছে।
চুয়াডাঙ্গার জীবননগরে সম্প্রতি সড়ক ডাকাতির ঘটনা বেড়ে গেছে। এসব ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুলিশ প্রশাসনের উদ্যোগে সতর্কতামূলক প্রচারণা চালানো হয়েছে।
অবৈধ প্রক্রিয়ায় পেইন্ট উৎপাদনের অপরাধে মেহেরপুরে নিভালাক পেইন্টস বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাবের যৌথ অভিযানে এই জরিমানা আদায় করা হয়।
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত পাখিভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আলুকদিয়া বাজার সংলগ্ন রোমেলা খাতুন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
যশোরে আপন মেয়েকে (১৩) ধর্ষণের অভিযোগে আটক বাবার বিরুদ্ধে থানায় মামলা করেছেন মা। কোমল পানীয় ‘মোজো’-র সঙ্গে চেতনানাশক খাইয়ে মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। রোববার দুপুরে বাবাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক বাবা আসলাম হোসেন, মণিরামপুর উপজেলার হুরগাতি গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।